ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমতলী পৌর শাখার সভাপতি পৌরসভার দলীয় মেয়র মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামানের বিচার দাবী করে বিক্ষোভ মিছিল করেছে পৌরসভার পরিছন্নতাকর্মীরা। তাদের অভিযোগ কামরুজ্জামান পানি উন্নয়ন বোর্ডের জমির গাছ কেটে পরিছন্নতাকর্মীদের উপর দায় চাপাচ্ছেন। বিক্ষোভ মিছিলে তারা ইসলামী আন্দোলন নেতার এমন কর্মকান্ডের বিচার দাবী করেছেন। বৃহস্পতিবার এমন মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরছে নিন্দার ঝড় ওঠে।
জানাগেছে, আমতলী পৌর শহরের ৪৩/১ পোল্ডারের পুরাতন লঞ্চঘাট এলাকার ২ শতাংশ জমি মোঃ আব্দুর রশিদ খাঁন ভোগদখল করে আসছে। গত ২৬ বছর আগে ওই জমিতে তিনি আম, জাম ও কাঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপন করেছেন। ওই গাছ বড় হয়েছে। গত ২ নভেম্বর ওই গাছ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান ও তার লোকজন কেটে ফেলেছেন। অভিযোগ রয়েছে, জমি দখল করতে মোঃ কামরুজ্জামান ওই গাছ কেটে ফেলেছেন। ওইদিন বিকেলে গাছ রোপনকারী মোঃ আব্দুর রশিদ খাঁন আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান উপজেলা বন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এসএফপিসি মো. মনিরুল ইসলামকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এদিকে গত ১৪ নভেম্বর আমতলী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন পরিছন্নতাকর্মী বধু মিয়াকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফলদ ও বনজ গাছ কর্তন করা হয়েছে মর্মে বন কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন। ফলে তাকে কেন চাকুরী থেকে অব্যহতি দেয়া হবে না মর্মে সাত কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয় ওই নোটিশে। কিন্তু পরিছন্নতকর্মী মোঃ বদু মিয়ার দাবী ইসলামী আন্দোলন নেতা মোঃ কামরুজ্জামান গাছ কেটে তার ডাল-পালা অপসারণ করতে তাদের খবর দেয়। তার নির্দেশ মতে তারা ডাল-পালা অপসারণ করেছেন এমন অভিযোগ বধু মিয়ার। এখানে তার কোন দায় নেই। তাঁর আরো অভিযোগ ভিডিওর কয়েকটি স্ক্রিনশট দেখে তাঁকে দায়ী করা হয়েছে। ডাল-পালা অপসারণের সময় ইসলামী আন্দোলনের নেতা কামরুজ্জামান পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করে স্ক্রিনশটের মাধ্যমে তাঁদের ফাঁসিয়েছেন। অধিকতর তদন্ত করলেই আসল রহস্য বেড়িয়ে আসবে। অপর দিকে পরিছন্নতাকর্মী বদুকে কারন দর্শনোর নোটিশ দেয়ায় ক্ষুব্দ হন তিনি। এর জের ধরে বুধবার রাতে অর্ধ শতাধিক পরিছন্নতাকর্মী পৌরসভার মিঠা বাজারে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইসলামী আন্দোলন নেতা মোঃ কামরুজ্জামানের বাড়ীর সামনে যান। সেখানে তারা তার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন। সঠিক তদন্ত করে তার বিচার না করলে তারা (পরিছন্নতাকর্মী) কর্ম বিরতিতে পালনের হুসিয়ারী দেন।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র প্রার্থী মো. কামরুজ্জামান বলেন, এ বিষয় নিয়ে যারা বাড়াবাড়ি করবে তাদের আওয়ামীলীগ আখ্যা দিয়ে মারধর করা হবে।
আমতলী উপজেলা বন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, তদন্ত শেষে প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারকে দেয়া হয়েছে। তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহেমান বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরগুনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে।










