বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফকিরহাটে বাসচাপায় নিহত চতুর্থ শ্রেণির ছাত্র সাহাদ

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক পারাপারের সময় বাসের চাপায় মোঃ সাহাদ (১১) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাদ ফকিরহাট উপজেলার বৈলতলী গ্রামের মোঃ জাহাঙ্গীরের ছেলে। তিনি ফকিরহাট এল.পি. উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিল সাহাদ। বৈলতলী এলাকায় পৌঁছালে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ