শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধ এবং নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ কলাপাড়া ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু ও বেসরকারী সংস্থা আভাসের প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, কলাপাড়াসহ সারাদেশে একের পর এক নারী নির্যাতন, হত্যা ও ধর্ষনসহ সহিংসতার ঘটনা ঘটেছে। এসব এঘটনায় জড়িতরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সহিংসতা প্রতিরোধে প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ