,

মুকসুদপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে, এডিপির অর্থায়নে বিশেষ চাহিদা সম্পন্ন ৩০ জন ব্যাক্তির মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।

উপজেলা সমাজ সেবা অফিসার রাকিবুল হাসান শুভ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ সহ স্থানীয় সাংবাদিক কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ