,

মহাখালীতে প্রাইম পরিবহনে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।

তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত হতাহত ও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তথ্য নেই।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ