,

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি


রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো ওই হুমকিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে হামলার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হুমকির ইমেইলটি আসে। ‘TypicalChineseman@gmail.com’ ঠিকানা থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে পাঠানো ইমেইলে বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানো হবে। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় হামলা চালানোর কথাও উল্লেখ করা হয় বার্তাটিতে।

হুমকির ইমেইল পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় জিডি করা হয়। বিষয়টি বর্তমানে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে।

ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ