,

প্রথম আলোর বিরুদ্ধে আরো মামলা হচ্ছে শুনছি: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো।

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে করা মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘এখন পর্যন্ত দু-তিনটির খবর জানি, আরও মামলা হচ্ছে, আমরা শুনছি।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে সাংবাদিকেরা প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা নিয়ে জানতে চান।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে একাত্তর টেলিভিশন ও প্রথম আলোতে যে তথ্যগুলো এসেছে, সেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে ডেকে নিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়ার পর আরও যে বেশ কয়েকটি মামলা বিভিন্ন স্থানে হয়েছে, সেই মামলাগুলোতে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। শামসুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনা সাংবাদিকদের মধ্যে ভয়ের উদ্রেক করবে কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমি স্পষ্ট করে বলেছি, একটি সংবাদের ভিত্তিতে বিভিন্ন মামলা হচ্ছে, আমি শুনেছি। কিন্তু মামলাগুলো কখন-কোথায় হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য আমার কাছে নেই, এখন পর্যন্ত নেই। যখন আপনারা জিজ্ঞাসা করছিলেন, তখন কতটি মামলা হয়েছে, তা আমার জানা ছিল না।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা দু-তিনটি মামলার খবর জানি। আরও মামলা হচ্ছে, আমরা শুনছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ