শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পটুয়াখালীর গলাচিপায় ছাত্রলীগের মিছিল

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার আমরামবাগ এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার রাতে তারা মিছিলটি করেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গলাচিপা পৌরসভার আরামবাগ এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল
করেছে।মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমার। বিক্ষোভ মিছিলের ভিডিও করে পরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এরপর দ্রুত ছাত্রলীগের কর্মীরা ওই স্থান ত্যাগ করে চলে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিতে দেখা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা এ মশাল মিছিলটি দেয়। মিছিলে নির্বাচন বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, ৩-৪ জন মানুষের একটা মিছিলের কথা শুনেছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ