বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নারীকে মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে কচুয়ায় বিএনপি নেতা আটক

বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক নারীকে মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগে শহিদুল ইসলাম খোকন মোল্লা (৫০) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক শহিদুল ইসলাম খোকন মোল্লা কচুয়া প্রেসক্লাবের সভাপতি এবং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি পূর্বেও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, একটি নিয়মিত মামলার ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ