মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গাবতলীতে সেলাই মেশিন বিস্ফোরনে যুবতির মৃত্যু, আগুনে বাড়ি ভম্মিভূত

বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে শশী আক্তার (১৭) নামের যুবতির মৃত্যু হয়েছে। ৩রা মে রবিবার বিকেল সাড়ে ৪টায় বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, শশী আক্তার তাদের ঘরে থাকা বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল। এ সময় হঠাৎ সেলাই মেশিনটি বিষ্ফোরন ঘটে পুরো ঘরে আগুন লেগে যায়। শশী আক্তার ঘরে আটকা পড়ে আগুনে ভম্মিভূত হয়ে মারা যায়।

শশী আক্তারের পিতা মোঃ সবুজ প্রামানিক জানান, শুধু তার মেয়েই আগুনে পুড়ে মারা যায়নি। ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এব্যাপারে গাবতলী থানার এসআই আব্দুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, থানায় জিডি করা হয়েছে। অভিযোগ না থাকায় কোন ব্যবস্থা নেয়া যায়নি। তবে কোন অভিযোগ পেলে প্রয়োনীয় আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ