,

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে বাসের সঙ্গে গরুবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরুও মারা গেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বাইপাস এলাকায় পৌঁছালে সামনে একটি অটোরিকশা পড়ে। অটোরিকশাকে বাঁচাতে বাসচালক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে গরুবাহী ট্রাকটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকে থাকা চারজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর দুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১০টি গরুর মধ্যে পাঁচটি ঘটনাস্থলেই মারা যায়। আহত চারটি গরুকে পরে জবাই করা হয়েছে। একটি গরু সুস্থ রয়েছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ