,

কলাপাড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

পটুয়াখালীর কলাপাড়ায় সদ্য যোগদানকৃত ইউএনও মোঃ রবিউল ইসলামের সাথে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও মোঃ রবিউল ইসলাম স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা আমাকে সহযোগিতা ও পরামর্শ দিলে অত্র উপজেলার উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা সহজ হবে। একসময় আমি চলে যাব, আপনারা এর সুফল ভোগ করবেন।’

নিউজফ্ল্যাশ/ এসএস।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ