মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠক: মিথ্যা মামল প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে জানতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন করেছে বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় পার্টির নেতাদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন দলটির মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার ও জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা। কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান কমনওয়েলথ মহাসচিবকে জানান, নির্বাচনে জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রশাসন দু’ভাগে বিভক্ত। তাছাড়া মব কালচার এখনো চলছে। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। এছাড়া অসংখ্য নেতার বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নির্বাচনের আগে যদি মামলা প্রত্যাহার করা না হয় একইসঙ্গে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয় তাহলে জাতীয় পার্টি কোনভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে না।

এ ব্যাপারে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা গণমাধ্যমকে জানান, কমনওয়েলথ মহাসচিব আমাদের পার্টির চেয়ারম্যান এর কাছে জানতে চেয়েছে জাতীয় পার্টির নির্বাচন অংশগ্রহণ করবে কিনা, উত্তর আমাদের পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টির নির্বাচনমুখী দল, জাতীয় পার্টি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু বর্তমানে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ নেই। দেশের মব কালচার চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। জাতীয় পার্টির সিনিয়র নেতাদের বিরুদ্ধে জুলাই -আগস্ট এর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে,যা এখনো প্রত্যাহার করা হয়নি। এছাড়া অযথা আমাদের বিরুদ্ধে বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মিথ্যা মামলা প্রত্যাহার ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞ প্রত্যাহার না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না বলে কমনওয়েলথ টিমকে জানিয়েছে
আমাদের পার্টির চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ