কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, আমার বয়স হয়ে গেছে। হয়ত জীবনে আর আপনাদের কাছে ভোট চাইতে পারব না। আমার জীবনের শেষ ভোট আপনাদের কাছে চাইছি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় এইসব কথা বলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেন, আপনাদের দোয়ায় আমি বেঁচে এসেছি। ফ্যাসিস্ট হাসিনার আমলে বছরের পর বছর নিজের বাড়িতে আসতে পারি নাই।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে সত্য ও ন্যায়ের জয় হবে। সারাদেশে ধানের শীষের জয় হবে। সেইসঙ্গে নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে সতর্ক থাকার আহবান জানান তিনি।
নির্বাচনী জনসভাকে সাফল্যমন্ডিত করায় জনগণকে ধন্যবাদ জানান বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।







