৫ যানবাহন | Newsflash24bd.com

ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, ৩ জনের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে গেছে ট্রাকসহ ৫টি যানবাহন। এ ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ধলেশ্বরীর মাঝনদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকার বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছাড়ে। এ সময় হঠাৎ করেই ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায় এবং সামনের দিকে যেতে থাকে। এ সময় সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি পানিতে পড়ে যায়। এ ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ ছিলেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে যায় ট্রাকসহ কয়েকটি যানবাহন। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ আছে। আরও কেউ নিখোঁজ থাকলে সকাল থেকে তল্লাশি শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহনগুলোর উদ্ধারকাজ শুরু হবে।

The post ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, ৩ জনের লাশ উদ্ধার appeared first on Newsflash24bd.com.