১০ ডিসেম্বর | Newsflash24bd.com

১০ ডিসেম্বর ঢাকা সচল রাখতে পুলিশ কমিশনার সব ব্যবস্থা নিবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, বিএনপি ১০ ডিসেম্বর সরকার পতনের আন্দোলনের যে ঘোষণা দিয়েছে, তা সফল হবে না। ওই দিন ঢাকা শহর সচল রাখতে পুলিশ কমিশনার সব ব্যবস্থা নেবে।

শনিবার বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খান আরো বলেন, একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে কখনো ক্ষমতায় আসেনি। জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে। জনগণ যদি আবারও ভোট দেয় তাহলে ক্ষমতায় আসবে। আমরা শুনছি বিএনপি সমাবেশে চাল ডাল নিয়ে অবস্থান করবে। চাল ডাল নিয়ে ঢাকায় কেন অবস্থান নিচ্ছে সেদিকে আমরা নজর রাখছি।

স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, বিএনপি ঢাকায় সমাবেশ করবে বলে পুলিশ কমিশনারের কাছে এবং সংসদ ভবনের সামনে ও সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ চায়। সংসদ ভবন এলাকা যৌক্তিকভাবে বরাদ্ধ দেয়া সম্ভব নয়। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীহসহ বিভিন্ন সংগঠন বরাদ্দ করে। বিভিন্ন সামাজিক জমায়েত, ওয়াজ মাহফিল ও মুক্তিযোদ্ধার সমাবেশও সেখানে হয়।

বিএনপিকেও সেখানে জমায়েত করার সুযোগ দিতে ছাত্রলীগের সম্মেলন দুইদিন আগানো হয়। কিন্তু বিএনপি বলছে তারা পল্টন এলাকায় তাদের পার্টি অফিসের সামনেই সমাবেশ করবে। লাখ লাখ লোকের সমাবেশ করে সরকার পতনের আন্দোলনের ডাক দিবে। ১০ ডিসেম্বরের এই কর্মসূচিতে কোনভাবে ঢাকাকে অচল করতে দেয়া হবে না। ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং যানচলাচল স্বাভাবিক রাখার জন্য যা যা করনীয় পুলিশ কমিশনার তাই করবেন।
পরে তিনি থানা ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।

পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি, এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী ও শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
হবিগঞ্জ গণপূর্ত বিভাগ ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১ একর ৫৭ শতাংশ ভূমিতে ৪তলা বিশিষ্টএই ভবননির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। মন্ত্রী ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং নব নির্মিত ভবন পরিদর্শন করেন। ৬তলা ফাউন্ডেশনের এই ভবনে মুক্তিযোদ্ধা কর্ণার, প্রবাসী হেল্পডেস্ক, নারীদের জন্য আলাদা ডেস্কসহ বিভিন্ন সুযোগ সুবিধা বিদ্যামান রয়েছে। মন্ত্রী নতুন থানা ভবন কমপ্লেক্সে একটি আম গাছের চারা রোপণ করেন।

শনিবার সকালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বিজড়িত স্থান তেলিয়াপাড়া চা বাগান স্মৃতি সৌধে বিজয়ের মাসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি। তেলিয়াপাড়া চা বাগানে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পাশে দুমন্ত্রী বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করেন। পরে লাল শাপলা লেকে বিভিন্ন পোনা মাছ অবমুক্ত করেন।

The post ১০ ডিসেম্বর ঢাকা সচল রাখতে পুলিশ কমিশনার সব ব্যবস্থা নিবে : স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

১০ ডিসেম্বর নিয়ে বাগাড়ম্বর করছে বিএনপি -তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালি কলসি বাজে বেশি’র মতই বিএনপি নেতারা ঢাকায় তাদের ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বাগাড়ম্বর করছেন।

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতারা তো সরকারের পদত্যাগ দাবি করছেন ১২-১৩ বছর ধরে। উনারা এক দফা আন্দোলনেই তো আছেন। আর ১০ ডিসেম্বর কতটুকু কি হবে সেটা আমরা জানি এবং বুঝি। কারণ সারাদেশে তো উনারা সমাবেশ করেছেন। সমাবেশের নামে কোনো কোনো জায়গায় পিকনিক করেছেন, বিশৃঙ্খলাও সৃষ্টি করেছেন। এবং বিভাগীয় পর্যায়ে সমাবেশের যে হাঁকডাক তারা দিয়েছিলেন তার কোনো প্রতিফলন সমাবেশগুলোতে ছিলো না। সাম্প্রতিক সময়ে আমাদের কোনো সহযোগী সংগঠনের সম্মেলনে যতো মানুষ হয়েছে, তাদের মহাসমাবেশগুলোতে সে রকম হয়নি।’

কুমিরের একই ছানা বারবার দেখানোর মতো, বিএনপির সমাবেশগুলোতে একই লোক সারা বাংলাদেশে ঘুরছে উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম থেকে লঞ্চে করে বরিশালে মানুষ গেছে সমাবেশ করার জন্য। সিলেটের সমাবেশে কুমিল্লা থেকে গেছে, ঢাকা, ময়মনসিংহ থেকেও গেছে। ঢাকাতেও কি হবে আমরা জানি এবং বুঝি। তবে তারা যেন সমাবেশ করতে পারে সে জন্য সরকার সর্বোত্মকভাবে তাদেরকে সহয়তা করে এসেছে। সে জন্যই তারা নির্বিঘেœ সমাবেশগুলো করতে পেরেছে।’

‘আর আমরা যখন বিরোধী দলে ছিলাম, তারা যখন ক্ষমতায় ছিলো তখন তারা আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে, বোমা হামলা চালিয়েছে, বহু মানুষকে হতাহত করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আমি নিজেও আহত হয়েছি’ বলেন মন্ত্রী। তিনি বলেন, তাদের সমাবেশে কিন্তু একটি পটকাও ফোটে নাই আজ পর্যন্ত। সরকার নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছে বিধায় তাদের এভাবে নির্বিঘেœ সমাবেশ করা সম্ভবপর হয়েছে।

‘বিএনপি কেন নয়াপল্টনে সমাবেশ করতে চায়’ প্রশ্ন রেখে ড. হাছান বলেন, ‘উনারা না কি বিশাল সমাবেশ করবেন- কেউ বলছে ১০ লাখ, আবার কালকে টেলিভিশনে দেখলাম ২৫ লাখ, কিন্তু নয়াপল্টনের সামনে ১ কিলোমিটার রাস্তা যদি বন্ধ করা যায় তাহলে ৫০ হাজার মানুষ ধরে। নয়াপল্টনে করার উদ্দেশ্যের মধ্যে বোঝা যায় যে সমাবেশ আগে থেকেই ফ্লপ।’

কেন একটি প্রধান রাস্তা বন্ধ করে সমাবেশ করতে হবে- প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, ‘আমরা কি কোনো প্রধান রাস্তা বন্ধ করে কোনো সমাবেশ করি! তারা অন্যান্য জায়গায় যে সমাবেশগুলো করেছে সেগুলো তো মাঠেই হয়েছে। তারা যেভাবে সমাবেশ করবে বলছে সে রকম মাঠ তো ঢাকা শহরে নেই, সোহরাওয়ার্দী উদ্যানেও তা নয়। আসলেই পূর্বাচল ছাড়া আমি কোনো জায়গায় দেখি না কারণ ১০-২০ লাখ লোকের জন্য পূর্বাচল ছাড়া আর কোনো জায়গা নেই।

তিনি বলেন, ‘তারা কেন নয়াপল্টনের সামনে করতে চায়, সেটি সহজেই অনুমেয়। হেফাজতে ইসলাম যে ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল, তারা সে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরির জন্য গাড়িঘোড়া ভাংচুর, অগ্নিসন্ত্রাস এবং মানুষের সম্পত্তির ওপর হামলা পরিচালনা করতে চায়। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সেটি হতে দেবে না।’

‘১০ ডিসেম্বর আমাদের নেতা-কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে’ জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের ভিত জনগণের অনেক গভীরে প্রোথিত, আমরা জনগণের সাথে আছি। সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য সবসময় সতর্ক আছি। বিএনপি সারাদেশে সমাবেশের নামে যে বিশেষ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তার সাথে জঙ্গিগোষ্ঠীর সাম্প্রতিক অপতৎপরতা একসূত্রে গাঁথা। টার্গেটেড কিলিং-সন্ত্রাসসহ তাদের নানা পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, ‘২০১৩-১৪-১৫ সালে যখন তারা মানুষ শুধু নয়, পশুপাখি-গরু-মুরগির ওপরও হামলা পরিচালনা করেছিল, রাস্তার গাছপালা উপড়ে ফেলেছিল, তখন তাদের মোকাবিলা করেছি। সুতরাং তাদেরকে কিভাবে মোকাবিলা করতে হয় আমরা জানি। তবে দেশের মানুষ সেই পরিস্থিতি সৃষ্টি করতে দেবে না, আমরা করতে দিতে পারি না। বাংলাদেশ আওয়ামী লীগ যা কিছু করবে সেটি দেশে শান্তি, স্থিতি, শৃঙ্খলা রাখার স্বার্থে করবে।’

১০ ডিসেম্বর পরিবহন ধর্মঘট থাকবে কি না এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘দেখুন বাস-ট্রাক মালিক সমিতি এগুলো বেসরকারি সংগঠন, এখানে সব দলের নেতারা আছে। সব দল মিলেই বাস-ট্রাক মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনগুলোতেও সব দল আছে। এটি তাদের ব্যাপার, এ ব্যাপারে আমাদের কোনো জানাশোনা নেই, আমাদের কোনো হাতও নেই।’

The post ১০ ডিসেম্বর নিয়ে বাগাড়ম্বর করছে বিএনপি -তথ্যমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

১০ ডিসেম্বর থেকে এক দফার আন্দোলন শুরু হবে: মির্জা ফখরুল
আওয়ামী লীগের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনেই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এটা জনগণের ঘোষণা। ওইদিন শান্তিপূর্ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ থেকে ঘোষণা করা হবে। এখনোতো আসল কর্মসূচী শুরু হয়নি। সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন। এখানে কোনো আপোষ নাই।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহতের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

আওয়ামী লীগের উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা সাতটি সমাবেশ করেছি।’ প্রতিটি সমাবেশে বাধা দেয়া হয়েছে। এরা কত বড় ভীরু, কাপুরুষ। গাড়ি বন্ধ করে দেয়, লঞ্চ বন্ধ করে দেয়, খেয়ার নৌকাও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তাতে কি সমাবেশ বন্ধ করতে পেরেছে? তিন ঘণ্টার সমাবেশকে তোমরা তিন দিন বানিয়েছে।

তিনি বলেন, খুব পরিষ্কার করে বলেছি- শান্তিপূর্ন সমাবেশ করব। দাবিও পরিষ্কার। কিন্তু আওয়ামী লীগ সবার জীবন নিয়ে খেলছে। বিএনপির সাতজনকে হত্যা করেছে। তাই আজকে ফেটে পড়তে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জেগে উঠতে হবে। এমনি এমনি কেউ সরে না, সরাতে হবে। মানুষের বল দিয়ে, শক্তি দিয়ে এদেরকে চলে যেতে বাধ্য করতে হবে।

নয়ন হত্যার ঘটনা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন- বাঞ্ছারামপুরের ঘটনা সাজানো ঘটনা।’ এরা কত অমানুষ হতে পারে, কত নির্মম, অমানবিক হতে পারে যে, দূ:খ পর্যন্ত প্রকাশ করে না। আরে সাজানোর নায়ক তো তোমরা। জোর করে ক্ষমতা দখল করে বন্দুক-পিস্তলের জোরে ক্ষমতায় বসে আছো।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কোন নিষেধাজ্ঞা চাই না।’ এটা দেশের জন্য লজ্জাকর। এরই মধ্যে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে। এই লজ্জার জন্য দায়ী শেখ হাসিনা, আওয়ামী লীগের সরকার।

মির্জা আলমগীর বলেন, আজকের সমগ্র কিছুতে সীমা ছাড়িয়ে গেছে আওয়ামী লীগ। তাদের দুর্নীতি, নির্যাতন, অহংকার দিয়ে এ দেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। তাদের কথা শুনলে মনে হয়- তারা হচ্ছে মালিক আর আমরা হচ্ছি চাকর বাকর। তারা হচ্ছে রাজা, এদেশের মানুষ হচ্ছে প্রজা।

মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের আন্দোলন থেকে সরানো যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিভাগীয় সমাবেশগুলোর পর মিথ্যা মামলা দিচ্ছে। ঢাকায় এখনো সমাবেশ হয়নি। এখনই মিথ্যা মামলা শুরু হয়ে গেছে। আরে মামলা দিয়ে কি আটকানো গেছে? যত মামলা দেবে তত আন্দোলন শক্তিশালী হবে, মানুষ আরো রুখে দাঁড়াবে। আমি বলে দিতে চাই, বাধা দিলে বাঁধবে লড়াই। সকলকে আন্দোলনের জন্য ‘সর্বাত্মক প্রস্তুতি’ নেওয়ার আহবান জানান ফখরুল।

ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, সাইফুল আলম নিরব, মহিলা দলের আফরোজা আব্বাস, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের রাজী আহসান, ছাত্র দলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ বক্তব্য রাখেন।

The post ১০ ডিসেম্বর থেকে এক দফার আন্দোলন শুরু হবে: মির্জা ফখরুল appeared first on Newsflash24bd.com.