হয়রানি ও গণগ্রেপ্তারের | Newsflash24bd.com

হয়রানি ও গণগ্রেপ্তারের প্রতিবাদে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন
সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপি।

রোববার (২০ জুলাই) উপজেলার ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে তারা এ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার সাংবাদিকদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।

এস এম মহিউদ্দিন বলেন, ‘গত ১৬ জুলাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কোটালীপাড়া-পয়সারহাট সড়ক বন্ধ করে উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে। এ ঘটনায় কোটালীপাড়া থানা-পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় দেখিয়ে একটি মামলা করে। এই মামলায় উপজেলা সাধারণ মানুষদের গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলায় অধিকাংশ আসামি সাধারণ মানুষ। বেশির ভাগই রাজনীতির সঙ্গে জড়িত নেই। তাহলে কিভাবে, কাদের মদদে এই নিরীহ মানুষদের আসামি করা হলো, আমরা সে বিষয়ে জানতে চাই।’

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার কোটালীপাড়া থানা পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘বিক্ষোভের সময় সেখানে আপনার উপস্থিত ছিলেন।

কিন্তু তখন একজন ব্যক্তিকেও আপনারা আটক করতে পারেননি। আপনাদের কাছে তো ফুটেজ আছে। আপনারা এই ফুটেজ দেখে আসামি করে গ্রেপ্তার করতে পারতেন। কিন্তু আপনারা তা না করে নিরীহ মানুষদের গ্রেপ্তার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরো বলেন, ‘আমরা মানুষের জন্য রাজনীতি করি। আপনারা যদি সেই মানুষদের হয়রানি করেন তাহলে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে এর প্রতিরোধ করব।’

এ ছাড়া সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের সদস্যসচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ উপস্থিত ছিলেন।

এদিকে এই নিরপরাধ মানুষদের প্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এস এম জিলানী। তিনি বলেন, ‘কোটালীপাড়া-টুঙ্গিপাড়ায় নির্বিচারে নিরীহ, নিরপরাধ মানুষদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। আমি এই গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে গ্রেপ্তারকৃত সব নিরীহ, নিরপরাধ মানুষদের মুক্তি দাবি করছি।’

তিনি আরো বলেন, ‘যেসব নিরীহ, নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, আমার পক্ষ থেকে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।’

এস এম জিলানী বলেন, ‘আমি গ্রেপ্তারকৃত সব ব্যক্তি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। এদের মধ্যে যারা নিরপরাধ আমি ও আমার দল তাদের পাশে থাকবে।’

অন্যদিকে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত এ মামলায় গত তিন দিনে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘আমরা গ্রেপ্তারের নামে কোনো সাধারণ মানুষদের হয়রানি করছি না। যারা প্রকৃত দোষী মামলায় তাদেরই আসামি করা হয়েছে।’

The post হয়রানি ও গণগ্রেপ্তারের প্রতিবাদে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন appeared first on Newsflash24bd.com.