হেপাটাইটিস বি | Newsflash24bd.com

সিলেটে হেপাটাইটিস বি নিয়ে সচেতনামূলক আলোচনা
সিলেট নগরীতে হেপাটাইটিস বি সংক্রান্ত একটি সচেতনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সিলেটের ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাবে এটি অনুষ্ঠিত হয়। ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট, ই রোটারী ক্লাব ৩২৮২ এবং জালালাবাদ লিভার ট্রাস্ট।

অনুষ্ঠানে কি-নোট পেপার উপস্থাপন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

হেপাটাইটিস বি প্রতিরোধ এবং চিকিৎসার নানা দিক তুলে ধরেন অধ্যাপক ডা. স্বপ্নীল। পাশাপাশি বাংলাদেশে লিভার চিকিৎসায় সাম্প্রতিক গবেষনা এবং অগ্রগতির বিষয়েও অবগত করেন তিনি।

অধ্যাপক ডা. স্বপ্নীল জানান, তার যৌথভাবে উদ্ভাবিত হেপাটাইটিস বি’র নতুন ওষুধ ন্যাসভ্যাক আগামী বছরের প্রথমার্ধে বাংলাদেশের বাজারে চলে আসবে।

তিনি আরো জানান, লিভার সিরোসিসের চিকিৎসায় স্টেম সেল থেরাপী এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন এবং ইমিনিউনথেরাপীর মতন অত্যাধুনিক চিকিৎসাগুলো তার তত্বাবধানে বাংলাদেশে তো বটেই, এমনকি সিলেটেও এখন নিয়মিত করা হচ্ছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ ও ন্যাসভ্যাকের অন্যতম আবিস্কারক জাপান প্রবাসী বাংলাদেশী লিভার বিশেষজ্ঞ ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবরও অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রোটারী ক্লাব অব ডিস্ট্রিক্ট ৩২৮১’এর হেপাটাইটিস বি এলিমেনেশন ক্যাম্পেইন সম্ভন্ধে অবিহিত করেন রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সটের প্রেসিডেন্ট রোটারীয়ান পর্না সাহা। রোটারীয়ান পর্না তার বক্তব্যে এসডিজি গোল ৩.৩ অর্জন অর্থাৎ হেপাটাইটিস বি নির্মূলে রোটারীর এই উদ্যেগে সবার, বিশেষ করে সিলেটের রোটারীয়ানদের সহযোগীতা প্রত্যাশা করেন এবং তার রোটারী ড্রিস্টিক্টের পক্ষ থেকে সিলেটের রোটারীয়ানদের শুভেচ্ছা পৌছে দেন।

সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট নুরুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে সন্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতের মান্যবর সহকারী হাই কমিশনার শ্রী নিরাজ কুমার জাইসওয়াল। সহকারী হাই কমিশনার মহোদয় তার বক্তব্যে বাংলাদেশকে ভারতের অকৃতিম বন্ধু হিসেবে আখ্যাায়িত করে জানান যে, তার দেশ স্বাস্থ্যসহ অন্যান্য নানা ক্ষেত্রে বাংলাদেশের সাথে চলমান সহযোগিতাপূর্ণ সম্পর্ককে বিশেষ গুরুত্ব গিয়ে থাকে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সামনের দিনগুলোতে এই সহযোগিতা অব্যহত থাকবে এবং এই দুই প্রতিবেশি ভাতৃপ্রতিম দেশের সম্পর্ক একটি অন্য উচ্চতায় উন্নিত হবে।

অধ্যাপক ডা. স্বপ্নীলের প্রতিষ্ঠিত জালালাবাদ লিভার ট্রাস্ট, প্রতিষ্ঠার পর থেকেই বৃহত্তর সিলেট অঞ্চলে নানাধরনের কল্যানমুখি কর্মকান্ডে লিপ্ত রয়েছে। ট্রাস্টটির উদ্যোগে এরই মধ্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজ, জাতীয় ইমাম সমিতি, ইমাম প্রশিক্ষন একাডেমি, নারায়ন হৃদালয় ভারত ইত্যাদি প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সহযোগিতায় সিলেটে নিয়মিতভাবে এ ধরনের সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সিভিল সোসাইটি এবং ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে ট্রাস্টের এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমগুলো এরই মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডের পরিধি আরো বাড়ানোর লক্ষ্য ট্রাস্টের রয়েছে।

সিলেটে সাম্প্রতিক বন্যার সময়ে ট্রাস্টের উদ্যোগে সিলেট মহানগরের বহু জায়গায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছিল। এছাড়াও বন্যা পরবর্তী সময় সিলেট মহানগর, ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জে ট্রাস্টের উদ্যোগে বেশ কয়েকটি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসব ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে হাজার হাজার সিলেটবাসী উপকৃত হয়েছিলেন।

The post সিলেটে হেপাটাইটিস বি নিয়ে সচেতনামূলক আলোচনা appeared first on Newsflash24bd.com.

রোটারী ইন্টারন্যাশনালের হেপাটাইটিস বি নির্মূলে কর্মসূচির উদ্বোধন
রোটারী ইন্টারন্যাশনালের হেপাটাইটিস বি নির্মূলে কর্মসূচির উদ্বোধন
নিউজফ্ল্যাশ প্রতিবেদক:

হেপাটাইটিস বি নির্মূলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১-এর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ই নভেম্বর) ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১-এর হেপাটাইটিস বি নির্মূলে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮১ এর ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান এবং হেপাটাইটিস ও থ্যালাসেমিয়া এওয়ারন্যাস ও প্রিভেনশন কমিটির চেয়ার অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটারিয়ান আশরাফুজ্জামান নান্নু, ডিস্ট্রিক্ট গভর্নর নোমিনি রোটারিয়ান ইব্রাহীম খলিল আল জায়াদ পিনাক, ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটারিয়ান আরিফ জেবটিক এবং বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের প্রেসিডেন্ট রাশেদ রাব্বি। অনুস্ঠানে সভাপতিত্ব করেন স্বাগতিক রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সটের প্রেসিডেন্ট রোটারিয়ান পর্না সাহা।

অনুস্ঠানটির আয়োজন করে রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট। এতে মিডিয়া পার্টনার ছিলো রাজ টিভি আর সাইন্টেফিক পার্টনার ছিলো বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অনুস্ঠানে অধ্যাপক স্বপ্নীল জানান, পৃথিবীতে প্রায় ৩৫ কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে বেশিরভাগই বাস করেন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। প্রকাশিত বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত অনুযায়ী বাংলাদেশে প্রায় ৫.৪ শতাংশ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে সংক্রমিত যারা প্রত্যেকেই জীবনের কোন একটা পর্যায়ে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকিতে আছেন। বাংলাদেশেও ৬০ থেকে ৭০ শতাংশ লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের কারন এই ভাইরাসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী এদেশে প্রতি বছর ২২ হাজারেরও বেশি মানুষ লিভার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গবেষনায় দেখা গেছে এদেশে ১০ লক্ষ হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত রোগীর পরীক্ষা-নিরীক্ষার পেছনেই ব্যয় হয় কম করে ১ বিলিয়ন মার্কিন ডলার। একইভাবে হেপাটাইটিস বি আক্রান্ত ৫০ শতাংশ বাংলাদেশের নাগরিকের চিকিৎসার ব্যয় গিয়ে দাড়াবে ৩ বিলিয়ন ডলারে।

এমনি বাস্তবতায় পৃথিবীর আর সব দেশের মত বাংলাদেশও ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস নির্মূলের সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল ৩.৩ অর্জনে অঙ্গিকারবদ্ধ। বিশ্বব্যাপি প্রতি ১২ জনে ১ জন হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত হলেও এই আক্রান্ত মানুষগুলোর ১০ শতাংশেরও জানা নেই যে তারা এমন কঠিন রোগে ভুগছেন। কাজেই হেপাটাইটিস বি নির্মূলের এসডিজি গোলটি অর্জন করতে হলে সবার আগে জোর দিতে হবে জনসেচতনতা তৈরীতে আর ব্যাপকভিত্তিক স্ক্রিনিং কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে রোগী সনাক্ত করায়।

গভর্নর রোটারিয়ান ওয়াহাব কর্মসুচির আনুস্ঠানিক উদ্বোধন ঘোষনা করে আশাবাদ ব্যক্ত করেন যে রোটারিয়ানরা একদিন যেমন বিশ্বব্যপি পোলিও নির্মুলে নেতৃত্ব দিয়েছে, ঠিক একইভাবে হেপাটাইটিস বি নির্মুলেও তারা একই ভুমিকা রাখবেন।

স্ব স্ব বক্তব্যে রোটারী লিডাররা হেপাটাইটিস বি নির্মুলে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুস্ঠানে সচেতনতামুলক বাউল সঙ্গীত পরিবেশন করেন পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থার সদস্যরা।

বাংলাদেশ হেলথ রিপোর্ট ফোরামের সহযোগিতা ও এর সদস্যদের সক্রিয় অংশগ্রহন অনুস্ঠানটিকে অর্থবহ করে তুলে।

রোটারিয়ান পর্না সাহা তার সভাপতির বক্তব্যে এমন একটি সিগনেচার প্রজেক্ট বাস্তবায়নে এগিয়ে আসায় রোটারী ক্লাব অব জেনারেশন নেক্সটের সদস্যদের অভিনন্দন জানান। পাশাপাশি ক্লাবকে ডিস্ট্রিক্টের এই গুরুত্বপুর্ন প্রজেক্টে পার্টনার করায় রোটারী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ।

The post রোটারী ইন্টারন্যাশনালের হেপাটাইটিস বি নির্মূলে কর্মসূচির উদ্বোধন appeared first on Newsflash24bd.com.