হয়ে গেছে | Newsflash24bd.com

‘পল্টন থেকে গোলাপবাগ, বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল, সেটা তারা পারেনি। একে তো পল্টনে সমাবেশ করতে পারেনি, আবার আন্দোলন কর্মসূচিতেও অর্ধেক পরাজয় হয়ে গেছে। তবে বিএনপিকে আর কোনো ছাড় দেওয়া হবে না। আগামীকাল নেতাকর্মীদের পাড়া-মহল্লায় পাহারা দিতে দিতে হবে।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার কর্মীরা আজ প্রস্তুত। রাতে খেলা হবে ব্রাজিলের সাথে ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড। বাংলাদেশেও খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আগুন নিয়ে এলে খেলা হবে। অনেক ছাড় দিয়েছি আর না

তিনি বলেন, বিএনপি সরকার নাকি ভয় পেয়েছে৷ সরকার ভয় পেয়েছে? এখানে নাট্যমঞ্চ প্রাঙ্গণে সভা। আমরা পরাজিত হয়েছি? পল্টন ময়দানে, সমাবেশ আমরা করবই। এ কথা যারা বলেছিল, তারা এখন কোথায়? তাদের পরাজয় হয়েছে, অর্ধেক পরাজয় হয়ে গেছে। পল্টনে সমাবেশ করতে পারেনি। আন্দোলন কর্মসূচির পরাজয় এখানেই।

তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, আতঙ্কের কারণ নেই, আমরা চলে যাচ্ছি কাল সাভারে। ঢাকায় আমরা নেই। বিএনপি এই শহর তাদের দিয়ে গেলাম। আতঙ্ক কেন। আমরা ক্ষমতায়, আমরা কেন অশান্তি চাইব। আমরা কেন বিশৃঙ্খলা করব। আরো এক বছর বাকি, নির্বাচন হবে ইনশাল্লাহ।

কিছু মিডিয়া বিএনপিকে ক্ষমতায় আনতে চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন। বিএনপি দুঃস্বপ্ন দেখছে৷ তাদের এই রঙিন খোয়াব অচিরেই কর্পুরের মত উড়ে যাবে।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কালাম, আহমেদ হোসেন, আফজাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ বক্তব্য দেন।

The post ‘পল্টন থেকে গোলাপবাগ, বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে’ appeared first on Newsflash24bd.com.

লড়াই শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লড়াই শুরু হয়ে গেছে। মানুষ রাজপথে নেমে পড়েছে। এখন নয়ন, শাওন, রহিম, আলীমের রক্তের ঋণ পরিশোধ করতে রক্ত দেওয়ার জন্য তৈরি হতে হবে। আরেকটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই অবৈধ সরকারকে পরাজিত করতে হবে।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের অপশাসনে ব্যবসায়ীরা ‘খুব খারাপ সময়’ পার করছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রত্যেক বড় বড় ব্যবসায়ী বলছেন- তারা খুব খারাপ সময়ের মধ্যে আছেন। ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকদের মজুরীর টাকা পর্যন্ত তাদের কাছে থাকছে না।

তিনি বলেন, সরকার দাবি করছে- রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে নাকী এটা হচ্ছে। কিন্তু এই দুরবস্থার শুরুটা করেছে অনেক আগে থেকে। দেশের সমস্ত সম্পদকে লুট করছে, ১০ বছরে ৮৬ লক্ষ কোটি টাকা পাচার করেছে। গত এক বছরেই শুধুমাত্র ৭৮ হাজার কোটি টাকা পাচার করেছে। যে দেশে সরকারের লোকেরা সম্পদ লুট করে, পাচার করে নিয়ে যায় সেই দেশের অর্থনীতি কি থাকতে পারে।

বিচার ব্যবস্থা আর বিচার বিভাগের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগকে বলতে চাই, বিচারকদের প্রতি সম্মান রেখে বলতে চাই- দয়া করে ন্যায়বিচার করুন। কারণ, এ দেশে বহু প্রমাণ আছে, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। সুতরাং কোনোটাই পার পাবেন না। বারবার করে বলছি, ১৯৭১ সালে লাখ লাখ মানুষ রক্ত ঢেলে দিয়েছে। এখন গণতন্ত্রের জন্য লড়াই করা ৩৫ লাখ মানুষকে আসামি করা হয়েছে, সাতজন যোদ্ধা প্রাণ দিয়েছেন, এর মূল্য অবশ্যই আপনাদের দিতে হবে।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের হত্যা করে, অত্যাচার-নির্যাতন করে উল্টো দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দেওয়া হচ্ছে। মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে বিএনপির কর্মী শহীদুল ইসলাম শাওনকে হত্যা করা হয়েছে। এখন উল্টো বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে, গ্রেফতার করা হচ্ছে। দলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনকে এমন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আবার গতকাল তাকে আরেকটি মিথ্যা মামলায় তিনদিনের রিমান্ডে নিয়েছে। এদের কী বিবেকও কাজ করে না ?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ঢাকায় তাদের ঘোষিত কর্মসূচীর শেষ সমাবেশ। কিন্তু এই সমাবেশ নিয়ে তাদের (আওয়ামী লীগকে ইঙ্গিত করে) কাপড় বাসন্তী রং হয়ে গেছে। যার কারণে আবোলতাবোল বলা শুরু করেছে।

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ।

The post লড়াই শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল appeared first on Newsflash24bd.com.