হবে এনসিএল | Newsflash24bd.com

আটক ১৫ সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে ১৫ জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন, তাদের অবশ্যই আদালতে আনতে হবে। আদালতে তাদের বিচার হবে।

রোববার (১২ অক্টোবর) ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়ে সেনাসদরের সংবাদ সম্মেলনের এক দিন পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, সেনাসদর সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে, আমরা সেটা আমলে নিচ্ছি না। যেহেতু আমরা জানি না, তাই এ বিষয়ে আমি মন্তব্য করব না। আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে। এটাই বিধান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ২৫ কর্মকর্তার মধ্যে ১৫ জন এখনও সেনাবাহিনীতে কর্মরত আছেন। তাদের মধ্যে একজন বাদে বাকি ১৪ জনকে এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) থাকা একজনকে হেফাজতে নেওয়ার কথা গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

১৫ জন সেনা কর্মকর্তা যে সেনাবাহিনীর হেফাজতে আছেন, তাদের স্ট্যাটাস কী হবে? তারা কি এখন গ্রেপ্তার? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সংবিধানে আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইনেও আছে, ফৌজদারি কার্যবিধিতেও আছে যে যেখানেই গ্রেপ্তার করা হোক, তাকে আদালতের জন্য যতটুকু সময় ব্যয় হবে, সেটুকু ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে। এটা হচ্ছে আইনের বিধান।

এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন নয়, সংবিধানেও এটি স্বীকৃত যে গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখা যায় না উল্লেখ করে তিনি আরও বলেন, যদি আদালত আপনাকে আটক করার অথরিটি দেন, তাহলে কেবল তখনই আটক করতে পারবেন। যাকে যখনই গ্রেপ্তার করা হবে, আদালতের বিধান হচ্ছে, তখনই তাকে আদালতে আনতে হবে। আদালত তাকে আটক রাখতে বললে আটক রাখা হবে। আদালত তাকে জামিন দিয়ে ছেড়ে দিতে পারেন। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব (অথরিটি) তখন আদালতের কাছে চলে যায়। এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা।

The post আটক ১৫ সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর appeared first on Newsflash24bd.com.

তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি
আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনটি ভেন্যু নির্বাচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মৌসুমে এই টুর্নামেন্ট বেশ সুনাম কুড়িয়েছে।

গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর জন্য সিলেটের একটি ভেন্যুতে এই টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি।

এই টুর্নামেন্ট দিয়ে স্থানীয় খেলোয়াড়দের ভালোভাবে গড়ে তুলতে এবার ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবির চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘গত বছর তাড়াহুড়া করে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টের দ্বিতীয় আসর আয়োজনের জন্য আমরা এবার তিনটি ভেন্যু বেছে নিয়েছি। টুর্নামেন্ট কমিটি ইতোমধ্যেই গ্রাউন্ড কমিটিকে এই তিনটি ভেন্যু প্রস্তত করতে বলেছে।’

টুর্নামেন্টের সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে ১৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।

নান্নু বলেন, ‘আমার জানা মতে, এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে।’

আগের বছরের মতো এবারও মোট আটটি দল, সাতটি বিভাগীয় শহর এবং ঢাকা মেট্রো এই টুর্নামেন্টে অংশ নেবে। এটি আনুষ্ঠানিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবেও স্বীকৃতি পেয়েছে।

The post তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি appeared first on Newsflash24bd.com.