হচ্ছে না | Newsflash24bd.com

পাতানো নির্বাচন হচ্ছে না: সিইসি
দেশে কোনো পাতানো নির্বাচন হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিনিদ্র রজনী কাটিয়ে নির্বাচন কমিশন (ইসি) সব ধরণের প্রস্তুতি নিয়েছে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, সারা দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হচ্ছে। গ্রামেগঞ্জে মানুষ ভোটের উৎসবে মেতে উঠেছে।

আরও পড়ুন: ভোট সুষ্ঠু হলে ফলাফল মানবো, অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

ইসি কারও পক্ষে কাজ করছে না জানিয়ে তিনি বলেন, কোনো পাতানো নির্বাচন হচ্ছে না। এ দেশে আর পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচন ভুলে যেতে হবে দেশের মানুষকে।

‘বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে। গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ’, যোগ করেন এ এম এম নাসির উদ্দিন।

এ সময় তিনি বলেন,
জাতির জন্য শেষ অবদান রাখতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। শেষ পর্যন্ত ভোট সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছি। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরবে বলে মনে করি।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, দুয়েকটি ছোট ঘটনা কেন্দ্রের বাইরে ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। কেউ অস্বীকার করলে হাসরের দিন দায়ী থাকতে হবে তাদের।

সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।

দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

The post পাতানো নির্বাচন হচ্ছে না: সিইসি appeared first on Newsflash24bd.com.

গোপালগঞ্জে দোষী ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নির্বাচনের এখনো সময় আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচন সামনে রেখে পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।

গোপালগঞ্জে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দোষী ছাড়া কাউকেই গ্রেফতার করা হচ্ছে না।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে ঘটনা ঘটেছে। সেটা স্বীকার করছি। রাজনীতিতে অনেক কিছুই ঘটে। তবে এ ঘটনার পরে ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা, সেটাই বড় বিষয়। এছাড়া গোপালগঞ্জের ঘটনায় মামলা হবে কি-না, সেই ব্যাপারে গঠিত কমিটি সিদ্ধান্ত নেবে।

এ সময় তিনি আরও জানান, গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যদিও এখনো সেখানে ১৪৪ ধারা বলবৎ আছে। তবে পরিস্থিতি অনুসারে পর্যায়ক্রমে এটি তুলে নেয়া হবে।

The post গোপালগঞ্জে দোষী ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.

রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার হচ্ছে না -তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সমাবেশের জন্য মাঠের বিকল্প মাঠ হতে পারে, রাস্তা হতে পারে না। কিন্তু বিএনপি সবসময় ব্যস্ত রাস্তার কথা বলছে। এটি দূরভিসন্ধিমূলক।’

সেই সাথে বিএনপির গণগ্রেপ্তারের অভিযোগ খন্ডন করে তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। তবে যারা আগুনসন্ত্রাসের জন্য অর্থ দিয়েছিল, হুকুম দিয়েছিল তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি, মানুষ মনে করছে যে তাদেরকেও গ্রেপ্তার করা দরকার।’

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশস্থল নিয়ে বিকল্প প্রস্তাব প্রসঙ্গে সম্প্রচারমন্ত্রী বলেন, জনসভা তো হয় ময়দানে, ব্যস্ত রাস্তায় হয় না। গাড়ি-ঘোড়া বন্ধ করে, মানুষকে আতংকের মধ্যে ফেলে জনসভা করা কোনো দায়িত্বশীল রাজনীতি দলের কাজ না। বাংলাদেশের ইতিহাসে সবসময় বড় জনসভা যে সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে, সেটি তাদের পছন্দ না। তাদের শুধু রাস্তা পছন্দ কারণ সেখানে গাড়ি-ঘোড়া ভাংচুর করা যাবে এবং ২০১৩-১৪-১৫ সালের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেয়া যাবে।

ড. হাছান বলেন, ‘আওয়ামী লীগের জনসভায় ভোগান্তি হলেই তো পত্রিকা লেখে যে, জনসভায় মানুষ হয়েছে তবে ভোগান্তি হয়েছে। জনসভা অবশ্যই ময়দানে হয়। গতকাল যেমন আমরা চট্টগ্রামে জনসভা করেছি লাখ লাখ মানুষের সমাবেশ হয়েছে। পাঁচ বর্গকিলোমিটার এলাকা পুরোটা ছিল মানুষে সয়লাব। বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প হতে পারে পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ বা টঙ্গীতে বিশ্ব ইস্তেমার মাঠ কিম্বা বুড়িগঙ্গার তীরেও মাঠ আছে, সেখানেও হতে পারে।’

বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার পয়লা ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, ইংরেজি নববর্ষ -এগুলো নিয়ে প্রতি বছরই বিশেষ অভিযান পরিচালনা করে। এগুলো নতুন কিছু নয়, রাজনৈতিক উদ্দেশ্যেও নয়। সারাদেশে রাজনীতির নামে যারা ২০১৩-১৪-১৫ সালে আগুনসন্ত্রাস চালিয়েছিল, মানুষ হত্যার মহোৎসব করেছিল, তারা তো বিএনপির নেতাকর্মী। তাদের কাউকে যদি গ্রেপ্তার করা হয়, সেটি আইনগত বিষয়।’

তথ্যমন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

এর আগে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎ শেষে মন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, আমাদের স্বাধীনতার সংগ্রামে এবং স্বাধীনতা অর্জনের পর আজ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে জাপানের ভূমিকার জন্য জাপানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছি। আমরা এ বছর জাপান-বাংলাদেশ কূটনৈতিক মিত্রতার ৫০ বছর পূর্তি উদযাপন করেছি। বাংলাদেশে জাপানের অনেকগুলো প্রজেক্ট চলমান আছে, আগামীকাল নারায়ণগঞ্জে আড়াইহাজারে জাপানিজ ইকোনোমিক জোন উদ্বোধন হতে যাচ্ছে এবং মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরেও জাপান ইতিমধ্যেই বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে -সেগুলো নিয়েও আলোচনা করেছি। বিদায়ী রাষ্ট্রদূত বাংলায় গান গাইতে পারেন। তিনি সেই চর্চা চালু রাখবেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি আরো আলোচনা করেছি যে, বাংলাদেশে রাজনীতিতে স্থিতিশীলতা বিরাজ করুক এবং রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত। এবং বাংলাদেশে ‘পলিটিকস অভ ডিনাইয়াল’ ‘পলিটিকস অভ কনফ্রন্টেশন’ বন্ধ হওয়া দরকার। অর্থাৎ সবকিছুতে না বলার সংস্কৃতি এবং বিএনপিসহ তাদের সাংঘর্ষিক রাজনীতির বিষয়টাও আমি তার সামনে তুলে ধরেছি। আলাপচারিতায় আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক এমন আশা প্রকাশ করেন তিনি।’

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে আমার কাজে আমি সবসময় সহযোগিতা পেয়েছি। এ বছর জাপান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি। সে উপলক্ষে আমরা ১৯৭৩ সালের অক্টোবরে বঙ্গবন্ধুর জাপান সফর নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করেছি যা তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উদ্বোধন করেছিলেন। আমরা দু’দেশের পারস্পরিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আজ আলোচনা করেছি।’

The post রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার হচ্ছে না -তথ্যমন্ত্রী appeared first on Newsflash24bd.com.