সেনা প্রধান | Newsflash24bd.com
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান
নিউজফ্ল্যাশ প্রতিবেদক
দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। এজন্য বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বেলা ১২টা থেকে দেড় ঘণ্টাব্যাপী অফিসার্স অ্যাড্রেসে সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসব কথা বলেন।
এর বাইরেও সেনাপ্রধান বাহিনীর শৃঙ্খলা, সততা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো, সেনাবাহিনী ইস্যুতে নানা কটূক্তির জবাব এবং মাঠ পর্যায়ে কাজের বিভিন্ন বিষয়ে আলোচনাসহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ সময় সেখানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। পাশাপাশি সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।
অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে। এ সময় সেনাবাহিনীর বর্তমান অবস্থা, করণীয় কাজ এবং দিকনির্দেশনা দিতে অফিসার্স অ্যাড্রেসে অফিসারদের সঙ্গে আরও কথা বলেন সেনাপ্রধান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। সতর্ক থাকতে হবে। যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে।
সেনা সদস্যদের উদ্দেশ করে তিনি আরও বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। পাশাপাশি বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।
সেনাবাহিনী নিয়ে নানা ধরনের কটূক্তির বিষয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে, তাদের বয়স কম। তারা আমাদের সন্তানের বয়সি। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। তখন নিজেরাই লজ্জিত হবে।
সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না।
নাম উল্লে­খ না করে সেনাপ্রধান বলেন, একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে। নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে আগেভাগেই খেয়াল রাখতে হবে। অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটি রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়।
এর আগে ২১ মে অফিসার্স অ্যাড্রেস ডাকেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে জাতীয় নির্বাচন ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। তখন তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই।
The post সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী : সেনাপ্রধান appeared first on Newsflash24bd.com.
জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার
জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে আজ রোববার (২৩ মার্চ ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোজ খবর নেন।
এ ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীবৃন্দ, সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসামরিক পরিমন্ডলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়াও, অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪২১৫ জনকে অদ্যাবধি দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তন্মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে, ৩৯ জন সিএমএইচ, ঢাকা’তে চিকিৎসাধীন রয়েছেন।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
The post জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার appeared first on Newsflash24bd.com.
‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনা প্রধান
সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘১৭তম কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান।
দেশের যে কোন কল্যাণময় কাজে নিজেকে সচেষ্ট রাখার কথাও জানান সেনা প্রধান।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। এসময় আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহবান জানান তিনি।
সেনাপ্রধানকে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে কর্ণেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন রেজিমেন্টের জেষ্ঠ্যতম অধিনায়ক এবং জ্যেষ্ঠতম মাষ্টার ওয়ারেন্ট অফিসার।
রেজিমেন্টের ১৭তম কর্ণেল অব দি রেজিমেন্ট হিসাবে তাকে নির্বাচিত করার সংশ্লিষ্ট সকলকেও ধন্যবাদ জানান সেনাপ্রধান।
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ৯২৪ জন সদস্যের আত্মউৎসর্গ কথা স্মরণ করে মুক্তিযুদ্ধে রেজিমেন্টের গৌরবময় ভূমিকা তুলে ধরেন তিনি।
পরে সেনা প্রধান রেজিমেন্ট সদস্যদের সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
এর আগে, প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকষ দল সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন।
The post ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনা প্রধান appeared first on Newsflash24bd.com.