সূচনা করলা | Newsflash24bd.com

আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম: প্রধান উপদেষ্টা
ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই সনদ দিয়ে আমাদের বাংলাদেশ পরিবর্তন হবে। এই পরিবর্তন সম্ভব হলো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারণে। এটা হলো গণঅভ্যুত্থানের দ্বিতীয় অংশ। আমরা পুরোনো কথাবার্তাগুলো পালটে ফেলে নতুন কথাগুলো আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম। সংসদ থেকে শুরু করে সরকার পরিচালনা-অনেকগুলো বিষয়ে আমরা এই পরিবর্তনগুলো নিয়ে আসলাম।’

‘এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে নিয়ে যাবে। আমার সেই পথে অগ্রসর হবো। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম।’

আজ শুক্রবার বিকাল ৫টায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এর আগে বিকাল চারটা ৩৭ মিনিটে জাতীয় সংগীতে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান।

জুলাই সনদে স্বাক্ষর করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু হলো। নবযাত্রা শুরু হলো। এই সনদের মাধ্যমে আমরা বর্বরতার যুগ থেকে সভ্যতায় এলাম।

তিনি বলেন, এই সভ্যতা কাগজেই নয় কাজের মাধ্যমে এখন আমাদের প্রমাণ করতে হবে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, যেটা আজকে করলাম তরুণদের জানিয়ে দেওয়ার জন্য সেটি পাঠ্যপুস্তকে থাকবে। যাতে নতুন প্রজন্ম জানতে পারে আমরা কীভাবে ঐকমত্যে পৌঁছেছি।

তিনি বলেন, এই রাজনৈতিক দলগুলোর নাম (যে দলগুলো স্বাক্ষর করেছে) ইতিহাসে লেখা থাকবে। আজকের দিনটি একটি মহান দিন। শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য এটি উদাহরণ হয়ে থাকবে।

ড. ইউনূস বলেন, আমরা সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলব। আমরা একটা মহান জাতি। সেটা নিজেদের মধ্যে অনুভব করতে হবে।

তিনি বলেন, আমরা আজ যে ঐক্যের সুর বাজালাম এই সুর নিয়ে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাব।

The post আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম: প্রধান উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.