সুযোগ পেলে | Newsflash24bd.com

সুযোগ পেলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহান আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিন ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিটিভিতে প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ভাষণের শুরুতে তিনি জুলাইয়ের শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলন হয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবং ফ্যাসিবাদী রাজনৈতিক ধারার পরিবর্তনের দাবিতে। দীর্ঘদিন ধরে মানবাধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদ থেকেই এই আন্দোলনের সূচনা হয়।

তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম এখন ‘নতুন বাংলাদেশ’ বা ‘বাংলাদেশ ২.০’ দেখতে চায়। মানুষ পরিবর্তন চাইলেও ক্ষমতাসীন একটি গোষ্ঠী সেই পরিবর্তনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ পরিবর্তন হলে তাদের অন্যায় ও অপকর্মের সুযোগ বন্ধ হয়ে যাবে।

জামায়াতে ইসলামীর আমির দাবি করেন, প্রকৃত পরিবর্তন জামায়াতের হাতেই সম্ভব। তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের সাহস, মেধা, প্রযুক্তিগত জ্ঞান ও নেতৃত্বের সক্ষমতার ওপর ভর করেই নতুন বাংলাদেশ গড়ে তোলা যাবে। এ সময় তিনি জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান জানান।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে তিনি বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সরকার কিছু সংস্কার উদ্যোগ নিলেও অনেক গুরুত্বপূর্ণ সংস্কার এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। এসব সংস্কার স্থায়ীভাবে বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সততা, ইনসাফ, সুশাসন ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। একই সঙ্গে দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

নারীদের প্রসঙ্গে তিনি বলেন, নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজ কখনো উন্নত হতে পারে না। জামায়াত ক্ষমতায় এলে নারীরা সমাজের মূলধারার নেতৃত্বে সমান মর্যাদায় অংশগ্রহণ করবেন বলে আশ্বাস দেন তিনি।

ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে তিনি বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার দেশ। ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে নির্যাতনের সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি তাবলিগ জামাতসহ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাতীয় স্বার্থ ও মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক গড়ে তোলা হবে। রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা জোরদারের কথাও উল্লেখ করেন তিনি।

ভাষণের শেষাংশে ডা. শফিকুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব একটি আমানত, ক্ষমতা ভোগের বিষয় নয়।

The post সুযোগ পেলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে: জামায়াত আমির appeared first on Newsflash24bd.com.

সুযোগ পেলে চৌকিদার হয়ে জনগণের আমানতের হেফাজত করব: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কোনো দুর্নীতি নয়, আমরা চৌকিদার হয়ে জনগণের আমানতের হেফাজত করব ইনশাল্লাহ।’

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এ কথা বলেন।

৫৪ বছরের ইতিহাসের বাস্তব সাক্ষী আপনারা। এ সময়ে দুঃশাসন ও দুর্নীতিতে তলিয়ে গিয়েছিলো পুরো দেশ জানিয়ে জামায়াত আমির বলেন, ‘যারা ক্ষমতায় গেছেন তারাই এসব অপকর্মের সঙ্গে জড়িত। যাদের হাতে দেশ পরিচালনার চাবিকাঠি ছিলো, তারা কেউই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে, সততার সঙ্গে আপনারা দেশ পরিচালনা করেছেন।’

তিনি বলেন, ‘আপনারা নিশ্চয় পরিবর্তন চান। সেই পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আজ আমরা আপনাদের কাছে এসেছি। একদিকে দুর্নীতি অন্যদিকে ব্যাংক লুটপাট থেকে শুরু করে সব অপকর্মর সঙ্গে জড়িত ছিলো শাসক সমাজ।’

জামায়াত আমির বলেন, ‘জাতিকে টুকরা টুকরা করেছেন। ধর্ম, বর্ণ, গোষ্ঠি, পাহাড় সমতল সবখানেই বিভেদ তৈরি করেছেন। আমাদের বার্তা স্পষ্ট। বাংলাদেশকে বিভক্ত হতে দেব না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনারা যদি আমাদের সমর্থন দেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের ওপর আমরা হাত দেব না। আমরা জনগণের প্রতিটি সম্পদের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে দিতে বাধ্য থাকবো। সব নির্বাচিত প্রতিনিধিদের সম্পদের হিসাব জনগণের কাছে দিতে হবে।’

তিনি বলেন, ‘প্রতিটি নদ-নদী দখলমুক্ত করে জীবন ফিরে আনার চেষ্টা করবো।’

মা বোনদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যে জাতি তার মা-বোনদের ইজ্জত দিতে জানে না, আল্লাহতালা সেই জাতিকে সম্মান করেন না। কর্মক্ষেত্র থেকে শুরু করে সবখানেই মা-বোনরা শতভাগ সম্মান ও নিরাপত্তার সঙ্গে কাজ করবো। কোনো জালেমকে তাদের দিকে চোখ তুলে তাকাতে দেয়া হবে না।’

গেল ১৭ বছর ধরে বাংলাদেশের সবাইই নির্যাতিত ছিলো জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘গত বছরের ৫ আগস্ট আল্লাহ একটা সুযোগ করে দিয়েছিলো। অথচ সেই সুযোগ কাজে না লাগিয়ে একটি শ্রেণি নিজেদের উন্নয়ন শুরু করে দিলো।’

বেকার যুবকদের ব্যাপারে তিনি বলেন, ‘কাউকে বেকার ভাতা নয়, তাদের প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ জনবল তৈরি করা হবে। সেই জনবল বিদেশে পাঠিয়ে দেশ, পরিবার ও সমাজের উন্নয়ন করে বেকারত্ব হ্রাস করা হবে।’

তিনি আরও বলেন, ‘বৃদ্ধদের সুচিকিৎসার ভার নেবে সরকার। তবে যারা স্বচ্ছল হবে এটি তাদের জন্য নয়। সম্পদ বাড়বে জনগণের, জনপ্রতিনিধিদের নয়। এই সৎ সাহস যাদের আছে তারাই জনপ্রতিনিধি হবার চিন্তা করেন। শুধুমাত্র একবার সুযোগ করে দিয়ে দেখেন, আমাদের ভাইয়েরা আপনাদের সঙ্গে থাকেন কিনা।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের জামায়াত জোট প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান।

এ সময় প্রধান অতিথি ডা. শফিকুর রহমান মেহেরপুর-১ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মাও. তাজ উদ্দীন খাঁন ও নাজমূল হুদার হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

জামায়াতের জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সকাল থেকেই জনসভা স্থলে অবস্থান করছিলেন। কানায় কানায় ভরে ওঠে জনসভা মাঠ।

হেলিকপ্টারে দুপুর সোয়া ১টার দিকে মঞ্চে আসেন জামায়াতের আমির। সংক্ষিপ্ত বক্তব্য শেষে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

The post সুযোগ পেলে চৌকিদার হয়ে জনগণের আমানতের হেফাজত করব: জামায়াত আমির appeared first on Newsflash24bd.com.