সিলেটের | Newsflash24bd.com

সিলেটে নিজ বাড়িতে আ.লীগ নেতা খুন
সিলেটে নিজ বাড়ির ছাদে খুন হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক। রক্তাক্ত লাশ উদ্ধারের পর তার ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার এ ঘটনা ঘটে।

খুন হওয়া আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক পর্যায়ে পরিবারের লোকজনদের সন্দেহে রাখা হচ্ছে। নিহতের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

The post সিলেটে নিজ বাড়িতে আ.লীগ নেতা খুন appeared first on Newsflash24bd.com.

সিলেটের নতুন ডিসি মো. সারওয়ার আলম
নিউজফ্ল্যাশ প্রতিবেদক

সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারওয়ার আলম।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সারওয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন।

বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৮৩ সালে তার শিক্ষাজীবন শুরু হয় বাড়ির পাশের ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ১৯৯৩ সালে পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় (বর্তমান পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়) থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে ভর্তি হন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে।

১৯৯৫ সালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ২০০৫ সালে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর পাস করেন তিনি। সারওয়ার আলম ২০০৮ সালে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগ দেন প্রশাসনে।

মো. সারওয়ার আলম ২০০৯ সালে চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাহরিন সামারা, নাজিফা সাফরিন, তানহা ও মানহা নামে তাদের চারটি মেয়ে রয়েছে।

The post সিলেটের নতুন ডিসি মো. সারওয়ার আলম appeared first on Newsflash24bd.com.

সিলেটে সুরমা লিভার ফেস্ট অনুষ্ঠিত
সিলেটে দুইদিন ব্যাপী ‘সুরমা লিভার ফেস্ট’ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের হোটেল নুরজাহান গ্র্যান্ডে ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত দু’দিনের ‘সুরমা লিভার ফেস্ট ২০২৩’ হয়। এবারের লিভার ফেস্টের আয়োজক ছিল জালালাবাদ লিভার ট্রাস্ট।

এ নিয়ে চতুর্থবারের মত আয়োজিত হলো লিভার বিষয়ক এই বৈজ্ঞানিক সম্মেলনটি। ইতিপূর্বে ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার বাংলাদেশের উদ্যোগে ২০১৮ সালে কক্সবাজারে প্রথমবারের মত অনুষ্ঠিত হয় ‘বীচ লিভার ফেস্’। মাঝে ক’বছর বিরতির পর ২০২১ ও ২০২২ সালে ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার বাংলাদেশ সুন্দরবন ও সেন্ট মার্টিনে আয়োজন করেছিল যথাক্রমে ‘ম্যানগ্রোভ লিভার ফেস্ট ২০২১’ ও ‘কোরাল লিভার ফেস্ট ২০২২’। বরাবরের মত এবারও এই সম্মেলনের বৈজ্ঞানিক পার্টানার ছিল বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

উল্লেখ্য সারাদিন চিকিৎসাসেবা এবং একাডেমিক কার্যক্রমে ব্যস্ত লিভার বিশেষজ্ঞদের অল্প সময়ের জন্য প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাওয়া, তাদের মধ্যে ভাতৃত্ব ও পারস্পরিক সমঝোতা বৃদ্ধি এবং পাশাপাশি অনানুষ্ঠানিক পরিবেশে মুক্ত বিজ্ঞান চর্চার একটি প্ল্যাটফর্ম হিসেবে লিভার ফেস্টের যাত্রা শুরু। এবারের লিভার ফেস্টেও ফ্যাটি লিভার এবং লিভার ক্যান্সারে সর্বাধুনিক চিকিৎসা এবং বাংলাদেশে লিভার ক্যান্সারের ইমিউনোথেরাপী এবং ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন বা টেইসের মত সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতিগুলোর অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সারা দেশ থেকে আসা ৩০ জন লিভার বিশেষজ্ঞের সাথে এই লিভার ফেস্টে সিলেটের স্থানীয় লিভার বিশেষজ্ঞরা যোগ দেন।

সিলেটের অভিজাত হোটেল নুরজাহান গ্র্যান্ডে অনুষ্ঠিত সুরমা লিভার ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সর্বজন শ্রদ্ধেয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ধরনের একটি ব্যতিক্রমী সম্মেলন আয়োজনের জন্য জালালাবাদ লিভার ট্রাস্ট এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে অভিনন্দন জানান এবং বৃহত্তর সিলেট অঞ্চলে জালালাবাদ লিভার ট্রাস্টের সব ধরনের কল্যানমুখী উদ্যোগে তার পূর্ন সমর্থনের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী নিরাজ কুমার জাইসওয়াল। তিনি তার বক্তব্যে ভারত ও বাংলাদেশ এই দুই দেশের জন্যই লিভার রোগকে সমস্যা হিসাবে আখ্যায়িত করেন। তিনি এ বিষয়ে দুদেশের যৌথ গবেষনার উপর গুরুত্ব আরোপ করে এ ধরনের উদ্যোগ গ্রহনের জন্য জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতি আহ্বান জানান।

এর আগে স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্ট এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সিলেট অঞ্চলে ট্রাস্টের কর্মকান্ডের উপর একটি সংক্ষিপ্ত বিবরন উপস্থাপন করেন। এ ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই সিলেটে লিভার রোগের আধুনিক চিকিৎসা প্রচলন ও লিভার রোগ বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য ধারাবাহিকভাবে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে আসছে।

সিলেটে সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদরের বানভাসি মানুষের পাশে উপহার হিসেবে ত্রান সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছিল জালালাবাদ লিভার ট্রাস্ট। এছাড়াও বন্যার সময়তো বটেই, বন্যা পূর্ববর্তী এবং পরবর্তী সময়েও, বিশেষ করে চা বাগানসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় ট্রাস্টের উদ্যোগে নিয়মিতভাবে ফ্রি চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হচ্ছে।

অধ্যাপক স্বপ্নীল সুরমা লিভার ফেস্টে সহযোগীতা প্রদান এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতির জন্য যথাক্রমে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সিলেটের বিশিষ্টজনদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানটিতে ধন্যবাদ জ্ঞাপন করেন বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হক পল্লব। পল্লব তার বক্তব্যে ক্যান্সার এবং ভাইরাসের চিকিৎসায় অত্যাধুনিক ওষুধগুলো সবার আগে, সুলভে বাংলাদেশে তৈরী করার ক্ষেত্রে বীকনের অগ্রনী ভুমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি ভবিষ্যতেও জালালাবাদ লিভার ট্রাস্টের সব ধরনের কর্মকান্ডের তার প্রতিষ্ঠানের সম্পৃক্ত থাকার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

সম্মেলনে অংশগ্রহনকারী লিভার বিশেষজ্ঞরা সম্মেলনের বৈজ্ঞানিক অধিবেশনগুলোতে যোগদানের পাশাপাশি মালনিছড়া চা বাগান, লালাখাল ও সাদাপাথর পরিদর্শন করেন।

The post সিলেটে সুরমা লিভার ফেস্ট অনুষ্ঠিত appeared first on Newsflash24bd.com.

সিলেটের বিমানবন্দর সড়কের চার লেন কাজের উদ্বোধন
সিলেটের কুমারগাঁও থেকে বাদাঘাট হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়ককে চার লেনে উন্নীত করার কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে সিলেট শহরের তেমুখী পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে চার লেনের এই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চার লেনের এই সড়ক নির্মাণ শেষ হলে সিলেট শহর থেকে এয়ারপোর্টে যাওয়া এবং এয়ারপোর্ট থেকে শহরে আসা সহজ হবে।’

তিনি বলেন, ‘আমরা সিলেট-ঢাকা ৬ লেন সড়কের কোন কোন জায়গায় কাজ শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ সেটাও শেষ হয়ে যাবে। এদিকে সিলেট-তামাবিল ৪ লেন সড়কের কিছু টেন্ডার হয়ে গেছে। একাজ গুলো হয়ে গেলে আধ্যাত্মিক নগরী সিলেটে পর্যটকদের আসা যাওয়া সুবিধা হবে, আর সবচেয়ে বড় সুবিধা হবে সিলেটবাসীর। বিশেষ করে, সুবিদবাজার, আম্বরখানা, চৌকিদিঘী এলাকা রাস্তা দিয়ে সারি সারি ট্রাক যায়, এতে যানজটে মানুষ অনেক কষ্ট করেন। এই সড়কটা হয়ে গেলে সিলেট শহরে আর বড় বড় ট্রাক ঢুকবেনা, বাইপাস দিয়ে চলে যাবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমারগাঁও-বাধাঘাট-এয়ারপোর্ট ৪ লেন সড়কের নির্মাণ কাজে প্রায় ৭২৮ কোটি টাকা ব্যয় হবে এবং এখানে অনেকগুলো কালভার্ট হবে যাতে জলাবদ্ধতা না হয়।’

ড. মোমেন আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার জনগণের কল্যাণ চায়। আর সুখবর হলো; আমি ওয়াদা করেছিলাম আমাকে নির্বাচিত করলে আমি এটার জন্য চেষ্টা করবো। আল্লাহর কাছে কৃতজ্ঞতা এই কাজটা শুরু হলো। দুঃখের বিষয় এ কাজ ২০২৪ সালের জুনে শেষ হবে কিন্তু আমি চেয়েছিলাম এটা যেন ২০২৩ সালেই শেষ হয়।’

উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়িত হলে ওসমানী বিমানবন্দরে যাতায়াতকারীরাও উপকৃত হবেন। বর্তমানে এ বিমানবন্দরটি দুই লেন বিশিষ্ট সংযোগ সড়কের মাধ্যমে সিলেট নগরীর সাথে যুক্ত। কিন্তু বিমানবন্দরটি বিকল্প সংযোগ সড়ক থাকা প্রয়োজন। কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়কটি আপগ্রেডেশন হলে এই উদ্দেশ্য পূরণ হবে।

চলতি বছরের ৪ জানুয়ারি ‘কুমারগাঁও-বাদাঘাট-বিমানবন্দর সড়ক ৪ লেনে উন্নীতকরণ’ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ অনুমোদন পায়। এই প্রকল্পে ব্যয় হবে ৭২৭ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।

The post সিলেটের বিমানবন্দর সড়কের চার লেন কাজের উদ্বোধন appeared first on Newsflash24bd.com.