সিঙ্গাপুরের | Newsflash24bd.com

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুর
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরুল হক নুর আইন-শৃঙ্খলা বাহিনীর পিটুনিতে আহত হওয়ার পর দেশে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। চিকিৎসা শেষে আজ শনিবার(৪ অক্টোবর) দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।

দেশে চিকিৎসা নেওয়ার পরও কিছু শারীরিক জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সিঙ্গাপুরে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং সেখানে মোট ১২ দিন অবস্থান করেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুর গুরুতর আহত হন। এই ঘটনায় তার মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়। ঢামেকে তিনি প্রায় ১৮ দিন চিকিৎসা নেন।

The post সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুর appeared first on Newsflash24bd.com.

অর্থনৈতিক অঞ্চলে বৃহত্তর বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বৃহত্তর বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুর সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের পাশাপাশি টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী এবং দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য সম্পর্কমন্ত্রী এস. ইশ্বরান বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সংগে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। প্রধানমন্ত্রী অর্থনৈতিক অঞ্চলে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ সারাদেশে ১শ’টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। আমি সিঙ্গাপুরের উদ্যোক্তাদের এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে এবং রিফুয়েলিং সুবিধাসহ কক্সবাজারে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে।

এস. ইশ্বরান বলেন, উভয় দেশেরই পর্যটন খাতে সহযোগিতার সম্ভাবনা রয়েছে। বৈঠকে তাঁরা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরপূর্তির বিষয়ও আলোচনা করেন।

এস. ইশ্বরান বলেন, সিঙ্গাপুর ও বাংলাদেশ সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণ এবং সম্ভাবনাময় খাত অনুসন্ধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে একসঙ্গে কাজ করতে পারে।

তিনি বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শক্তিশালী হয়েছে।’ শেখ হাসিনাও সিঙ্গাপুরের উন্নয়নেরও প্রশংসা করেন।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এসময় উপস্থিত ছিলেন।

The post অর্থনৈতিক অঞ্চলে বৃহত্তর বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান appeared first on Newsflash24bd.com.

বাণিজ্য সম্প্রসারণে সিঙ্গাপুরের সাথে এমওসি সই
বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দু’দেশের মধ্যে মেমোরেন্ডাম অব কোঅপারেশন (এমওসি) সই হয়েছে।

বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং সিঙ্গাপুরের যোগাযোগ, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী এস ইসওয়ারান নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন,সামনের দিনগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে এমওসি উল্লেখযোগ্য ভুমিকা রাখবে। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তিনি বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য সম্ভাবনাময় এলাকা। পণ্য, সেবা ও বিনিয়োগখাতেও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নয়ন করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার উপস্থিত ছিলেন।

টিপু মুনশি জানান, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য উভয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। শীঘ্রই নেগোসিয়েশন শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, সিঙ্গাপুরের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হলো, সেটাকে উভয় দেশই স্মরণীয় করে রাখতে চায়। সিঙ্গাপুর বাংলাদেশের পর্যটন,হালাল খাবারসহ আরও বেশ কিছু খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী বলে তিনি জানান।

সিঙ্গাপুরের যোগাযোগ, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রী এস ইসওয়ারান বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। সিঙ্গাপুর অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী।

তিনি বলেন, বাংলাদেশের কক্সবাজারে আন্তর্জাতিক বিমান বন্দর গড়ে উঠছে। বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির জন্য এ বিমানবন্দর খুব সহায়ক হবে। বাংলাদেশের পর্যটন শিল্পকে আর্ন্তজাতিক অঙ্গনে তুলে ধরতে প্রচারণা বাড়ানোর প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

জনশক্তি রপ্তানি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশকে এখন আরও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। দক্ষ জনবল থাকলে দেশে বসেই বিদেশে সেবা রপ্তানি করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এমওসি দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিশেষ সহায়ক হবে। বিপুলসংখ্যক বাংলাদেশী সিঙ্গাপুরে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক বহু পুরনো এবং গভীর।

The post বাণিজ্য সম্প্রসারণে সিঙ্গাপুরের সাথে এমওসি সই appeared first on Newsflash24bd.com.