সিএনএন | Newsflash24bd.com

হরমুজ ও ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে তথ্য ফাঁস করল সিএনএন
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালিতে তেহরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য হামলার পরিকল্পনায় ‘ডায়নামিক টার্গেটিং’ কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। এতে হরমুজ প্রণালি, দক্ষিণ আরব উপসাগর ও ওমান উপসাগরজুড়ে ইরানের সামরিক সক্ষমতা—বিশেষ করে ছোট আক্রমণাত্মক নৌযান, মাইন পাতা জাহাজ এবং অন্যান্য অসমমিত অস্ত্র—লক্ষ্যবস্তু করা হতে পারে। এসব সক্ষমতা ব্যবহার করে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণে এনে যুক্তরাষ্ট্রের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।

হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়েছে। যদিও ৭ এপ্রিল শুরু হওয়া মার্কিন হামলা বর্তমানে যুদ্ধবিরতির কারণে স্থগিত রয়েছে।

প্রাথমিক পর্যায়ে ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করা হলেও অধিকাংশ বোমাবর্ষণ হয়েছে প্রণালি থেকে দূরের স্থাপনায়, যাতে ইরানের ভেতরে গভীরভাবে আঘাত হানা যায়। তবে নতুন পরিকল্পনায় কৌশলগত জলপথ ঘিরে আরও নিবিড় ও কেন্দ্রীভূত হামলার ইঙ্গিত পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বড় অংশ এখনো অক্ষত রয়েছে। পাশাপাশি দেশটির কাছে বিপুলসংখ্যক ছোট নৌযান রয়েছে, যেগুলো থেকে জাহাজে হামলা চালানো সম্ভব। এসব কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

তবে একাধিক সূত্রের মতে, শুধু সামরিক হামলা চালিয়ে তাৎক্ষণিকভাবে এই জলপথ খুলে দেওয়া সম্ভব নয়। এক সূত্রের ভাষায়, ‘ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত কিংবা ঝুঁকি নিয়ন্ত্রণে আনার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত জাহাজ চলাচল শুরু করা কতটা নিরাপদ হবে, সেটাই বড় প্রশ্ন।’

পরিকল্পনায় আরও রয়েছে, প্রয়োজনে জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে ইরানকে আলোচনায় ফেরাতে চাপ সৃষ্টি করা। যদিও এমন পদক্ষেপ সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা।

এ ছাড়া ইরানের সামরিক নেতৃত্ব এবং আলোচনায় বাধা সৃষ্টি করছে বলে মনে করা ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। একটি সূত্র জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের শীর্ষ কর্মকর্তা আহমদ বাহিদির নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘অপারেশনাল নিরাপত্তার কারণে ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ নিয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে প্রেসিডেন্টকে বিভিন্ন বিকল্প দেওয়া হচ্ছে এবং সব ধরনের বিকল্পই খোলা রাখা হয়েছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ অভিযানের পর ইরানের শাসনব্যবস্থায় বিভক্তি তৈরি হয়েছে। তার মতে, কঠোরপন্থী ও তুলনামূলক নরমপন্থীদের দ্বন্দ্ব কূটনৈতিক সমাধানকে জটিল করে তুলছে।

সূত্রগুলো আরও জানায়, নতুন করে হামলা শুরু হলে ইরানের অবশিষ্ট ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং উৎপাদন স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হতে পারে—যেগুলোর অনেকগুলো আগের হামলায় ধ্বংস হয়নি বা যুদ্ধবিরতির সময় নতুন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং হাজার হাজার একমুখী আক্রমণ ড্রোন এখনো সক্রিয় রয়েছে।

এদিকে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুদ্ধবিরতির সুযোগে ইরান তাদের কিছু সামরিক সম্পদ নতুন স্থানে সরিয়ে নিয়েছে এবং সমঝোতা না হলে সেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।

যদিও ট্রাম্প প্রশাসন আপাতত কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে, তবুও যুদ্ধবিরতি অনির্দিষ্ট নয় এবং প্রয়োজনে আবারও সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর ১৭টি জাহাজ ও দুটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। এ ছাড়া ভারত মহাসাগরে আরও সাতটি জাহাজ অবস্থান করছে। ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে কার্যত অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং অন্তত ৩৩টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে ভারত মহাসাগরে ইরান থেকে তেল বহনকারী একটি জাহাজসহ একাধিক জাহাজে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী।

The post হরমুজ ও ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে তথ্য ফাঁস করল সিএনএন appeared first on Newsflash24bd.com.

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকরে বাধা ভারত সিএনএনের প্রতিবেদন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করার পথে বড় বাধা হয়ে উঠেছে ভারত। এক সময় তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ নেত্রী। পরে হয়ে ওঠেন স্বৈরাচারী। ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর তিনি ভারতে স্বনির্বাসনে চলে যান। এখন বাংলাদেশ রায় কার্যকর করতে পারে যদি ভারত তাঁকে ফেরত পাঠায়।

২০২৪ সালে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের অভিযোগে তাঁকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পর গত আগস্টে তিনি ভারতে আশ্রয় নেন। বর্তমানে ঢাকা তাঁর প্রত্যর্পণের দাবি জানাচ্ছে। তবে শেখ হাসিনা জোর দিয়ে বলছেন, তিনি কোনো অপরাধ করেননি।

বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী মোবাশ্বার হাসান বলেন, জনগণের রোষ থেকে বাঁচতে তাঁকে দেশ ছাড়তে হয়েছিল। ভারতে লুকিয়ে থাকা অবস্থায় মৃত্যুদণ্ড পাওয়া এটি সত্যি ব্যতিক্রমী ঘটনা।

শেখ হাসিনার রাজনৈতিক জীবন ট্র্যাজেডি, নির্বাসন এবং ক্ষমতার এক জটিল আখ্যান। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। ১৯৭৫ সালের আগস্টে এক সামরিক অভ্যুত্থানে তাঁর বাবা, মা এবং তিন ভাইকে হত্যা করা হয়। এ ঘটনার পর তিনি ছয় বছর ভারতে নির্বাসিত ছিলেন। এই সময়েই ভারতের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা জন্মায়।

১৯৮১ সালে দেশে ফেরেন। ১৯৯৬ সালে প্রথম প্রধানমন্ত্রী হন। তাঁর প্রথম কাজ ছিল ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের বিচার শুরু করা। ২০০৮ সালে তিনি আবার ক্ষমতায় ফেরেন। ছিলেন ক্ষমতায় টিকে থাকতে বদ্ধপরিকর। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছিল, তাঁর সরকার একদলীয় ব্যবস্থার দিকে এগোচ্ছে। রাজনৈতিক সহিংসতা, ভোটারদের ভয় দেখানো এবং গণমাধ্যম ও বিরোধী দলের ওপর হয়রানির অভিযোগ উঠেছিল।

রাষ্ট্রবিজ্ঞানী হাসান বলেন, ক্ষমতায় থাকার জন্য তিনি রক্তপাত ঘটিয়েছেন।

গত বছর শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ছিল ব্যতিক্রম। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পদত্যাগের দাবিতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মতে, প্রায় এক হাজার ৪০০ জন নিহত হয়। এই রক্তপাত আন্দোলনকে থামাতে পারেনি। বরং এটি জনরোষকে অপ্রতিরোধ্য করে তোলে এবং শেষ পর্যন্ত তাঁর সরকারের পতন ঘটায়।

মৃত্যুদণ্ডের রায়ের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে তাৎক্ষণিক প্রত্যর্পণের জন্য অনুরোধ করেছে। দিল্লি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কিনা, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন ভারতের কূটনীতিক অনিল ত্রিগুণায়ত।

ভারত ও বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে একটি রাজনৈতিক অপরাধ সংক্রান্ত ব্যতিক্রম রয়েছে। কোনো অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে ভারত প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে।

অনিল ত্রিগুণায়ত বলেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের সুপ্রিম কোর্ট বা আন্তর্জাতিক আদালতে (হেগ) আপিল করার সুযোগ রাখেন। যেহেতু সব আইনি প্রতিকার শেষ হয়নি, তাই ভারত তাঁকে ফেরত পাঠানোর জন্য তাড়াহুড়ো করবে না।

আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এবং অন্যান্য ছোট দলগুলোর জন্য আগামী নির্বাচন সুযোগ তৈরি করেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই গভীর বিভাজন সহজে দূর হবে না।

রাষ্ট্রবিজ্ঞানী হাসান বলেন, বাংলাদেশ এই মুহূর্তে সমঝোতা থেকে অনেক দূরে। তিনি মনে করেন, আওয়ামী লীগ হয়তো শেখ হাসিনা ছাড়া রাজনৈতিকভাবে ফিরে আসার চেষ্টা করতে পারে।

প্রশ্ন হলো, শেখ হাসিনার পতন কি বিষাক্ত যুগের অবসান নাকি অনিশ্চয়তার শুরু?

The post সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকরে বাধা ভারত সিএনএনের প্রতিবেদন appeared first on Newsflash24bd.com.

বিশ্ব সম্প্রদায়ের উচিত ইউক্রেনে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেয়া : সিএনএনকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন। অব্যাহত এই যুদ্ধ বিশ্বব্যাপী সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিএনএন টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন ‘আমি মনে করি যে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এই যুদ্ধ (ইউক্রেনে) বন্ধ করতে বিশ্বের এগিয়ে আসা উচিত।’ সাক্ষাৎকারের প্রথম পর্ব আজ সকালে যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্যাবল নিউজ নেটওয়ার্কে (সিএনএন) সম্প্রচার হয়েছে এবং দ্বিতীয় অংশটি আজ রাতে প্রচারিত হবে।

যুদ্ধে বাংলাদেশের অবস্থান সম্পর্কে মন্তব্য জানতে চাইলে শেখ হাসিনা বলেন, যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করি আমরা। কোনো বিরোধ থাকলে সংলাপের মাধ্যমে সমাধান করা যায়। আমরা কখনই কোনো ধরনের আগ্রাসন বা কোনো সংঘর্ষকে সমর্থন করি না।’ তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রচেষ্টা চালানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
বিখ্যাত সাংবাদিক রিচার্ড কোয়েস্টের নেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ইউক্রেনের যুদ্ধ, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং ঋণ দেয়ার মাধ্যমে চীনের সৃষ্ট মরণফাঁদ ও রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক প্রশ্নের জবাব দেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।’
তিনি বলেন, ‘আমরা এটি অনুসরণ করছি, তাই যখন আমরা কোনও মানবাধিকার লঙ্ঘন বা আক্রমণ দেখি, আমরা অবশ্যই এর বিরোধিতা করি।’

তিনি বলেন, যুদ্ধ এক পক্ষের দ্বারা সংঘটিত হতে পারে না, উভয় পক্ষের সম্পৃক্ততা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিটি দেশের নিজস্ব ভূখন্ডে (স্বাধীনভাবে) বসবাস করার এবং তাদের নিজস্ব অঞ্চল রক্ষার অধিকার রয়েছে।’

যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা বাড়ছে এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন প্রচেষ্টায় সমর্থন করে এমন প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক বাড়ছে।

তিনি বলেন, ‘আমরা সকলের কাছাকাছি, চীন, যুক্তরাষ্ট্র বা ভারত, যারা আমাদের উন্নয়নে সহযোগিতা করছে, আমরা তাদের সঙ্গে আছি।’

তিনি বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার। তারা বিনিয়োগ করছে এবং কিছু নির্মাণকাজ করছে, ‘এই পর্যন্তই।’ তিনি বলেন, ‘আমরা কারো ওপর নির্ভরশীল নই।’

চীন থেকে ঋণ নেয়া সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ঋণ নেয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক। আমরা বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে বেশিরভাগ ঋণ নিয়ে থাকি। চীন থেকে আমাদের ঋণ খুবই কম। এটা শ্রীলঙ্কা বা অন্য কারো মতো নয়।’

প্রধানমন্ত্রী বলেন, অকারণে তাঁর সরকার কোনো ঋণ বা কোনো মেগা প্রকল্প নেয় না। কোনো মেগা প্রকল্প বা ঋণ নেয়ার ক্ষেত্রে আমরা বিবেচনা করি কোন প্রকল্প থেকে আমরা লাভ পাব এবং সুবিধাভোগী হব।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বাংলাদেশের কী প্রয়োজন জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি, তারা যেন তাদের (মিয়ানমারের) নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেয়।’
‘শুধু তাই নয়, আমরা মিয়ানমারের সঙ্গে সংলাপও শুরু করেছি। দুর্ভাগ্যক্রমে, তারা সঠিকভাবে সাড়া দিচ্ছে না।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ইতোমধ্যে চীন, আসিয়ান দেশ, জাপান, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সঙ্গে কথা বলেছে এবং মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির ওপর চাপ দেয়ার জন্য তাদের অনুরোধ করেছে।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, মিয়ানমার সরকার কারো কথাই শুনছে না। এটাই সমস্যা।’
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি (১ কোটি) মানুষের প্রতিবেশী ভারতে আশ্রয় দেওয়ার কথা বিবেচনা করে মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, রোহিঙ্গারা (১২ লাখ) বাংলাদেশের জন্য একটি ‘বড় বোঝা’ হয়ে উঠছে। কারণ, দেশটিতে অতিরিক্ত জনসংখ্যা থাকা সত্ত্বেও তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের (রোহিঙ্গাদের) খাওয়াতে হচ্ছে।

তিনি বলেন, ‘আমাকে তাদের (রোহিঙ্গাদের) খাওয়াতে হবে, তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে।’

The post বিশ্ব সম্প্রদায়ের উচিত ইউক্রেনে যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেয়া : সিএনএনকে প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.