সালাহউদ্দিন | Newsflash24bd.com

মবোক্রেসি দেখতে চাই না, কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন
মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু কিছু গণমাধ্যমকে টার্গেট হামলা করা হয়। আগে থেকেই টার্গেট করা হয়েছিল। কিন্তু কেন আগে থেকে সাবধান হলাম না! মবোক্রেসি কেন হচ্ছে? এগুলো কেন হলো? আসলে এগুলো সরকারের দুর্বলতা। এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। এই বাংলাদেশে মবোক্রেসি দেখতে চাই না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সাংবাদিকদের মধ্যে অনেকে অনেকের আদর্শে বিশ্বাস থাকতে পারে। কিন্তু দেশের প্রশ্নে যেনো নিরপেক্ষ না থাকি, দেশের পক্ষে থাকি৷ তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেনো মজবুত হয়, সেই দিকে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করি।

‘গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিএনপি সবার সহযোগিতা চায়, কোনো ব্যক্তি বা দলের জন্য সহযোগিতা নয়। অতীত ভুলে যেতে চাই, তবে ফ্যাসিস্ট আমল স্মরণে রাখতে চাই’, যোগ করেন তিনি।

The post মবোক্রেসি দেখতে চাই না, কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন appeared first on Newsflash24bd.com.

সব নেতার নিরাপত্তায় ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছি: সালাহউদ্দিন
দেশের রাজনৈতিক দলের সব নেতাদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান করেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা-পকৃত পক্ষে বাংলাদেশের ওপর হামলা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে ১০ ডিসেম্বর। পরদিনই বাংলাদেশের একজন সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীর ওপর প্রাণ বিনাশী হামলা হয়েছে। এই হামলার ধরণ দেখে বোঝা যায়, হামলাকারী একজন পেশাদার খুনি। হাদি এখন মৃত্যুশয্যায় রয়েছে, আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন, সুস্থতা দেন।’

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রতিজ্ঞার কথা জানিয়ে তিনি বলেন, ‘সামনে নির্বাচন, আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে। কিন্তু আমরা ঐ পর্যায়ে বিতর্ক করবো না, যাতে ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা, জুলাই গুণ-অভ্যুত্থানের।’

যারা বাংলাদেশে নির্বাচন চায় না, নির্বাচনকে যারা একটি গণতন্ত্ররে উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না এবং শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণে বিপক্ষে যারা, তারাই এই হামলা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

তিনি বলেন, ‘এই অপশক্তি বাংলাদেশেও রয়েছে এবং দেশের বাইরেও রয়েছে। এ জাতীয় কোনো ধরনের হামলা করে দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যেকোনো মূল্যে অর্থবহ করবো, বিশ্বাসযোগ্য করবো। এমন একটি নিরপেক্ষ নির্বাচন হবে, যা বিশ্বে স্বীকৃতি পাবে।’

রাজনৈতিক সংস্কৃতি অনেকটা পরিবর্তন হয়েছে জানিয়ে জনআকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অব্যাহত রেখে আগামী দিনে শক্তিশালী রাজনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার করেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘সব রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে, সেই নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি। চট্টগ্রামে গণসংযোগে বিএনপি মনোনীত প্রার্থীকে গুলি করার ঘটনার পরও আইনশৃঙ্খলায় কঠোর পদক্ষেপ নেয়নি। জড়িতদের আইনের আওতায় আনা গেলে, এ ধরনের ঘটনা আরও ঘটাতে উৎসাহী হতো না। যারা এসব কাজ করছে, তারা নিজেকে নিরাপদ ভাবতে পারলে এ সমস্ত ঘটনা ঘটতে থাকবে।’

সামনে এমন হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এ বিষয়ে সরকারের যেমন দায়িত্ব রয়েছে, রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে। সেইসঙ্গে জনগণের সচেতনতাও জরুরি। সবার অংশগ্রহণ নিয়ে মোকাবিলা করলে এ ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘তার (তারেক রহমান) নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সরকারকে এ বিষয়ে আহ্বান জানাবো। দলীয়ভাবেও সর্বোচ্চ চেষ্টা চালাবো।

The post সব নেতার নিরাপত্তায় ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছি: সালাহউদ্দিন appeared first on Newsflash24bd.com.

শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার “রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে”। তাঁর দাবি, রাজনৈতিক পরিসরে তাঁদের অস্তিত্ব এখন শুধু “মাঝেমধ্যে চিৎকারের মধ্যেই সীমাবদ্ধ”।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বাংলাদেশে যেন আর কখনো স্বৈরাচার, সামরিক শাসক বা ফ্যাসিবাদের উৎপত্তি না হয়।”

বিএনপি, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্র চর্চা ও রক্ষায় ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী-বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ৭ নভেম্বরের ঘটনা, ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলন দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জন।

তিনি আরও দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সংসদীয় শাসনব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করাও বিএনপির নেতৃত্বেই সম্ভব হয়েছে।

শেখ হাসিনা ও আওয়ামী লীগকে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন। একদলীয় শাসন চাপিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

The post শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহউদ্দিন appeared first on Newsflash24bd.com.

জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজের স্বাক্ষর করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে এ প্রতিক্রিয়া জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, “গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন, সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে।”

প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট, যেখানে নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন লাগবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে ‘নোট অব ডিসেন্টের’মাধ্যমে মীমাংসিত। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে যে বডি, সেটি জাতীয় সংসদের কোনো পর্যায়ে গঠনের বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনার বিষয় ছিল না। এটা সম্পূর্ণ নতুন ধারণা।”

বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ প্রসঙ্গে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানে রাষ্ট্রপতির আদেশ জারির কোনো বিধান নেই ।

এছাড়াও এদিন সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

The post জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন appeared first on Newsflash24bd.com.

ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘জাতীয় অনৈক্যের’ প্রচেষ্টা নিয়েছে : সালাহউদ্দিন
জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন আজ তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছে। জাতীয় ঐকমত্য কমিশনকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। কেন ধন্যবাদ দিচ্ছি? অবশেষে তারা তাদের প্রক্রিয়া বা কার্যক্রম সমাপ্ত করতে পেরেছে।’

দ্বিতীয়বার ঐকমত্য কমিশনকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, “এবার ধন্যবাদ দিচ্ছি কারণ—তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে ‘জাতীয় অনৈক্য’ প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা গ্রহণ করেছে। আমরা যে জুলাই জাতীয় সনদ সই করেছি, সেই সনদবহির্ভূত অনেক আদেশ ঐকমত্য কমিশনের সুপারিশে সংযুক্ত করা হয়েছে।”

আজ মঙ্গলবার আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এমন প্রতিক্রিয়া দেন।

ঐকমত্য কমিশনের একটি সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, ‘৯০ দিন বা ২৭০ দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হলে সেটা স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিবর্তন হবে—এমন সুপারিশ হাস্যকর।

বৈঠক সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও প্রত্যেক দল নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত—এমন বিধানে আরপিওর আগের আইন বহাল রাখার অনুরোধ জানাতে আইন উপদেষ্টার কাছে এসেছি। আইন উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব।’

ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এখন পর্যন্ত কোনো দল বলেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।

ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে-সরকারের এই প্রস্তুতিতে আমরা আশ্বস্ত।’
নির্বাচনী জোট নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপির সঙ্গে এনসিপি জোটভুক্ত হয়ে নির্বাচন করবে কি না, তা বলার সময় এখনো আসেনি।’

The post ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘জাতীয় অনৈক্যের’ প্রচেষ্টা নিয়েছে : সালাহউদ্দিন appeared first on Newsflash24bd.com.

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি: সালাহউদ্দিন
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তাও দিতে চায় দলটি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশের প্রার্থীদের সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক হচ্ছে। দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার বার্তা দিতেই হাইকমান্ডের এই বৈঠক করছে বিএনপি।

এ সময়, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, তরুণ-যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কর্মসূচি প্রণয়ন করবে বিএনপি।

The post ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি: সালাহউদ্দিন appeared first on Newsflash24bd.com.

প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক, প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা চাই না, প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক। আমরা সেটি অ্যাফোর্ড (সামলে নেওয়া) করতে পারব না এ মুহূর্তে। আমরা চাই, আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। রাষ্ট্র একটি ব্যালান্সড অবস্থায় থাকতে হবে। আমরা নির্বাচন সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না; যেতে পারব না। সেটি আমরা অ্যাফোর্ড করতে পারব না।’

বুধবার রাতে জুলাই সনদ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় এসব কথা বলেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৈঠকে বক্তব্যে নির্বাচন সামনে রেখে সরকারি কর্মকর্তাদের পদায়ন নিয়েও কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আজকে সচিবালয়ে যেসব নিয়ম, বদলি-পদায়নের জন্য আপনি মন্ত্রিপরিষদের একটি কেবিনেট কমিটি করে দিয়েছেন, এটির কোনো চর্চা নেই। এটির কোনো ট্র্যাডিশন (প্রচলন) নেই। এটি কোনো নিয়ম নয়। তারা যা করছে, পদোন্নতি বা নিয়োগ-বদলির মধ্যে, সেটি ওখানে একটি রাজত্ব সৃষ্টি হয়েছে। আপনি খোঁজ নেবেন। আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি।’

পতিত স্বৈরাচার ও তাদের দোসর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে বলে সতর্কবার্তা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সুতরাং আমাদের একদম অতিবিপ্লবী হলেও চলবে না। বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা নিতে হবে।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘মাননীয় উপদেষ্টা, আমাদের কন্টিনিয়াস সমর্থন আপনার প্রতি ছিল, আছে। কিন্তু এটি কন্ডিশনাল (শর্তসাপেক্ষ)। আমাদের সমর্থন আরও অব্যাহত থাকবে, তবে এটি সীমাহীন নয়। আমরা চাই আপনার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন– এটাই হচ্ছে কন্ডিশন (শর্ত)। আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয়, আমাদের সীমারেখা আছে। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি। আপনি দয়া করে এটি অনুধাবন করার চেষ্টা করবেন।’

জুলাই সনদ স্বাক্ষরের পর সেটি সরকার প্রকাশ করলে মানুষ দেখবে-বুঝবে এবং তার ভিত্তিতে গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিয়ে তাদের রায় জানাবে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ। এই গণভোট জাতীয় নির্বাচনের দিনে হওয়ার পক্ষে অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘গণভোটটা আগে হবে, না পরে হবে– এটি তো ঘটনা একই। এটি তাল ধপ করিয়া পড়িল, না পড়িয়া ধপ করিল– কথা তো একই। এটি হ্যাঁ বলবে অথবা না বলবে। এখন যদি একই দিনে একটা ছোট্ট ব্যালটে গণভোট হয়, সেটি আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক এবং আলাদা ব্যয়বহুল হবে না। আলাদা ম্যানপাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে না। আলাদা নির্বাচনী বাক্স হবে না।’

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা মনে করি, যারা আগে গণভোট চাইছে, সেটি অবশ্য তাদের অধিকার আছে। কিন্তু এটি কতটা যৌক্তিক, আপনারা সবাই একটু চিন্তা করে দেখবেন এবং আমরা মনে করি, সেটি নির্বাচন বিলম্বিত করার একটি প্রয়াসও হয়তো বা হতে পারে।’

The post প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকুক, প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন appeared first on Newsflash24bd.com.

সোহাগ হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: সালাহউদ্দিন
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যার ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি বলে মন্তব্য করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন। শুক্রবার রাতে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনায় দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি, এটা নোংরা রাজনীতির চর্চা। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন কোনো অপরাধীকে কখনো প্রশ্রয় দেয় না, কোনোদিন দেবেও না। এক্ষেত্রে বিএনপি অবস্থান ‘জিরো টলারেন্স’।

অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় দায়ের করা মামলার আসামি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ুবিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে দলটি জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেন।

The post সোহাগ হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: সালাহউদ্দিন appeared first on Newsflash24bd.com.

ঘোষণাপত্রের রাজনৈতিক, ঐতিহাসিক গুরুত্ব থাকলেও সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না : সালাহউদ্দিন
একটি রাজনৈতিক দলের চাওয়ার পরিপ্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব নিয়েছে- এ কথা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এ বিষয়ে সরকারকে লিখিত প্রস্তাবনাও দিয়েছে দল।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের একাদশ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, জুলাই ঘোষণাপত্রের একটি প্রস্তাবনা বিএনপির কাছে দিয়েছে সরকার, এনিয়ে স্থায়ী কমিটির সদস্যের বৈঠকে আলোচনাও হয়েছে। গতকাল রাতে নতুন করে ড্রাফট দেয়া হয়েছে।

ঘোষণাপত্রের রাজনৈতিক, ঐতিহাসিক গুরুত্ব থাকলেও সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানকে যথাযথ মর্দাযায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় বিএনপি।

একটি রাজনৈতিক দলের চাওয়ার পরিপ্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব নিয়েছে- এ কথা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন,
এ বিষয়ে সরকারকে লিখিত প্রস্তাবনাও দিয়েছে দল।

স্বাধীনতার পর জনপ্রতিনিধিরা ঘোষণাপত্র তৈরি করেছিলেন, তারা আলোচনা করে সংবিধান প্রণয়ন করেন পরবর্তীতে ঘোষণাপত্রকে সংবিধানে সংযুক্ত করা হয়নি বলেও জানান তিনি।

এ সময় তিনি বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলেন,
জ্যেষ্ঠ দুই জনের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করার পক্ষে বিএনপি তবে এ বিষয়ে ঐকমত তৈরি হয়নি। বিচার বিভাগকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার করার ব্যাপারে সবাই একমত। কাদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে তা নিয়ে ঐকমত তৈরি হয়নি।

দলীয় ফোরামে আলোচনা করে উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্তে আসা গেলে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আলোচনা আরও সহজ হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: জরুরি অবস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহার না করতে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

বিএনপির এ নেতা বলেন, জরুরি অবস্থা জারি যাতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়, সে বিষয়ে সবাই একমত। তবে কোন প্রক্রিয়ায় কারা সিদ্ধান্ত নেবেন তা নিয়ে মতানৈক্য রয়েছে। প্রধানমন্ত্রীর পরিবর্তে মন্ত্রিপরিষদের অনুমোদন নেয়ার ব্যাপারে একমত। জীবনের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় ক্ষুণ্ণ করা যাবে না এমন বিষয়ে একমত।

অভ্যন্তরীণ গোলযোগ শব্দ প্রত্যাহার করে বিলুপ্তির প্রস্তাবে একমত বিএনপি। তবে যুদ্ধ এবং বহির্আক্রমণ ছাড়া আরও কিছু বিষয় যুক্ত করতে হবে। রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়লে অথবা প্রাকৃতিক মহামারি ছড়িয়ে পড়লে জরুরি অবস্থা জারির প্রস্তাবনা বিএনপির বলেও জানান তিনি।

The post ঘোষণাপত্রের রাজনৈতিক, ঐতিহাসিক গুরুত্ব থাকলেও সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না : সালাহউদ্দিন appeared first on Newsflash24bd.com.

নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কারণ নেই: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পরে যাওয়ার কারণ নেই। এমন কোনো সংস্কার নেই, যা এক মাসের মধ্যে করা সম্ভব নয়।

সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে একথা বলেন তিনি।

এদিন বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনার শুরু উপলক্ষ্যে এই বৈঠক হয়।

বৈঠক শেষে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা মনে করি, ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। আগেই জরুরিভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সে সমস্ত সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐকমত্যের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না।

তিনি মনে করেন, সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত, সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব।

তিনি আরও বলেন, নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এ বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সে পন্থার প্রস্তাব দিয়েছি। আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যে আমরা দেখলাম, ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য সবার প্রস্তাব আছে। প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন। আশা করি, তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে নিরপেক্ষভাবে সে ভূমিকা পালন করবেন।

সংস্কার নিয়ে মতৈক্যের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দ্বিতীয় পর্যায়ের আলাপ–আলোচনায় মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হওয়ার জন্য সব দলের সঙ্গে আলোচনা করবেন। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারব না, এই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরা আলাপ-আলোচনা করব। কোথাও আমরা একমত হতে পারব কোথাও আবার একমত হওয়ার কাছাকাছি আসতে পারব, এভাবেই একটি জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও আইনজীবী রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

আজকের এই বৈঠকের জন্য ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়।

বিষয় : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নির্বাচন

The post নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কারণ নেই: সালাহউদ্দিন আহমদ appeared first on Newsflash24bd.com.