সার্কভুক্ত দেশের | Newsflash24bd.com

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে
আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন মন্ত্রিসভা। এই শপথ অনুষ্ঠানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইচ্ছা অনুযায়ী প্রথা ভেঙে বঙ্গভবনের পরিবর্তে সংসদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত, যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি, প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পরে সাড়ে ১১টা-১২টার দিকে সংসদীয় দলের প্রধান নির্বাচিত করা হবে। আর বিকাল ৪টার দিকে সংসদ ভবনের সাউথ প্লাজাতে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হবে। এখন পর্যন্ত যতটুক জানি রাষ্ট্রপতি এই শপথ বাক্য পাঠ করাবেন।

ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটা সম্পর্কে কিছু জানি না। মিটিংয়ে শুনেছি- এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে, তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি (সাংবাদিক) যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না।

দক্ষিণ প্লাজার শপথের ব্যাপারে বিএনপি অভিপ্রায় ব্যক্ত করেছিল বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, আমার ধারণা যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন। এই যে আত্মত্যাগ, এই গণঅভ্যুত্থান, অনেক আত্মত্যাগ, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি। এই সংসদটা অন্য সব সংসদের চেয়ে একটু আলাদা। এই সংসদ প্রাঙ্গণে আপনার অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে।

The post শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে appeared first on Newsflash24bd.com.