সারাদেশে | Newsflash24bd.com

নির্বাচন: সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।

তিনি জানান, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। তবে ঝুঁকি বিবেচনায় দেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নিয়োজিত থাকবেন।

কর্নেল এস এম আবুল এহসান বলেন, ‘প্রতিটি উপজেলায় গড়ে দুই থেকে চার প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনের পুরোটা সময় দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত জুড়ে কঠোর নজরদারি চলবে।’

তিনি আরও জানান, কেবল ঢাকা সেক্টরের অধীনেই ৪২টি অস্থায়ী বেজ ক্যাম্পের মাধ্যমে ৯টি জেলা ও ৪টি সিটি কর্পোরেশনের ৫১টি নির্বাচনী এলাকায় মোট ১৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। ঢাকা ব্যাটালিয়ন (৫ ও ২৬ বিজিবি), নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) এবং গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এই দায়িত্ব পালন করবে।

যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি’র র‌্যাপিড অ্যাকশন টিম , কুইক রেসপন্স ফোর্স এবং হেলিকপ্টার ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

এছাড়া বিশেষ তল্লাশি অভিযান ও নিরাপত্তা জোরদারে বিশেষজ্ঞ ‘কে-নাইন’ (কে-৯) ডগ স্কোয়াডও নিয়োজিত থাকবে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর এবং সাঁজোয়া যানসহ (এপিসি) অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন ও সেক্টর সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ভোটের দিন নাশকতা ঠেকাতে টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাবে বিজিবি।

রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিজিবি। সংস্থাটি সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বিজিবি আশা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

The post নির্বাচন: সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে appeared first on Newsflash24bd.com.

সরকার সারাদেশে মানবিক চিকিৎসক তৈরিতে উদ্যোগ গ্রহণ করেছে : মহাপরিচালক
আমরা স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে সবসময় বলি আমরা মানবিক চিকিৎসক চাই। ডা. রাসকিনের মতো যারা প্রাকটিস বাদ দিয়ে রোগটা যেন দ্রুত ধরা পড়ে তার জন্য কাজ করে তেমন চিকিৎসক চাই। আমরা প্রথমবারের মতো মানবিক চিকিৎসক তৈরিতে উদ্যোগ নিয়েছি। ভর্তি পরীক্ষায় এই বিষয়টা যুক্ত করেছি। শিক্ষার্থীদের কার মধ্যে এই ধরণের দয়া আছে তা যাচাই করা হবে। আমরা ভবিষ্যতে চাইব এই ধরণের ১০০টা প্রশ্ন থাকুক। শুধু মুখস্থ বিদ্যা দিয়ে ভাল ডাক্তার পাওয়া যাবে না।

আজ বৃহস্পতিবার ডিআরইউ এর নারী সদস্য ও পরিবারের জন্য বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধনকালে একথা বলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন সুমন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র উদ্যোগে শফিকুল কবির মিলনায়তনে এ স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগিতা করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

ডা. নাজমুল হোসেন সুমন বলেন, বিশ্বব্যাপী প্রধান ঘাতক ব্যাধি এই ক্যান্সার। এটি যেহেতু রিপোর্টারদের আয়োজন আপনাদের মাধ্যমে কিছু কথা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি এরজন্য আমি আজ এখানে এসেছি। ২০২২ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ৬ লাখ ৭২ হাজার মানুষের ক্যান্সারে মৃত্যু ঘটেছিল। বাংলাদেশে ১২ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছিল। এই তালিকাটা নারী জনগোষ্ঠীর। যারা আমাদের প্রতিপালন করেন শিক্ষা দেন তারা এই রোগে মৃত্যুবরণ করেছেন।ক্যান্সারের কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমরা জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে বদলে ফেলতে পারি।

দেশে মেডিকেল শিক্ষায় নারীরা উন্নতি করছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন যে, আমাদের দেশের চিকিৎসাখাতে নারী শিক্ষায় নিরব বিপ্লব হয়ে গেছে। আমরা যখন মেডিকেলে পড়ি তখন ৩০ শতাংশ নারী মেডিকেলে পড়ত। এখন সেটা ৭০ শতাংশ। গতবছর এটা ছিল ৬৩ শতাংশ, ছেলেরা ৩৬ শতাংশ। আগে মেয়েরা কোটায় পড়ত। এখন স্বাভাবিকভাবে মেধাতে এগিয়ে গেছে। নারীরা সবচেয়ে বেশি এই ব্রেস্ট ক্যান্সার রোগে আক্রান্ত হন। এখন তাদের কাজে যোগদানের হার বাড়ছে। স্তন্যদানের সংখ্যা কমে যাচ্ছে। ধর্মে শিশুকে ২ বছর পর্যন্ত স্তন্যদানে উৎসাহিত করা হয়েছে।

ক্যান্সার সচেতনতার গুরুত্ব ঊল্লেখ করে তিনি বলেন, নারীরা কিছু নিয়ম পালন যেমন ওজন হ্রাস, ব্যায়াম করা, সক্রিয় থাকা, শারিরীক পরিশ্রম করার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পেতে পারে। ধূমপানও অনেক বড় একটা কারণ। ধূমপান দুই ধরণের- ১. একটিভ, ২. প্যাসিভ। নারীরা প্যাসিভ স্মোকিংয়ের কারণে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল। আমাদেরকে শুরুতেই এর প্রতিকার না প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আমরা যদি মাতৃস্তন্য পান করাই, স্থূলতা পরিহার করি এবং ধূমপান পরিহার করতে পারি এই রোগ থেকে রক্ষা পেতে পারি। উন্নত বিশ্বে দ্রুত রোগটি ধরা পড়ায় সারভাইভারের হার বেশি। আমাদের দেশে স্ত্রিনিং প্রক্রিয়া অনেক সহজ। তাই, সবাইকে স্ক্রিনিংয়ের ব্যাপারে সতর্ক হতে হবে।

মেডিকেল শিক্ষায় উন্নতির হওয়া জরুরি উল্লেখ করে তিনি বলেন, মেডিকেল শিক্ষায় উন্নতির জন্য মেডিকেল কলেজগুলো ভাল হওয়া দরকার। আমরা একটি বড় প্রজেক্টের উদ্যোগ নিয়েছি ১০ টি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল নির্মাণ করা হবে।সেখানে ৮৯০০ জন শিক্ষার্থী থাকতে পারবে। ঢাকা মেডিকেল কলেজে প্রতিবছর২২৫ জন শিক্ষার্থী ভর্তি হয়। এখানকার অবস্থা সবচেয়ে খারাপ। এটিকে আধুনিক উন্নতমানের কলেজ করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি একনেকে এটি পাস হলে আমরা তিন বছরের মধ্যে এই কলেজের পুরো অবয়ব পাল্টে ফেলব। আমরা পুরেনা ৮টি মেডিকেল কলেজকে আধুনিক করব। আমরা যদি মানবিক চিকিৎসক তৈরি করতে পারি তাহলে সবার জন্য স্বাস্থ্যটা নিশ্চিত করা যাবে।

প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ডা. এম এ মুবিন খান বলেন, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং একজন মানুষের জীবন রক্ষার প্রক্রিয়া। বছরে ১ লাখ ১৭ হাজার মানুষ ক্যান্সারে মারা যায়। এরমধ্যে দেশে ১২ হাজার ৫০০ জন ক্যান্সারে মারা যায়। এরমধ্যে বাংলাদেশ ৬ হাজার ৭ জন নারী ব্রেস্ট ক্যান্সারে প্রতিবছর মারা যায়। আমরা বাংলাদেশে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু রোধে পৃথিবীতে প্রশংসনীয়। কিন্তু এই রোগের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। যা আমরা সচেতনতার মধ্য দিয়ে অর্জন করতে পারি।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের অধ্যাপক বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, আমরা যখন প্রথমদিকে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম করতে চাইতাম তখন অনেক অনুরোধ করে লোকজন যোগাড় করতে হত। এখন এই অবস্থার পরিবর্তন হয়েছে। ক্যান্সারের কিছু রিস্ক ফ্যাক্টর আছে। যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কিছু বিষয় আছে যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। জেন্ডার এই রোগের ক্ষেত্রে একটা ইস্যু। নারীর ১০০ভাগ ঝুঁকি বেশি। বয়স যত বাড়বে, ক্যান্সারের ঝুঁকি তত বাড়বে। রিপ্রোডাক্টিভ হেলথ গুরুত্বপূর্ণ মা এবং শিশু এখানে দুজন দুজনকে সাহায্য করতে পারে। যে নারীদের অল্প বয়সে মাসিক শুরু হয়, শেষ হয় দেরিতে তাদের ঝুঁকি বেশি। মায়েদের সন্তানকে বুকের দুধ খাওয়ানো খুব দরকার। শিশুকে শালদুধ খাওয়ালে মায়ের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে। একজন নারী যত মুটিয়ে যাবে তার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি তত বাড়বে। জাংক ফুড, ফাস্ট ফুড খাওয়া ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। নারী যদি শারীরিক পরিশ্রম না করে মদপান করে, রেডিয়েশনের মধ্যে থাকে তাহলে তার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে।

তিনি বলেন, আমরা গণস্বাস্থ্য কেন্দ্রে ৩০-৬৫ হাজার টাকার মধ্যে ব্রেস্ট ক্যান্সারের অপারেশন করাচ্ছি। আপনারা রোগীদের পাঠাতে পারেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, একজন ক্যান্সার আক্রান্ত রোগী শুধু নিজের জন্য না পরিবারের জন্য, দেশের জন্য বোঝা। আমরা আগে থেকে ক্যান্সারের বিষয়ে সচেতন হলে বড় বিপদ থেকে রক্ষা পাব।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ২০২২ সালে আমরা আমাদের সকল সদস্যকে হেপাটাইটিস বি এর টিকা দিয়েছি। আমরা সহকর্মীদের স্বাস্থ্যগত বিষয়ে সহযোগিতার অংশ হিসেবে আজকের এই আয়োজন করেছি। আমার মা খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত। মা এখন আগের চেয়ে কিছুটা ভাল আছেন। আমি ছোটবেলায় যে বাড়িতে খেলতে যেতাম সেই বাড়ির ভাবির এই স্তন ক্যান্সার ধরা পড়ে। তৃতীয় স্টেজে। তখন তাকে ঢাকায় নিয়ে আসা হয়। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি কিন্তু তাকে আমরা বাঁচাতে পারিনি। এই কষ্টটা আমার মধ্যে রয়ে গেছে। শুধুমাত্র নারীর যে স্তন ক্যান্সার হয় বিষয়টি এমন নয়। পুরুষদেরও এই রোগ হয়। ৩৫ ঊর্ধ্ব নারীদের এই রোগ বেশি হচ্ছে। আমরা আমাদের বর্ধিত অংশে একটা হেলথ কর্নার করার চিন্তা করছি। আশা করি ভবিষ্যতে তা সদস্যদের জন্য করতে পারব।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাশিম মোল্লা বলেন, স্তন ক্যান্সারের একজন রোগী আমি ঢাকা মেডিকেলে দীর্ঘদিন ঘুরেছি। আমি জানি এই রোগটা খুবই কষ্টদায়ক একটা রোগ। এই রোগ শুধু রোগীকে না একটা পুরো পরিবারকে শেষ করে দেয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না বলেন, আমরা দায়িত্ব নেয়ার দেঢ় মাসের মাথঅয় আমরা এই আয়োজন করছি। শুধু বোনদের সচেতন করার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে। এতে যদি একজন নারী উপকৃত হন এতেই আমাদের লাভ। এসময় তিনি ডিআরইউ এর সাবেক নারী বিষয়ক সম্পাদক সুমি খানের ‘স্তন ক্যান্সারে মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষায় স্কিনিং এবং সচেতনতা জরুরি’ বিষয়ক প্রবন্ধ পড়ে শোনান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মাহমুদ সোহেল বলেন, আমরা এক বছরের জন্য যে দায়িত্ব পেয়েছি তা ভালোভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকুর আলী শুভ বলেন, এই ক্যান্সার স্ক্রিনিং আয়োজনটি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যৈাগ। ডিআরইউ তার সদস্যদের যেখানেই সমস্যা সেখানেই এগিয়ে আসে। এই ধারা অব্যাহত থাকুক।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মেহেদী আজাদ মাসুম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এসময় ডিআরইউ এর সাবেক নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, প্রচার প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নঈমুদ্দীন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মফিজুর রহমান বাবু, ডিআরইউ এর সদস্য জাহিদা ছন্দা, তাসকিনা ইয়াসমিন প্রমুখ। প্রমুখ।
দিনব্যাপী স্ক্রিনিং কার্যক্রমপরিচালনা করেন গণস্বাস্থ্যকেন্দ্রের ডা. রাসকিনসহ চারজন কর্মী ( চিকিৎসক, নার্স, স্টাফ ও ড্রাইভার) অংশ নেন। এতে প্রায় ৫০ জন নারী স্ক্রিনিংয়ে অংশ নেন।

The post সরকার সারাদেশে মানবিক চিকিৎসক তৈরিতে উদ্যোগ গ্রহণ করেছে : মহাপরিচালক appeared first on Newsflash24bd.com.

সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিক্রি আজ বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সমগ্র দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য সমিতি একটি নোটিশ জারি করে। নোটিশে বলা হয়েছে, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে।

এর আগে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি।

সমিতির সভাপতি সেলিম খান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। বেলা তিনটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা হলে এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু হবে। আর না হলে বিক্রি বন্ধ থাকবে।

বুধবার কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুমকি দেয় সংগঠনটি।

সাম্প্রতিক সময়ে এলপিজির দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেওয়া হয়।

তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, এলপিজি পরিবেশক আমাদের লাইসেন্সি না হওয়ায় আইনগতভাবে তাদের দাবি আমলে নেওয়ার সুযোগ নেই। প্রস্তাব আসতে হবে লাইসেন্সির (আমদানিকারক) দিক থেকে। আমদানিকারক আবেদন করলে যাচাই-বাছাই শেষে গণশুনানি করে তারপর সিদ্ধান্ত দিতে হবে। গণশুনানিতে তাদের যৌক্তিকতা প্রমাণ করতে হবে।

বর্তমানে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকটময় মুহূর্ত চলছে বলে দাবি করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। সংগঠনটি বলছে, ২৭টি কোম্পানির সাড়ে ৫ কোটি সিলিন্ডার বাজারজাত করা হয়েছে। এর মধ্যে মাত্র ১ কোটি ২৫ লাখ সিলিন্ডারে গ্যাস রিফিল (পুনরায় গ্যাস ভরা) হচ্ছে। তার মানে বাকি ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডার খালি পড়ে আছে।

গত মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, এলপিজি নিয়ে কোনো ঘাটতি নেই। বাজারে যে সংকট দেখা যাচ্ছে, তা মূলত ‘কারসাজির’ ফল। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গায় জরিমানাও করা হচ্ছে।

The post সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা appeared first on Newsflash24bd.com.

আইনশৃঙ্খলা পরিস্থিতি: সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে সরকার।

আজ রোববার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানান।

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সেভাবে প্রকাশ্যে কোনও কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষে আজ বেলা ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি। তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা। রাত থেকেই সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সেখানে অবস্থান নিতে শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে লিখেছেন, তারা আজ কোনও জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে।

নিউজফ্ল্যাশ/ আর/এ

The post আইনশৃঙ্খলা পরিস্থিতি: সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন appeared first on Newsflash24bd.com.