সামরিক মহড়া | Newsflash24bd.com

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ আজ শুরু
বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অংশগ্রহণে বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ রোববার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন।

শনিবার (১৮ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, এই যৌথ মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, পারস্পরিক সমন্বয় এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরও জোরদার হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং যুদ্ধক্ষেত্রে আহতদের কৌশলগত চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে উভয় দেশের সেনাসদস্যরা একে অপরের কৌশল, দক্ষতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরও সম্যক ধারণা লাভ করবেন।

মার্কিন দূতাবাস জানায়, ‘টাইগার লাইটনিং’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর মূল লক্ষ্য দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) উন্নত করা।

২০১৭ সালে শুরু হওয়া ‘টাইগার লাইটনিং’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত আয়োজিত দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে বন্ধ থাকলেও পরবর্তীতে আবার নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের অনুশীলনের মাধ্যমে পরিচালিত হবে। সমাপনী পর্বে অংশগ্রহণকারী সেনাসদস্যদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।

The post বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ আজ শুরু appeared first on Newsflash24bd.com.

ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত
বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে গত রোববার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবতরণ করে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। যা নিয়ে দেশে-বিদেশে চলছে বহুমাত্রিক আলোচনা। এতে নজর রাখছে দক্ষিণ এশিয়ার একাধিক দেশ। বিশেষ করে মিয়ানমারকে কেন্দ্র করে ভারত ও চীনের দৃষ্টি এখন বাংলাদেশের চট্টগ্রামে। কেননা, মার্কিন বিমান সি-১৩০জে সুপার হারকিউলিস সেখানেই অবতরণ করেছে এবং সামরিক মহড়াগুলো সেখানেই হচ্ছে। ভারতীয় গণমাধ্যম ফার্স্টপোস্টের এক খবরে দাবি করা হয়েছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সামরিক মহড়া ওই অঞ্চলে ওয়াশিংটনের প্রভাব বিস্তারের লক্ষণ।

সংবাদমাধ্যমটি বলছে, গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপর ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। প্রধান হিসেবে শপথ নেন নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। কথিত আছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূসের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ থাকায় সামরিক নড়াচড়ায় বাড়তি সুবিধা নিচ্ছে ওয়াশিংটন। এ বছরের জুলাই মাসে যৌথভাবে টাইগার লাইটনিং নামক একটি সামরিক মহড়া পরিচালনা করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। যেখানে দুই দেশের সেনারা যৌথভাবে সন্ত্রাসবিরোধী অপারেশন এবং জঙ্গল অভিযান পরিচালনা করে। আগস্ট মাসে টাইগার শার্ক নামের আরেকটি মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে মার্কিন বিশেষ বাহিনী অংশ নেয় এবং দেশটির অস্ত্র ব্যবহার করা হয়। এই মহড়া চলাকালীন যুক্তরাষ্ট্রের সি-১৩০জে সুপার হারকিউলিস বিমানটি চট্টগ্রামে অবতরণ এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির নির্দেশক।

ফার্স্টপোস্টের খবরে বলা হয়েছে, চট্টগ্রামের অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণে এবং এটি মিয়ানমারের রাখাইন রাজ্য ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কাছে অবস্থিত। এ কারণে চট্টগ্রাম একটি কৌশলগত এলাকা হিসেবে বিবেচিত হয়, যা মিয়ানমারের অভ্যন্তরে মার্কিন বাহিনীর কার্যক্রম পরিচালনা এবং ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে নজরদারি প্রতিষ্ঠার সুবিধা প্রদান করে। বিশেষত মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ই সেখানে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে মার্কিন সামরিক সহায়তার একটি করিডোর তৈরি করার পরিকল্পনা ছিল, যদিও বাংলাদেশ সেনাবাহিনী এতে সায় দেয়নি।

ফার্স্টপোস্টের দাবি বাংলাদেশে চীনের প্রভাবও বাড়ছে। বাংলাদেশ সরকার চীনের কাছে তিস্তা নদী প্রকল্প হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে, যা পূর্বে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল। পাশাপাশি, বাংলাদেশের বিমান বাহিনী চীনের জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। এই পরিবর্তনগুলো বাংলাদেশের প্রতি চীনের কৌশলগত আগ্রহের একটি ইঙ্গিত দেয়। যা নিয়ে বেশ উদ্বিগ্ন ভারত। যুক্তরাষ্ট্র এবং চীনা শক্তির মধ্যে প্রতিযোগিতা বাংলাদেশকে এক কঠিন অবস্থানে ফেলেছে, যেখানে দেশটি বড় শক্তির প্রভাবের মধ্যে পড়ে রয়েছে। বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতি এবং চীনের কৌশলগত বিনিয়োগ ভারতীয় নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এদিকে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে শুরু হয়েছে সাতদিনের যৌথ মহড়া। এ কারণেই চট্টগ্রামে অবস্থান করছেন মার্কিন সেনারা। গত রোববার এই মহড়ার উদ্বোধন করেন জহুরুল হক ঘাঁটির এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। এতে বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে আইএসপিআর।

The post ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত appeared first on Newsflash24bd.com.