সাদিক কায়েমে | Newsflash24bd.com

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা-অগ্নিসংযোগ, জামায়াতের নিন্দা
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।

ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা ছিলেন বলে জানিয়েছেন সাদিক। রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন ডাকসু ভিপি।

তার ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তার বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। একই সঙ্গে ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

সাদিক কায়েম জানান, হামলাকারীদের উদ্দেশ্য ছিল বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পুরো ঘরে অগ্নিসংযোগ করা। তবে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে সাদিক অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন। পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালিয়ে তারা অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রতিশোধ নিতে চাইছেন বলেও দাবি করেন তিনি।

এ ধরনের হামলা তাদের আন্দোলনকে দমাতে পারবে না উল্লেখ করে সাদিক বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের চোরাগোপ্তা হামলা তাদের অবস্থান আরও দৃঢ় করবে বলেও মন্তব্য করেন ডাকসু ভিপি। মানচিত্রদেখুন

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আওয়ামী ফ্যাসিস্টদের এই বর্বর তাণ্ডবতা, নাশকতা ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ঘটনাকে বর্বর তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্য উল্লেখ করে তিনি বলেন, অতীতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও ও সহিংসতা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের কর্মকাণ্ডের ইতিহাস হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ইতিহাস। তাদের তাণ্ডব, নাশকতা, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ড সব সীমা অতিক্রম করছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না।

তিনি আরও বলেন, আমরা ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

The post সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা-অগ্নিসংযোগ, জামায়াতের নিন্দা appeared first on Newsflash24bd.com.