সাতক্ষীরা | Newsflash24bd.com
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সংঘর্ষ , শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের সংঘর্ষ কেন্দ্র করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২ এপ্রিল) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুছ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে হলে অবস্থানরত সব শিক্ষার্থীকে জরুরি ভিত্তিতে হল ত্যাগের করতে হবে।
এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক রুহুল কুদ্দুছ জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিপন্থি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেকোনো সময় নতুন করে সংঘর্ষ হতে পারে বা এমন আশঙ্কা রয়েছে। এ জন্য ছাত্রছাত্রীকে অনির্দিষ্টকালের জন্য হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গতসোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে কলেজ চত্বরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি প্রিন্স সাহাসহ কয়েকজন আহত হন।
এদিকে, গত ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর থেকে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কমিটির বাকি সদস্য ও পদবঞ্চিতরা।
সোমবার বেলা ১২টায় মুখোমুখি অবস্থানে ছিল দুই গ্রুপের নেতাকর্মীরা। একপর্যায়ে সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করে অপর গ্রুপের নেতাকর্মীরা। এরপর দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও থানা পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
The post সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সংঘর্ষ , শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ appeared first on Newsflash24bd.com.
সুন্দরবনের মধু আহরণ উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ হাজার কুইন্টাল
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণের উদ্বোধন করা হয়েছে।
বক্তরা বলেন, সাতক্ষীরা সুন্দরবনে যে মধু পাওয়া যায়। এটি আর কোথায় পাওয়া যায় না। হাতে গোনা দুই একজন অসাধু ব্যবসায়ীর কারণে দুর্নাম হয়েছে। সুন্দরবনের সিংহভাব বাংলাদেশেও ভারতীয় অংশ সমৃদ্ধ। এটি কাটিয়ে উঠতে হবে। তবে সুন্দরবনের আগে তুলনায় সংরক্ষণ করা গেছে। আমাদের বন বাচিয়ে রাখতে হবে। তা নাহলে জলবায়ু পরিবর্তন জনিত কারণে আগামী ১০০ বছর বঙ্গোপসাগরে তলিয়ে যাবে।
সড়ক পথে সুন্দরবন দেখতে চাই। সেজন্য মৌ জাদুঘর করা হয়েছে। সুন্দরবনের অনেকগুলো পর্যটন কেন্দ্র করা হয়েছে। আগামী দিনে আরও করা হবে।
আর আপনাদের সুন্দরবনের গাছ কাটা লাগবে না। ট্যুরিজম শিল্প যত বেশি বিকশিত হবে। ট্যুরিজম শিল্পকে এগিয়ে নিতে হবে। যারা হরিণ শিকার করতো। বিষ দিয়ে মাছ শিকার করতো তারা তাদের ভুল বুঝতে পেরে ঘৃণিত কাজ না করার অঙ্গীকার করেছে। সাতক্ষীরা রেঞ্জে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৫০ কুইন্টাল, ২৮৬ কুইন্টাল। প্রথম দিনে ৬৪জন মৌয়াল পাশ নিয়ে সুন্দরবনের প্রবেশ করেছে। ২৪ জন হরিণ শিকারী ও বিষ দিয়ে মাছ শিকারী আত্মসমর্পণ করেন।
এদিকে ১ এপ্রিল থেকে সোমবার থেকে শুরু হওয়া এই মধু আহরণ মৌসুম চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
তবে জুন মাস থেকে সুন্দরবনের সব ধরনের জলজ ও বনজ সম্পদ আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় গেওয়ার মধু সংগ্রহ সম্ভব হয় না। এবার বৃষ্টির কারণে সুন্দরবনের গাছে পর্যাপ্ত ফুল ফোটায় চলতি আহরণ মৌসুমে মধু সংগ্রহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা সুন্দরবন বিভাগের।
এবছর সুন্দরবন পূর্ব বিভাগে মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার কুইন্টাল। আর মোম আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০০ কুইন্টাল। এর মধ্যে শরণখোলা রেঞ্জে ৬০০ কুইন্টাল মধু, ২০০ কুইন্টাল মোম ও চাঁদপাই রেঞ্জে ৪০০ কুইন্টাল মধু, ১০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত বছর সুন্দরবন পূর্ব বিভাগে মধু আহরিত হয় ৮৬৩ কুইন্টাল ও মোম আহরিত হয় ২৫৮.৯৬ কুইন্টাল। শরণখোলা ও চাঁপই থেকে থেকে এবার তিন হাজারের অধিক মৌয়াল সুন্দরবনে মধু সংগ্রহে যাবেন বলে ধারণা কররা হচ্ছে।
সুন্দরবনে গরান ও খলিশা ফুলের মধু ছাড়াও কেঁওড়া ও ছইলা ফুলসহ বিভিন্ন গাছের ফুলের মধু মৌচাক থেকে পর্যায়ক্রমে মধু সংগ্রহ করবেন মৌয়ালরা। এরপর জুন মাসে শুরু হয় গেওয়া ফুলের মধু আহরণ। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ থেকে পাস-পারমিট নিয়ে নৌকায় করে দল বেঁধে মধু আহরণ করতে ম্যানগ্রোভ এই বনে যাচ্ছে মৌয়ালরা।
নিউজফ্ল্যাশ/এসএস।
The post সুন্দরবনের মধু আহরণ উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ হাজার কুইন্টাল appeared first on Newsflash24bd.com.
সামেক হাসপাতালের ১৯টি ডায়ালাইসিস মেশিনের ১৬টি বিকল, দুর্ভোগ
সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের নেফ্রোলজি বিভাগে কিডনি ডায়ালাইসিসের অধিকাংশ মেশিন নষ্ট হয়ে গেছে। এতে হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে জট বেঁধেছে রোগীদের।
মঙ্গলবার (১৯ মার্চ) হঠাৎ করে সপ্তাহে দুই দিনের পরিবর্তে একদিন ডায়ালাইসিস করার ঘোষণা দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এতে চরম ঝুঁকিতে পড়েছেন জেলার শতাধিক কিডনি রোগী।
অভিযোগ উঠেছে, অদক্ষ ব্যক্তি দিয়ে মেশিন পরিচালনা করায় হাসপাতালের ১৬টি ডায়ালাইসিস মেশিন নষ্ট হয়ে গেছে। বাকি ৩টাও নষ্ট হওয়ার পথে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯টি যন্ত্রের মধ্যে ১৬টি বিকল হয়ে পড়েছে। ফলে নিয়মিত কিডনি ডায়ালাইসিস রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এ অবস্থায় তিনটি সচল মেশিন দিয়ে সপ্তাহে একদিন রোগীদের ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের কিডনি ইউনিট সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ছাড়াও আশপাশের রোগীদের এখানে ডায়ালাইসিস হচ্ছে। ইউনিটে ১৯টি যন্ত্র চালু ছিল। কিন্তু ত্রুটি দেখা দেওয়ায় ইতোমধ্যে ১৯টির মধ্যে ১৬টি বিকল হয়ে পড়েছে। বাকি তিনটি দিয়ে একদিন কাজ চলছে। প্রতিদিন প্রতিটি যন্ত্রে দুই থেকে তিন জন রোগীর ডায়ালাইসিস হতো। ইউনিটে গড়ে ৩৫-৪০ জন রোগীর প্রতিদিন নিয়মিত ডায়ালাইসিস হয়ে আসছিল। পর্যায়ক্রমে ৬০-৭০ জন সিরিয়ালে থাকতেন। একজন রোগীর সপ্তাহে দুই দিন করে ডায়ালাইসিস হয়। যন্ত্রগুলো বিকল হওয়ায় নিয়মিত রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে তারা পড়েছেন বিপাকে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডায়ালাইসিসের জন্য ২০০ টাকা ফি নেওয়া হয়। এতে সাধারণ ও দরিদ্র রোগীরা কম খরচে সেবা পান। জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে রোগী আসছেন। কয়েক মাস আগেও ১৯টি যন্ত্রের সবগুলো চালু ছিল। কিন্তু কর্তৃপক্ষের অবহেলা ও সঠিক পরিচর্যার অভাবে একটি একটি করে যন্ত্র নষ্ট হতে থাকে। ফলে চাপ বাড়তে থাকে বাকি যন্ত্রগুলোর ওপর। অকেজো যন্ত্রগুলো সময়মতো মেরামত না করায় বর্তমানে তিনটি চালু আছে। তা দিয়ে তালিকাভুক্ত শতাধিক কিডনি রোগীকে ডায়ালাইসিস সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে
গত মঙ্গলবার হাসপাতাল থেকে রোগীদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার (২০ মার্চ) থেকে সপ্তাহে দুটির পরিবর্তে মাত্র একটি ডায়ালাইসিস করানো হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের এমন ঘোষণায় পর বিপাকে পড়েন রোগীরা। বর্তমানে আতঙ্কে ভুগছেন তারা।
শ্যামনগর উপজেলার বংশিপুরের আজিজ মোড়লের ছেলে জয়নাল বলেন, মা ভিক্ষা করে আমার ডায়ালাইসিস খরচ চালান। এখন যদি এখানে ডায়ালাইসিস সেবা বন্ধ করে দেয়, তাহলে যেকোনো সময় আমার মৃত্যু হবে। কারণ প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে ডায়ালাইসিস করানোর সামর্থ্য আমার নেই।
সাতক্ষীরার সাংবাদিক জহুরুল কবীর জানান, তিনি জমি-জায়গা বিক্রি করে সাতক্ষীরা সামেক হাসাপাতালে কিডনি আক্রান্ত স্ত্রীর চিকিৎসা করিয়ে আসছিলেন। ক্লিনিকে নিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই। কম খরচে এই হাসপাতাল থেকে ডায়ালাইসিস সেবা নিয়ে স্ত্রীকে কোনও রকমে বাঁচিয়ে রেখেছেন। এ অবস্থায় হাসপাতাল থেকে মঙ্গলবার মোবাইল ফোনে জানানো হয়েছে, বুধবার থেকে সপ্তাহে একবার কিডনি আক্রান্ত রোগীদের ডায়ালাইসিস করানো হবে। খবরটি শুনে হতভম্ব হয়ে পড়েন। বর্তমানে স্ত্রীকে বাঁচানোর জন্য হাসপাতালে ডায়ালাইসিস সেবা বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।
জহুরুল কবীর আরও বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সপ্তাহে তিন সেশনে ১২ ঘণ্টা করে ডায়ালাইসিস করানোর কথা থাকলেও যন্ত্র বিকল এবং রোগীর চাপের কারণে দুই সেশনে চার ঘণ্টা করে সপ্তাহে আট ঘণ্টা করানো হতো। এখন হাসপাতাল থেকে জানানো হয়েছে, সপ্তাহে দুটির পরিবর্তে মাত্র একটি ডায়ালাইসিস করানো হবে। সপ্তাহে চার ঘণ্টা ডায়ালাইসিস করালে অধিকাংশ রোগী বাঁচবে না। খবরটা শুনে কেঁদেছি।
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, হাসপাতালের বর্তমান পরিচালক যোগদানের প্রায় দুই বছর হয়ে গেলো। যোগদানের পর থেকে এই সমস্যার কথা তাকে বারবার বলার পরও কোনও গুরুত্ব দেননি। ফলে এখন সবগুলো যন্ত্র বিকল হয়ে গেছে।
কিডনি ডায়ালাইসিসের রোগী রাবেয়া ও আসমা আক্তারের অভিযোগ, পরিচালককে দীর্ঘ দেড় থেকে দুই বছর ধরে যন্ত্রগুলো মেরামতের কথা বলে আসলেও তিনি ‘চেষ্টা করছি’ বলে সময়ক্ষেপণ করেছেন। এতে সবগুলো যন্ত্র বিকল হয়ে গেছে। এখন দুর্ভোগে পড়তে হয়েছে আমাদের।
জেলা শহরের কিডনি রোগী মহিউদ্দিন, ব্রোজেন ও জয়নাল আবেদীন জানান, সপ্তাহে দুটির পরিবর্তে একটি ডায়ালাইসিস করানোর ঘোষণা দিয়ে তাদের মত আরও শতাধিক রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটের ইনচার্জ নমিতা রানী বলেন, ১৯টি মেশিনের মধ্যে একটি ভালো থাকলেও অপর দুটি মেশিনে জোড়াতালি দিয়ে চলছে রোগীদের ডায়ালাইসিস। ফলে এখন থেকে সপ্তাহে দুই অথবা তিনবার ডায়ালাইসিস দেওয়া সম্ভব হবে না।
এ ব্যাপারে সামেক হাসপাতালের পরিচালক শীতল চৌধুরী বলেন, আমাদের মোট ডায়ালাইসিস মেশিন ১৯টি। যার মধ্যে বর্তমানে তিনটি সচল আছে। নষ্ট হওয়ার কারন প্রসঙ্গে তিনি বলেন, অদক্ষ ব্যক্তি দিয়ে মেশিন পরিচালনা করায় মেশিন গুলো নষ্ট হয়ে যাচ্ছে।
নষ্ট মেশিনগুলো মেরামত প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, এটা দীর্ঘ সময়ের ব্যাপার। মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মেরামতের জন্য কয়েক দফায় টেকনিশিয়ান এসেছেন। কিন্তু খুচরা যন্ত্রাংশ না পাওয়া যাওয়ায় মেশিনগুলো ঠিক করা সম্ভব হচ্ছে না। তবে নষ্ট মেশিনগুলো দ্রুত মেরামতের চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
ক্যাপশন: অদক্ষ ব্যক্তি দিয়ে মেশিন পরিচালনা করায় সামেক হাসাপাতালের অধিকাংশ ডাযালাইসিস মেশিন নষ্ট হয়ে পড়ে রযেছে।
The post সামেক হাসপাতালের ১৯টি ডায়ালাইসিস মেশিনের ১৬টি বিকল, দুর্ভোগ appeared first on Newsflash24bd.com.