সাংবাদিকের | Newsflash24bd.com

হোসেনপুরে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাট
কিশোরগঞ্জের হোসেনপুরে দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সামসুল হকের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে হোসেনপুর উপজেলার হাজিপুর বাজারে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক সামসুল হক জানান, হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের টিসিবির ডিলার আবু হানিফা ওরফে মনির ও তার বাবা বিসিআইসির সার ডিলার আব্দুল মালেকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ইতিপূর্বে সংবাদ প্রকাশ করেন তিনি। এরপর থেকেই তিনি হুমকিরমুখে ছিলেন। এরই জের ধরে সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে হাজিপুর বাজারে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে টিসিবির ডিলার মনির ও তার সহযোগীরা। এই সময় সাংবাদিক সামসুল হকের ওপর হামলাসহ ব্যবসা প্রতিষ্ঠানে থাকা কম্পিউটার ভাঙচুর ও বিকাশ ব্যবসার নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় চিহ্নিত হামলাকারীরা। হামলাকারীরা যাওয়ার সময় তাকে (সাংবাদিক সামসুল হক) প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও জানান তিনি।

এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হোসেনপুর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

এই বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

The post হোসেনপুরে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাট appeared first on Newsflash24bd.com.

বলিউডে স্থান পেল বাংলাদেশি সাংবাদিকের বই
বলিউডে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘ফারাজ’। সোমবার প্রকাশ পেয়েছে এর ট্রেলার। তবে খবর হচ্ছে এ সিনেমাটি নির্মিত হয়েছে বাংলাদেশের সাংবাদিক নুরুজ্জামান লাবু’র বই থেকে নিয়ে। তার লেখা ‘হোলি আর্টিজান: একটি জার্নালিস্টিক অনুসন্ধান’ থেকে তৈরি হয়েছে এর চিত্রনাট্য।

জানা গেছে, রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজানে ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। তার বয়স হয়েছিল ২০ বছর। ওই সময়ে গল্প নিয়েই বলিউড নির্মাতা হানসাল মেহতের ক্যামেরায় গল্পটি উঠে এসেছে। এমনটাই জানালেন সাংবাদিক নুরুজ্জামান লাবু।

ফেসবুকে এক পোস্টে লাবু জানান, ২০১৯ সালের কোনো একদিন সিনিয়র সাংবাদিক মোর্শেদ আলী খান তার লেখা ‘হোলি আর্টিজান: একটি জার্নালিস্টিক অনুসন্ধান’ খোঁজ করেন। তিনি সেটি তাকে যোগাড় করে দেন। মাস ছয়েক পর মোর্শেদ তাকে ফোনে জানান, বইটা চেয়েছিলেন তার বন্ধু, বলিউডের বিখ্যাত প্রযোজক-পরিচালক মহেশ ভাট।

এরপর বিভিন্ন ধাপে মহেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ভিশেষ ফিল্মসের সঙ্গে লাবুর যোগাযোগ এবং বইটি থেকে তাদের সিনেমা নির্মাণের বিষয়টি চূড়ান্ত হয়। ভিশেষ ফিল্মস’র দুই কর্মকর্তার পাশাপাশি মহেশ ভাটের ভাই মুকেশ ভাটের মেয়ে সাক্সেনা ভাটের সঙ্গেও লাবুর কথা হয়।

এরপর চুক্তি শেষে লাবুর বাংলা বইটিকে তারা ইংরেজিতে অনুবাদ করেন। বই থেকে তথ্য নিয়ে নিজেদের মতো করে সিনেমাটির স্ক্রিপ্ট তৈরি করেন তারা। চুক্তির বিনিময়ে লাবুকে দেওয়া হয় ৩ লাখ রুপি সম্মানী। তবে চুক্তির অংশ হিসেবে এতদিন বিষয়টি প্রকাশ করেননি এই সাংবাদিক। সিনোমটির ট্রেলার প্রকাশের পরই তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

এনিয়ে লাবু বলেন, “আমি এক্সাইটেড যে, বলিউডের কোনো একটা মুভিতে আমার সামান্যতম অংশগ্রহণ রয়েছে। চুক্তিপত্রে ক্রেডিট লাইনে আমার ও আমার বইটার নাম দেওয়ার কথা উল্লেখ আছে। হয়তো মুভির এন্ড টাইটেলে মাইক্রো সেকেন্ডে তা দেখা যেতেও পারে। তাতেই আমি খুশি।”

উল্লেখ্য, ‘ফারাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রয়াত শশী কাপুরের ছেলে জাহান কাপুর। এতে আরও অভিনয় করেছেন যতীন সারিন, আমির আলি, জুহি বাব্বারসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি।

The post বলিউডে স্থান পেল বাংলাদেশি সাংবাদিকের বই appeared first on Newsflash24bd.com.

সাংবাদিকের ভূমিকা আগের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ : মার্কিন রাষ্ট্রদূত
সাংবাদিকরা তাদের দেশে ঘটতে থাকা ঘটনাগুলো নিজ দেশের নাগরিকদের জানানোর মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত ওই সংবর্ধনা আয়োজন করেন। অনুষ্ঠানে অন্য বিদেশি মিশনের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

সেখানে তিনি কূটনৈতিক প্রতিবেদকদের কাজের প্রশংসা করেন।
ডিকাব সদস্যদের উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আপনাদের পেশাটি মহৎ এবং গোটা বিশ্বে, ক্রমবর্ধমানভাবে, এটি একটি কঠিন ও বিপজ্জনক পেশা। ’

ডিকাব বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমের ৩৯ জন প্রতিবেদকের একটি পেশাদার ফোরাম। এর সদস্যরা বৈদেশিক নীতি, আন্তর্জাতিক নিরাপত্তা, বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতা করে থাকেন।

The post সাংবাদিকের ভূমিকা আগের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ : মার্কিন রাষ্ট্রদূত appeared first on Newsflash24bd.com.