সাংবাদিককে | Newsflash24bd.com

খুলনায় এবার সাংবাদিককে গুলি করে হত্যা
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের শলুয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ।

নিহত মিলন স্থানীয় মোহাম্মদ বজলুলের ছেলে। তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘বর্তমান সময়’-এর সম্পাদক ছিলেন এবং শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন।

পুলিশ জানায়, ঘটনার সময় মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন দুটি মোটরসাইকেলে করে চারজন অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে থাকা স্থানীয় পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাস মাথায় গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শাহজাহান আহমেদ জানান, দেবাশীষ বিশ্বাস সরে গেলে সন্ত্রাসীরা দোকানের ভেতরে ঢুকে ইমদাদুল হক মিলনের মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু করা হয়েছে এবং আলামত সংগ্রহের কাজ চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

The post খুলনায় এবার সাংবাদিককে গুলি করে হত্যা appeared first on Newsflash24bd.com.

রংপুরে ‘মব’ করে সাংবাদিককে মারধরের অভিযোগ ‘জুলাই যোদ্ধার’ বিরুদ্ধেসাংবাদিক লিয়াকত আলী বাদল
রংপুরে ‘মব সৃষ্টি’ করে জ্যেষ্ঠ এক সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার দুপুরে নগরীর কাচারিবাজার থেকে তুলে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বাদলের। তিনি একটি বেসরকারি টেলিভিশন ও দৈনিক পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত।

লিয়াকত আলী জানান, এনায়েত আলী ওরফে রকি ও তার লোকজন তুলে নিয়ে তাকে মারধর করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বলেন। সংবাদ প্রকাশের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি তার।

এদিকে সাংবাদিককে মারধরের প্রতিবাদে তাৎক্ষণিক রংপুর সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা জানান, সাংবাদিককে মারধরের ঘটনায় সোমবার বেলা ১১টায় রংপুরে মানববন্ধন করা হবে। জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে সেখানে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

সাংবাদিক লিয়াকত আলী বলেন, ‘রংপুর সিটি করপোরেশনে অটোরিকশার লাইসেন্স প্রদানে দুর্নীতি-সংক্রান্ত একটি সংবাদ করায় আমাকে তুলে নিয়ে মারধর করা হয়েছে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক বিভাগীয় কমিশনারের নির্দেশে সন্ত্রাসী এনায়েত আলী ওরফে রকি ও তার লোকজন আমাকে মারধর করে নিয়ে যায়। পরে সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তার চেম্বারে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জোর করে ক্ষমা চাইতে বলে। আমি অন্যায় করিনি, তাই ক্ষমা চাইনি। আমি ন্যায়বিচার চাই।’

অভিযোগের বিষয়ে এনায়েত আলী দাবি করেন, তিনি জুলাই আন্দোলনের একজন রাজবন্দী সৈনিক। আমাদের কর্মসংস্থানের সুব্যবস্থার জন্য যদি সরকারি কোনো অর্থায়ন কেউ কোনো সাইড (দিক) দিয়ে করে, সেটাকে নিয়ে লেখালেখি করে জুলাই রাজবন্দীদের বা জুলাই নিয়ে বিকৃত করার কোনো দরকার কি কারও আছে?’

সাংবাদিককে মারধরের বিষয়ে তার দাবি, তাকে আপসে নিয়ে আসা হয়েছে। কোনো অসম্মান করা হয়নি।

এ বিষয়ে মোবাইল ফোনে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উম্মে ফাতিমা বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। কেউ প্রমাণ করতে পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, আমি মেনে নেব।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে একজনের নাম জানতে পেরেছি।

অন্যদিকে, সাংবাদিককে মারধরের ঘটনায় রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, বাদল একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং রংপুর বিভাগের সাংবাদিক সমাজের সদস্য সচিব। তাকে প্রকাশ্যে তুলে নিয়ে মারধর করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক। ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন হবে।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, হামলার মাস্টারমাইন্ড সিটি করপোরেশনের সিইও। তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

রংপুর সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, এটাই গণতন্ত্রের মূলনীতি। সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে তুলে এনে মারধর করা নজিরবিহীন ও চরম উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার প্রত্যাহার চাই।

The post রংপুরে ‘মব’ করে সাংবাদিককে মারধরের অভিযোগ ‘জুলাই যোদ্ধার’ বিরুদ্ধেসাংবাদিক লিয়াকত আলী বাদল appeared first on Newsflash24bd.com.

এজলাসে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াস শুনানি নিয়ে জামিন নামঞ্জুর করেন। এদিকে, সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম। বিচারক এজলাসে ওই সাংবাদিককে কয়েকজন আইনজীবী এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে গুরুতর আহত হন সিয়াম। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নার জামিন শুনানির দিন ধার্য ছিল দুপুরে। লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা না হলেও সাংবাদিক পান্নাকে আদালতে হাজির করা হয়। এই সংবাদ সংগ্রহ করতে আদালতে যান কয়েকজন সাংবাদিক। বেলা ২টা ৫৫ মিনিটের দিকে সাংবাদিক পান্নাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের ৮ম তলায় ৩০নং এজলাসে তোলা হয়। এক সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার কাছে জানতে চান, কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে কিনা? এ সময় এজলাসের বেঞ্চে বসে থাকা অ্যাডভোকেট মহিউদ্দিন মাহি আসামির সঙ্গে কথা বলার কারণ জিজ্ঞাসা করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় সাংবাদিককে এজলাস থেকে বের হয়ে যেতে বলেন অ্যাডভোকেট মহিউদ্দিন। ওই সাংবাদিক তার কাছে জানতে চান, আপনি কোর্ট ইন্সপেক্টর কিনা যে আমাকে বেরিয়ে যেতে বলছেন। বিচারক বললে আমি বেরিয়ে যাব। এরই মধ্যে বিচারক এজলাসে ওঠেন। মামলার শুনানি শুরু হয়। এ সময় একটু দূরে দাঁড়িয়ে থাকা সাংবাদিক সিয়াম এসে ওই আইনজীবীকে বলেন, উনি বহিরাগত না, একজন সাংবাদিক। এ কথা বলার সঙ্গে সঙ্গে বেঞ্চ থেকে লাফ দিয়ে উঠেই তার কানের ওপর ঘুষি মারেন।

এ সময় সিয়াম তার হাতে থাকা সময় টিভির মাইক্রোফোন উঠিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তখন আইনজীবী তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান। সিয়াম কিছু বুঝে ওঠার আগেই তার কয়েকজন সহযোগী তাকে ঘিরে মারধর শুরু করে। আদালত কক্ষে এ পরিস্থিতি দেখে এজলাস থেকে নেমে খাস কামড়ায় চলে যান বিচারক। এ সময় প্রসিকিউশনের পক্ষে থাকা কাইয়ুম হোসেন নয়ন ওই সাংবাদিককে উদ্ধার করে তাকে সাক্ষীর কাঠগড়ার কাছে নিয়ে যান।

এ বিষয়ে সাংবাদিক সিয়াম জানান, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নাকে আদালতে আনা হয়। জামিন শুনানি শুরুর আগে বিচারক আদালত কক্ষ থেকে আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের বেরিয়ে যেতে বলেন। এসময় আইনজীবীরা পত্রিকার একজন সাংবাদিককেও বেরিয়ে যেতে বলেন। আমি এই ঘটনার প্রতিবাদ করলে আইনজীবী মহিউদ্দিনসহ কয়েকজন আমার উপরে হামলা করে।

সাংবাদিকের ওপর হামলায় এলআরএফের প্রতিবাদ: আদালতে সাংবাদিক আসিফ হোসাইন সিয়ামের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ল’ রিপোর্টার্স ফোরাম। সংগঠনের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, এই ধরনের ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।

The post এজলাসে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর appeared first on Newsflash24bd.com.

প্রত্যক্ষদর্শী,পুলিশ বর্ণনায় সাংবাদিককে হত্যার বিষয়ে যা জানা গেল
সিসিটিভির ফুটেজ দেখে গাজীপুরের পুলিশ জানিয়েছে, দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে সন্ত্রাসীদের ধাওয়ার ভিডিও ধারণ করায় কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। ধাওয়ার শিকার ব্যক্তি এক নারীকে চড়থাপ্পড় মারছিলেন।

গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম বলেন, তুহিনকে কুপিয়ে হত্যার আগমুহূর্তের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করে। পেছন থেকে সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন তুহিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দৃশ্য ধারণ করায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে।

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনাস্থল চন্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের পশ্চিম পাশে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ওই এলাকা দিয়ে কালো রঙের জামা পরা এক নারী হেঁটে যাচ্ছিলেন। পেছন থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি ওই নারীকে টেনে ধরেন। নারী জোর করে চলে যেতে চাইলে তাঁর সামনে গিয়ে গতি রোধ করেন ওই ব্যক্তি। একপর্যায়ে ওই ব্যক্তি নারীকে চড়থাপ্পড় মারেন। ঠিক এমন সময় পাশ থেকে ধারালো অস্ত্র হাতে কয়েক যুবক ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করে। পরে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।

অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম বলেন, ধাওয়ার শিকার ব্যক্তির নাম বাদশা মিয়া। প্রাথমিক তদন্তে জানা গেছে, কালো রঙের জামা পরা ওই নারীর সঙ্গে সম্পর্কিত একটি ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা বাদশার ওপর হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও তুহিনের বন্ধু শামীম হোসেন বলেন, হত্যার ঘটনার আগে এক নারী ও কয়েক যুবক একজনকে ধাওয়া করছিল। তুহিন মোবাইল ফোনে সে ঘটনার ভিডিও ধারণ করতে যান। পরে জানতে পারি, একটি দোকানে তুহিনকে কোপানো হচ্ছে।

তুহিনকে হত্যার ঘটনায় শুক্রবার মামলা হয়েছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানিয়েছেন, তুহিনের ভাই সেলিম মিয়া বাদী হয়ে ২৫ থেকে ২৬ জনকে আসামি করে মামলাটি করেছেন।

The post প্রত্যক্ষদর্শী,পুলিশ বর্ণনায় সাংবাদিককে হত্যার বিষয়ে যা জানা গেল appeared first on Newsflash24bd.com.

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে তাকে হত্যা করা হয়।

ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তিনি। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন তিনি। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন-‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।’

এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও জবাই করে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে।

The post গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা appeared first on Newsflash24bd.com.