সমবেদনা | Newsflash24bd.com

নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুতে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা লিখেছেন, “ভারাক্রান্ত হৃদয়ে আমি, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে, আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।”

হীরাবেনকে একজন গর্বিত মা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা দেখেছি একজন মা, প্রেরণাদাতা ও পরামর্শদাতা হিসেবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল।”

তিনি বলেন, “আপনার মায়ের সাথে আপনার অত্যন্ত গভীর সম্পর্ক এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্মের সবার কাছে অনুকরণীয় নজির হয়ে থাকবে। আপনার এ সম্পর্ক গভীর পারিবারিক মূল্যবোধ প্রতিফলিত করে যা আমাদের সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে।”

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার বাসসকে এ তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, “শ্রীমতি হীরাবেন মোদির পরলোক গমনের মধ্য দিয়ে আমরা সারল্য, পবিত্রতা ও মূল্যবোধে পরিপূর্ণ এক শতাব্দীর জীবনকালের সমাপ্তি প্রত্যক্ষ করেছি।”
তিনি বলেন “শোকের এ সময়ে, আপনি, আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা তার গৌরবময় জীবন ও আশীর্বাদে ধন্য হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা।”

প্রধানমন্ত্রী শোকবার্তায় শ্রীমতি হীরাবেন মোদির বিদেহী আত্মার মুক্তি কামনা করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রীমতি হীরাবেন মোদি ৯৯ বছর বয়সে শুক্রবার ভোরে আহমেদাবাদে একটি হাসপাতালে পরলোক গমন করেন।

The post নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুতে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.