সঙ্গে ৩ দলের | Newsflash24bd.com

প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক আজ
রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে আজ যমুনায় বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও তার পূর্ববর্তী প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে বিকেল সাড়ে ৪টায় ও এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আজ বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হবে। দল তিনটির সঙ্গে বৈঠক হবে আলাদাভাবে।
তিনি জানান, সরকার নির্বাচনের নির্ধারিত সময়সূচি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা হবে এবং এ বিষয়ে কোনো প্রকার বাধা বা ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

নির্বাচনের প্রস্তুতি হিসেবে, নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিক রোডম্যাপ সম্প্রতি প্রকাশ করেছে। রোডম্যাপ অনুযায়ী, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমভাগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন কার্যক্রম।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, এসব কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে এখন থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার প্রস্তুতি চলমান রয়েছে।

The post প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক আজ appeared first on Newsflash24bd.com.

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বিএনপি-জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পৃথক এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।

বৈঠক শেষে বিএনপির কোনো নেতা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

এছাড়া জামায়াতের পক্ষে দলটির নায়েবে আমীর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির হয়ে সদস্য সচিব আখতার হোসেনে নেতৃত্বে দুইটি প্রতিনিধি দল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

জামায়াত নেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, আলোচনায় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে।

তিনি আরও বলেন, সার্ক চালু করাসহ ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে, বৈঠক শেষে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষায়, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে সম্পর্ক উন্নয়নের যে সুযোগ রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বড় ভাই সুলভ, আগ্রাসন, আধিপত্যবাদী মানসিকতা থাকবে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দক্ষিণ এশিয়ায় পানিকে কেন্দ্র করে সম্ভাব্য সংকট ও যুদ্ধের ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে এসেছে। নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের অভিজ্ঞতা এবং পাকিস্তানের অতীত অভিজ্ঞতা বিনিময় করা হয়েছে।

এ ছাড়া ওষুধ খাত, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

নাসীরুদ্দীন মনে করেন, পাকিস্তান যেহেতু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাই দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব রয়েছে। এ প্রভাব কাজে লাগিয়েই আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে।

এর আগে, শনিবার দুপুরে পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। ঢাকার বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

দীর্ঘ ১৩ বছরের মধ্যে এটি কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় প্রথম সরকারি সফর।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিন রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মূল বৈঠকটি হবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। ওই দিন দুই মন্ত্রী শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক করবেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও এমওইউ সইয়ের কথা রয়েছে।

এ ছাড়া রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার। একইসঙ্গে ঢাকা সফরকালে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

The post পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক appeared first on Newsflash24bd.com.