সংস্কৃতি প্রতিমন্ত্রী | Newsflash24bd.com
সম্মিলিত প্রয়াসে একাত্তরের গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি অর্জন সম্ভব : সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম, খালিদ বলেছেন, সম্মিলিত প্রয়াসে একাত্তরের গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি অর্জন করা সম্ভব হবে।
জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশ এর উদ্যোগে আজ শনিবার (২৫শে মার্চ) সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া (ভি.আই.পি.) মিলনায়তনে “ গণত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি ” শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির তিনি এ কথা বলেন।
কে. এম, খালিদ এম.পি. বলেন, দেশ স্বাধীন হওয়ার পর অর্ধ শতাব্দী অতিবাহিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত একাত্তরের গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হয়নি। এ স্বীকৃতি অর্জনে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁর উদ্যোগে ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সম্প্রীতি বাংলাদেশ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন এ বিষয়ে কাজ করে যাচ্ছে।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বসনিয়া, রুয়ান্ডা, মিয়ানমারসহ বেশ কয়েকটি দেশে গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি মিলেছে। মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি পরাশক্তি পাকিস্তানের পক্ষে অবস্থান করার কারণে একাত্তরের (তখন) গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি মিলেনি। তবে আমরা আশা করছি, দ্রুত একাত্তরের গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি মিলবে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতির বিষয়ে যেসব বই ও প্রকাশনা বের হয়েছে সেগুলোকে বাংলা একাডেমির মাধ্যমে ইংরেজিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদের ব্যবস্থা নেয়া হবে।
সরকারিভাবে অধ্যাপক মুনতাসীর মামুনের নেতৃত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র’ দেশব্যাপী গণহত্যা বিষয়ক জরিপ কার্যক্রমের মাধ্যমে গণহত্যার প্রমাণক ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে যাচ্ছে। এরই মধ্যে ৩৪টি জেলায় সাড়ে চার হাজার বধ্যভূমিসহ ১৭ হাজার ২৮৬টি গণহত্যা, গণকবর চিহ্নিত হয়েছে। এতে ধারণা করা যায় যে,একাত্তরের গণহত্যার প্রকৃত সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যাবে এবং এর মাধ্যমে গণহত্যার সংখ্যাতাত্ত্বিক বিতর্কের অবসান ঘটবে। সরকারি-বেসরকারি উদ্যোগসহ সবার সম্মিলিত ও সমন্বিত প্রয়াসে একাত্তরের গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি অর্জন সম্ভব হবে।
‘সম্প্রীতি বাংলাদেশ’ এর আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন মুজিবনগর সরকারের কর্মকর্তা সাবেক সচিব মুসা সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, মিরপুর ব্যাপ্টিস্ট চার্চের রেভারেন্ড মার্টিন অধিকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রফিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি লায়ন চিত্ত রঞ্জন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
বক্তরা বলেন, ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্তে যে বিষয়গুলোর উল্লেখ করা হয়েছে, তাতে একাত্তরের বর্বরতা অবশ্যই গণহত্যার স্বীকৃতির দাবী রাখে। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, যেখানে গণহত্যার চিহ্ন নেই। পাকিস্তানী নেতাদের লেখাতেই প্রমাণিত যে তারা তিন মিলিয়ন বাঙালিকে হত্যা করবে। প্রবাসী বাঙালি, সংগঠন, মানবতাবাদী, বিশ্বসংগঠনগুলোর আরো জোরদার কর্মসূচি নিতে হবে।
বক্তারা বলেন, আমরা ৫৩ বছর ধরে স্বীকৃতির দাবি করে আসছি। প্রয়োজনে আরো ৫৩ বছর এই দাবি করেই যাব। গণহত্যার স্বীকৃতির দাবি এখন বাংলাদেশের প্রতিটি মানুষের। এই দাবীতে ভেদাভেদ ভুলে দল-মত নির্বিশেষে সবার ঐক্যমত প্রয়োজন।
আলোচকরা উল্লেখ করেন, রাজাকার, আলবদর, আল শামস এখনো বাংলাদেশে সক্রিয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বসনিয়া, আর্মেনিয়া, রুয়ান্ডা, মিয়ানমারসহ বেশ কয়েকটি দেশে গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি দেয়া হয়েছে এবং আর্ন্তজাতিক আদালতে এসব গণহত্যার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বক্তারা অনুরূপভাবে একাত্তরের গণহত্যার দ্রুত আর্ন্তজাতিক স্বীকৃতির দাবি জানান।
The post সম্মিলিত প্রয়াসে একাত্তরের গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি অর্জন সম্ভব : সংস্কৃতি প্রতিমন্ত্রী appeared first on Newsflash24bd.com.
পাহাড় অশান্ত করেছেন জিয়া : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আজ শুক্রবার রাজধানীর সিরডাপের শামসুল হক মিলনায়তনে ‘পাহাড়ে সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ।
জিয়া পরিবারের সবাইকে খুনি আখ্যা দিয়ে তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতাকে হত্যায় জিয়াউর রহমানের প্রত্যক্ষ পরিকল্পনা ও অংশগ্রহণ ছিল। তারেক রহমানের হাতে আওয়ামী লীগ পরিবারের ২৪ জনের রক্ত লেগে আছে। এই পরিবারের সবার হাতে খুনের রক্ত। ’
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নন বলেন,‘একটি মহল পাহাড়ের পরস্থিতি ঘোলাটে করে ফায়দা লোটার জন্য তৎপর। ওখানে কে এন এফ নামে একটি বিচ্ছিন্নতাবাদীর জন্ম হয়েছে। সেখানে আমাদের দেশেরই বাঙ্গালী সত্ত্বা তাদের জঙ্গিবাদের ট্রেনিং দিচ্ছে অর্থের বিনিময়ে। ’
তিনি আরো বলেন, ‘পার্বত্য অঞ্চলে এখনো শান্তি বিরাজ না করার পেছনে নানাবিধ কারণ আছে। পাহাড়ের মানুষ শান্তিপ্রিয়, পাহাড় আগে খুব বেশি অশান্ত ছিল না। পাহাড়ি জনগোষ্ঠী ও সমতলের বাঙ্গালীদের সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকতে হবে। পাহাড়ের ভূমি বিষয়ক সেসব সমস্যার উত্তরণ ঘটিয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশে বসবাস করবো। ’
সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দোপাধ্যায় তারা লিখিত বক্তব্যে বলেন,‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট আয়তনের এক – দশমাংশ। জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় মোট আয়তনের এক – দশমাংশ বিশাল এলাকা। সেখানকার ভূমি বিন্যাস, স্থানীয় উপজাতি জনগন, অভাবনীয় ও অনাবিস্কৃত প্রাকৃতিক সম্পদ এবং সর্বোপরি ভৌগলিক অবস্থান বাংলাদেশের অপার বহুত্ববাদের সৌন্দর্যমন্ডিত করেছে। ’
১৯৯৭ সালে শান্তিচুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন,‘শান্তিচুক্তি হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ ২১ বছর যা ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার সম্ভব নয়। চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি সম্পূর্ণভাবে বাস্তবায়নের কাজ শেষ হয়েছে। ১৫টি ধারার আংশিক বাস্তবায়ন করা হয়েছে। ৯টি ধারা বাস্তবায়নে প্রক্রিয়াধীন রয়েছে। ’
তিনি বলেন, ‘সরকারের সদিচ্ছার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ধর্ম, গোত্র ও জাতির সম্প্রীতির বন্ধন দৃঢ়তর করা। ’
সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দোপাধ্যায়ের সভাপত্বিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ড. মামুন আল মাহতাব স্বপ্নীল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নন ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়।
The post পাহাড় অশান্ত করেছেন জিয়া : সংস্কৃতি প্রতিমন্ত্রী appeared first on Newsflash24bd.com.