সংঘর্ষের | Newsflash24bd.com
ভৈরব রেলস্টেশনে সংঘর্ষের ঘটনায় ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে সংঘর্ষ, পুলিশ সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর এবং রেলওয়ে থানা ভাঙচুরসহ রেলওয়ের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (৬ জুন) ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এদিকে ভৈরব রেলস্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ মিয়া জানান, সংঘর্ষের ঘটনায় স্টেশনের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা পেলে রেলওয়ের পক্ষ থেকেও মামলা দায়ের করা হবে।
এই প্রসঙ্গে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ জানান, সংঘর্ষে থানা ভবন ও পুলিশের গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এইসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
The post ভৈরব রেলস্টেশনে সংঘর্ষের ঘটনায় ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের appeared first on Newsflash24bd.com.
কাকরাইলের সংঘর্ষের আইনানুগ তদন্তের আহ্বান তারেক রহমানের
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এ ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ওই ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায় বিএনপি।
আমরা গণতান্ত্রিক উত্তরণের একটি অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ হল জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে, আমাদের নিশ্চিত করতে হবে, আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়।
তিনি লেখেন, বিএনপি ও এর সহযোগী দলসহ গণতন্ত্রকামী সব পক্ষ অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। এখানে গত বছরের গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে প্রাধান্য দিতে হবে।
দেশকে অবশ্যই মব ও চলমান অস্থিরতার ঘেরাটোপ থেকে মুক্ত হতে হবে।
মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকার বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের মব কালচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। কেবলমাত্র গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করার এবং সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফলতা অর্জন করতে পারি।
নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেন তারেক রহমান।
তিনি বলেন, আমি নুরের দ্রুত সুস্থতা কামনা করি এবং এ ঘটনার আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর পর রাত সোয়া ৮টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরে আহত নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা।
The post কাকরাইলের সংঘর্ষের আইনানুগ তদন্তের আহ্বান তারেক রহমানের appeared first on Newsflash24bd.com.