শুরু | Newsflash24bd.com

নিউ ইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু
উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬’ শুক্রবার(২২ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিউ ইয়র্কের জামাইকা পারফরমিং আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য চারদিনব্যাপী এই আন্তর্জাতিক এ আয়োজন চলবে ২৫ মে পর্যন্ত।

শুক্রবার নিউ ইয়র্ক সময় বিকেল ৫টা থেকে শুরু হবে প্রাক-উদ্বোধনী অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক উদ্বোধন। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে ২৩ মে ভোর ৩টা এবং উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে ভোর ৪টায়। পরবর্তী তিন দিন- ২৩, ২৪ ও ২৫ মে- প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রবাসী বাঙালির আবেগ, ভাষা ও সংস্কৃতির ধারাবাহিকতাকে ধারণ করে ১৯৯২ সালে ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করেছিল এই বইমেলা। তিন দশকেরও বেশি সময় পেরিয়ে আজ এটি উত্তর আমেরিকায় বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজক মুক্তধারা ফাউেন্ডশন (Muktodhara Foundation) এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- “যত বই তত প্রাণ’’।

মেলায় অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে লেখক, কবি, গবেষক, শিল্পী ও প্রকাশকরা নিউ ইয়র্কে পৌঁছেছেন। বইমেলাকে ঘিরে জ্যামাইকা এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্টল নির্মাণ, বই সাজানো, মঞ্চসজ্জা, আলোকসজ্জা, স্মারকগ্রন্থ প্রকাশ, ডিজিটাল ডিসপ্লে ও সাংস্কৃতিক আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজক প্রতিষ্ঠানের সিইও Bishawjit Saha জানান, “বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বপরিসরে আরও শক্তিশালীভাবে তুলে ধরার লক্ষ্য নিয়েই এবারের আয়োজন। নতুন প্রজন্মের কাছে বাংলা বই ও সাহিত্যকে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।”

এবারের বইমেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক Imdadul Haq Milan। প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও চিন্তাবিদ Rehman Sobhan । তাঁকে প্রদান করা হবে ‘মুক্তধারা সুকৃতজ্ঞ সম্মাননা’ ও আজীবন সম্মাননা।

আয়োজকদের ভাষ্যমতে, বাংলাদেশের অর্থনৈতিক পরিকল্পনা, মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দক্ষিণ এশিয়ার উন্নয়নচিন্তায় অধ্যাপক রেহমান সোবহানের অবদান অনন্য। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি কেবল একজন অর্থনীতিবিদ হিসেবেই নয়, বরং একজন মানবিক বুদ্ধিজীবী, শিক্ষক ও রাষ্ট্রচিন্তার পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছেন। তাঁর গবেষণা, বক্তৃতা ও লেখনী বাংলাদেশের উন্নয়ন, বৈষম্য, গণমানুষের অধিকার ও রাজনৈতিক অর্থনীতির আলোচনায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।

সম্মাননা পর্বে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে এবং উপস্থিত সবাই সম্মিলিতভাবে সম্মাননা-লিপি পাঠ করবেন। এরপর রোকেয়া হায়দার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন। আয়োজকরা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যকে সম্মান জানানোর অংশ হিসেবেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন Rounaq Jahan, Faridur Reza Sagarসহ বিশিষ্ট ব্যক্তিরা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন Sadat Hossain, Subodh Sarkar, Lutfor Rahman Riton, Shamim Reza, Ruma Modakসহ বাংলা ভাষার বহু লেখক, কবি ও গবেষক।

প্রাক-উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে সংগীত, আবৃত্তি, নৃত্য ও স্মরণানুষ্ঠানের বিশেষ আয়োজন। ঢোলের বাদ্য ও রবীন্দ্রসংগীত “আজি দক্ষিণ দুয়ার খোলা” এবং “বাউলা কে বানাইলোরে” গানের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। Malabika Chatterjee-এর নির্দেশনায় ‘সংগীত সাধনা’র শিল্পীরা পরিবেশন করবেন এই অংশ।

এরপর “আগুনের পরশমণি” গানের আবহে অনুষ্ঠিত হবে বিশেষ স্মরণানুষ্ঠান। বাংলা ভাষা ও সংস্কৃতির তিন বিশিষ্ট ব্যক্তিত্ব- Mahasweta Devi, Abul Kalam Shamsuddin এবং Tapan Raychaudhuri-এর জন্মশতবর্ষ উপলক্ষে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেবেন Imdadul Haq Milan, Rokeya Haydar এবং ড. নজরুল ইসলাম।

পরে থাকবে সাহিত্য পাঠ, আবৃত্তি ও সংগীত পরিবেশনা। রোকেয়া রফিক বেবী পাঠ করবেন মহাশ্বেতা দেবীর রচনা থেকে নির্বাচিত অংশ। শহিদুল আলম পাঠ করবেন তপন রায়চৌধুরীর “বাঙ্গালনামা” থেকে অংশবিশেষ। এছাড়া সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্যাঞ্জলি’ Chandra Banerjee-এর পরিকল্পনা ও নির্দেশনায় পরিবেশন করবে “আলোকের এই ঝরনা ধারায়”, “হৃদয় আমার নাচেরে” এবং “বাগিচায় বুলবুলি তুই” গানের নৃত্যনাট্য।

বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে Ananya, University Press Limited, Prothoma Prokashon, Ahmed Publishers, Ityadi Grantha Prokashসহ বাংলাদেশ ও কলকাতার বহু খ্যাতিমান প্রকাশনা সংস্থা। নতুন প্রকাশিত বই, গবেষণাগ্রন্থ, প্রবাসভিত্তিক সাহিত্য, শিশু-কিশোর বই এবং বিশ্বসাহিত্যভিত্তিক প্রকাশনা এবার পাঠকদের বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকরা।

চারদিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে প্রতিদিন চলবে বই বিক্রি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, শিশু-কিশোর অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, লেখক-পাঠক আড্ডা এবং প্রবাসী সংস্কৃতি নিয়ে বিশেষ আলোচনা। বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্যের সেতুবন্ধন তৈরির পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও বইপড়ার সংস্কৃতি ছড়িয়ে দেওয়াই এবারের বইমেলার অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

The post নিউ ইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু appeared first on Newsflash24bd.com.

জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু হয়েছে। পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানি ইতিহাসে সূচিত হলো অনন্য এক অধ্যায়।

মঙ্গলবার বেলা ৩ টার পর পাবনার ঈশ্বরদীতে এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে (ইউনিট-১) ফুয়েল লোডিং হয়।

এর মাধ্যমেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিচালন পর্বে প্রবেশ করল বাংলাদেশ।

প্রকল্পের ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় এবং দেশীয় দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে বিকাল থেকে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করা শুরু হয়েছে।

এক দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখল বাংলাদেশ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানান, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে ৪৫ দিন সময় লাগবে। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে ১২০০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে।

পদ্মা নদীর তীরে ঈশ্বরদীতে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। এখানে দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে। দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে এখান থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশেরও বেশি পূরণ করবে।

এর আগে জ্বালানি খাতের এই মেগাপ্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সকালে ওই কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক (ডিজি) আলেক্সি লিখাচেভ ১৮ জনের টিম নিয়ে একটি চার্টার্ড ফ্লাইটে রাশিয়া থেকে ঢাকায় আসেন। সরকারি সূত্র জানায়, রোসাটমের ডিজি ঢাকায় নেমে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে রূপপুর প্ল্যান্টে রওয়ানা দিয়ে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

The post জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ appeared first on Newsflash24bd.com.

চাকসুতে ভোট উৎসব শুরু, ভোটারদের দীর্ঘ লাইন
দীর্ঘ সাড়ে তিন যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে ৪টা পর্যন্ত। দিনের শুরুতেই ভোট দেয়ার জন্য কেন্দ্রে শিক্ষার্থীদের লম্বা লাইন দেখা গেছে।

এরইমধ্যে কেন্দ্রে কেন্দ্রে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণের আগে স্বচ্ছ ব্যালট বাক্স অমোচনীয় কালী, ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়েছে। ৪ শতাধিক নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ব্যালট পেপারে গোপন কোড ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

চাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ৯০৮ জন। নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল-ছাত্রশিবির-বামপন্থী সহ ১৩টি প্যানেল। আজকের নির্বাচনে প্রায় সাড়ে ২৭ হাজার শিক্ষার্থী ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেন ১১ বার বিশ্ববিদ্যালয় ও নগরীর মধ্যে চলাচল করবে। পাশাপাশি চলবে ৩০টি বাস। চট্টগ্রাম স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৭টা এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে। বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ৪৫ মিনিটে।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। প্রতিটি ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। ভোটাররা পছন্দের প্রার্থীর নামের পাশে বৃত্ত পূরণ করে ভোট দেবেন। একাধিক বৃত্ত পূরণ করলে সেই ভোট বাতিল হবে।

The post চাকসুতে ভোট উৎসব শুরু, ভোটারদের দীর্ঘ লাইন appeared first on Newsflash24bd.com.

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রে এসেছেন ভোটাররা। ভোটকেন্দ্রে তাদের লম্বা লাইন দেখা গেছে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেয়ার সুযোগ পাবেন।

দীর্ঘ সাড়ে ছয় বছর ও রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের মাঝে দেখা গিয়েছে উৎসাহ ও উদ্দীপনা। সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে মরিয়া শিক্ষার্থীরা।

নির্বাচন কমিশন সূত্রমতে, ডাকসুর এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এরমধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। আর ছাত্র ২০ হাজার ৯১৫ জন।

এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে, সময় পাবেন ১০ মিনিট।

দৃষ্টিপ্রতিবন্ধক শিক্ষার্থীরদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। ব্রেইল পড়তে না পারলে নেয়া যাবে আরেকজনের সহযোগিতা।

আগে ৮ কেন্দ্রে ৭১০ বুথ ছিল। পরে সেটি বাড়িয়ে ৮১০ করা হয়েছে, যাতে আবাসিক-অনাবাসিক ভোটারদের কোনোভাবে লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত হতে না হয়।

এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ।

এবারের নির্বাচনে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম ছাত্র সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্তত ১০টি প্যানেল।

ভিপি পদে মনোনীত আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জিএস পদে শেখ তানভীর বারী হামিম সম্প্রতি ঘোষিত কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আর এজিএস পদের তানভীর আল হাদী মায়েদ বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক।

বর্তমানে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমকে ডাকসুতে ভিপি প্রার্থী করেছে ছাত্রশিবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ এখন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। ছাত্রশিবির মনোনীত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এজিএস প্রার্থী মুহাঃ মহিউদ্দীন খান সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।

বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং এজিএস প্রার্থী আবু বাকের মজমুদার। এ প্যানেলের এজিএস প্রার্থী আশরেফা খাতুনও জুলাই আন্দোলন সক্রিয় ভূমিকায় ছিলেন। এখন তিনি বাগছাসের মুখপাত্র।

সাতটি বাম ছাত্র সংগঠন মনোনীত ‘প্রতিরোধ পর্ষদ’ তাদের ভিপি প্রার্থী করেছে শেখ তাসনীম্ আফরোজ ইমিকে। জিএস প্রার্থী করেছে ছাত্র ইউনিয়ন একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসুকে। আর এজিএস পদে প্রার্থী জাবির আহমেদ জুবেল বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

স্বতন্ত্র প্রার্থীদের থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে প্যানেল গড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা। এই প্যানেলে জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। উমামার প্যানেলের এজিএস প্রার্থী জাহেদ আহমদ পাঠচক্রের প্ল্যাটফর্ম ‘গুরুভার আড্ডা’র সংগঠক।

ভিন্নধর্মী ইশতেহার দিয়ে এবার ভোটের মাঠে আলোচনা তৈরি করেছেন ভিপি পদপ্রার্থী শামীম হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী; থাকেন বিজয় একাত্তর হলে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবার ভিপি প্রার্থী করেছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে। জিএস হিসেবে সাবিনা ইয়াসমিনকে এবং এজিএস পদে লড়ছেন ছাত্র অধিকারের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।

ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ এবং বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল-বাংলাদেশ জাসদ) নিয়ে ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল ১৩ জন প্রার্থী দিয়েছে।

এ প্যানেলের ভিপি প্রার্থী নাইম হাসান হৃদয় বিসিএল-জাসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক এনামুল হাসান অনয় এ প্যানেলের জিএস এবং ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব অদিতি ইসলাম এজিএস প্রার্থী।

The post ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু appeared first on Newsflash24bd.com.

সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় পার্টির নবযাত্রা শুরু : ব্যারিস্টার আনিস
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, শনিবারের জাতীয় পার্টি সম্মেলন হবে ঐতিহাসিক। এই সম্মেলনের মধ্য দিয়ে পার্টির মধ্যে দীর্ঘদিনের যে বিভেদ রয়েছে, সে বিভেদ শেষ করে দিয়ে বৃহত্তর ঐক্য করে পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের জাতীয় পার্টির নবযাত্রা শুরু হবে। এই কাউন্সিলে, সারা দেশ থেকে জাতীয় পার্টির কয়েক হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশ নেবেন।

রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে শুক্রবার (৮ আগস্ট) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনিস বলেন, ‘অনেকে বলছেন, এই পার্টি আলাদা হচ্ছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আগামীকাল সম্মেলন হবে, পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল। যার নির্বাচন কমিশনে নিবন্ধন নাম্বার ১২। আমরা আদালতের আদেশ ও গঠনতন্ত্র মোতাবেক এই কাউন্সিল আয়োজন করেছি। নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি এবং কাউন্সিলে তাদের প্রতিনিধি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’

তিনি বলেন, এই কাউন্সিলের মধ্য দিয়ে আমরা জাতীয় পার্টিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। কাউন্সিলর পরে, আমরা গঠনতন্ত্রের বিতর্কিত ধারা বাতিল করে দেব। কোন একক নেতৃত্বে নয়, জাতীয় পার্টি চলবে যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শনিবার ৯ আগস্ট গুলশান ১ এর ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির দশম কাউন্সিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, গত ৩০ জুলাই ঢাকার একটি নিম্ন আদালতের আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়। আদালতের এই আদেশের ফলে, পার্টির সাংগঠনিক কার্যক্রম এক অনিশ্চয়তা ও স্থবিরতার মুখে পড়ে। এই প্রেক্ষাপটে—দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন কমিশনের সময়সীমার বিধিবিধান এবং জাতীয় পার্টির মতো একটি বৃহৎ ও জনগণনির্ভর রাজনৈতিক সংগঠনের নেতৃত্বশূন্য বা স্থবির থাকা কোনোভাবেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পক্ষে সহায়ক নয়—এই বিবেচনায় দলীয় গঠনতন্ত্রের ২০(২)(খ) ধারা অনুযায়ী যথাযথ সাংগঠনিক উদ্যোগ নেওয়া হয়। এই ধারার ক্ষমতাবলে, ৫ আগস্ট জাতীয় পার্টির সিনিয়র কো—চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—প্রেসিডিয়াম সভা আয়োজিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, দলকে সাংগঠনিক স্থবিরতা থেকে মুক্ত করে গণতন্ত্র, গঠনতন্ত্র এবং নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষায় অতিদ্রুত জাতীয় কাউন্সিল আহ্বান করা প্রয়োজন। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় কাউন্সিল সম্পন্ন করার বাধ্যবাধকতা এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। উপরন্তু, দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে যে আশাবাদ, উদ্দীপনা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে-তাকে বাস্তবায়নে এটি সময়োচিত ও আবশ্যক পদক্ষেপ। এই সিদ্ধান্তের মাধ্যমে জাতীয় পার্টি আবারও প্রমাণ করেছে। এই দল কেবল ব্যক্তি—কেন্দ্রিক নয়; এটি একটি প্রাতিষ্ঠানিক শক্তি, একটি আদর্শভিত্তিক গণতান্ত্রিক আন্দোলন।

তিনি আরও বলেন, আমি আপনাদের জানাতে চাই, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সময়সীমা ছিল ৩০ জুন। আমরা সেই নির্দেশনার আলোকে ২৮ জুন কাউন্সিল অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেছিলাম, কিন্তু উপযুক্ত ভেন্যু না পাওয়ায় তা স্থগিত করতে হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—পার্টির কো-সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না, শফিকুল ইসলাম সেন্টু, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভুইয়া, আরিফুর রহমান খান, সাবেক সংসদ অধ্যাপক নূরুল ইসলাম মিলন, অ্যাডভোকেট জিয়া উল হক মৃধা, চেয়ারম্যানের উপদেষ্টা সরদার শাহজাহান, খান মো. ইসরাফিল খোকন, ইয়াকুব হোসেন, ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন আজাদ,শফিকুল ইসলাম শফিক, জামাল রানা, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, ফখরুল আহসান শাহজাদা সাংগঠনিক সম্পাদক সোহেল রহমান, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

The post সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় পার্টির নবযাত্রা শুরু : ব্যারিস্টার আনিস appeared first on Newsflash24bd.com.

সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন : শফিকুল আলম
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু আজ থেকে। দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমাদের অধ্যায়ের পুরো ফোকাস নির্বাচনকে ঘিরে। যাতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রেস সচিব।

প্রেস সচিব বলেন, ‘বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের উদ্দেশে বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।’

এর আগে সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত কয়েকটি নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

The post সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন : শফিকুল আলম appeared first on Newsflash24bd.com.

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে তিন দিনের আলোচনা শুরু
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের আলোচনা চলছে। ছবি: প্রেস উইং, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি

যুক্তরাষ্ট্র ঘোষিত পাল্টা শুল্ক হার কমাতে তৃতীয় দফার আলোচনা শুরু করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দেশটির বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এ আলোচনা শুরু হয়। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) প্রথম দিনের আলোচনা হওয়ার কথা। তিন দিনের আলোচনা আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। বাণিজ্য মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে কেনাকাটা বাড়াতে প্যাকেজ প্রস্তাব দেবে বাংলাদেশ। অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল– বাংলাদেশ বিমানের জন্য বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার পাশাপাশি সামরিক বিমান বা অন্য কোনো কেনাকাটার উদ্যোগ আছে কিনা– এর উত্তরে তিনি বলেন, ‘আরও আছে। কী কী কিনব সেই প্যাকেজ বাণিজ্য উপদেষ্টা নিয়ে গেছেন।’ অর্থ উপদেষ্টা এর বেশি কিছু না বলে বাণিজ্য উপদেষ্টা ফিরলে তাঁকেই জিজ্ঞাসা করতে সাংবাদিকদের পরামর্শ দেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয়ের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। বৈঠকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। সরকারি প্রতিনিধি দলের পাশাপাশি ব্যবসায়ীদের একটি দল যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাদা বৈঠক করবে। এসব বৈঠকে পণ্য আমদানির সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে পারে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা রয়েছে, যা আগামী ১ আগস্ট কার্যকর হওয়ার কথা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানো এবং তাদের পণ্যে শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়ে পাল্টা শুল্ক কমানোর চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির আগে দেশটিতে বাংলাদেশের পণ্যে বর্তমানে গড়ে সাড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। বর্তমানে যা ২২ থেকে ২৩ শতাংশ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল বাংলাদেশসহ ৬০টি দেশের জন্য পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে ৯ এপ্রিল ট্রাম্প প্রশাসন সবার জন্য ১০ শতাংশ বাড়তি শুল্ক রেখে সব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করে। স্থগিতাদেশের সময় শেষ হওয়ার আগেই ৮ জুলাই ট্রাম্প নতুন করে ঘোষণা দিয়ে জানান, বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক হার হবে ৩৫ শতাংশ। দেশভিত্তিক পাল্টা শুল্ক কার্যকরের পর সবার জন্য বাড়তি ১০ শতাংশ তার সঙ্গে সমন্বয় হবে।

ওয়াশিংটন যাওয়ার আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সমকালকে জানিয়েছিলেন, বৈঠকের আগে গত ২৩ জুলাই বাংলাদেশের অবস্থানপত্র পাঠানো হয়েছে। অবস্থানপত্রের ওপর তিন দিনের আলোচনার ভিত্তিতে পারস্পরিক বাণিজ্য নিয়ে চুক্তি হতে পারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান প্রতিযোগী ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ১২৩ বিলিয়ন ডলার। এত বড় বাণিজ্য ঘাটতি নিয়েও তারা পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনার চুক্তি করেছে। ভিয়েতনামের পক্ষে বাণিজ্য ঘাটতি ১০ বিলিয়ন ডলারের বেশি কমানো সম্ভব নয়। কিন্তু বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র ছয় বিলিয়ন ডলার।

আগামী এক থেকে দেড় বছরে এ ঘাটতি অনেক কমে যাবে। বাড়তি আমদানি হবে অন্তত দেড় বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রকে সেভাবেই প্রতিশ্রুতি দেওয়া হবে। তারা আশা করছেন, বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হার ভিয়েতনামের চেয়ে কম হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা সমকালকে বলেন, যতদূর আভাস পাওয়া গেছে, যুক্তরাষ্ট্র আগের মতো শক্ত অবস্থানে নেই। বাংলাদেশের ক্ষেত্রে শুল্ক হার ১৫ থেকে ২০ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ভিয়েতনাম ২০ শতাংশ, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন ১৯ শতাংশ, জাপান ১৫ শতাংশ, যুক্তরাজ্য ১০ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৫ শতাংশ শুল্ক হারে সমঝোতা করতে পেরেছে।

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ ইতোমধ্যে আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া সম্প্রতি দেশটি থেকে পাঁচ বছর মেয়াদে প্রতিবছর সাত লাখ টন করে গম আমদানি করতে এমওইউ সই করেছে। এর পাশাপাশি সয়াবিন, এলএনজি, তুলা, সামরিক সরঞ্জামসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

The post যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে তিন দিনের আলোচনা শুরু appeared first on Newsflash24bd.com.

নির্বাচনের জোর প্রস্তুতি শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসাবে সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের। সেখানে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে থাকবে ৬০ হাজার সেনাবাহিনী। পাশাপাশি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনবিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আর গুজব ও ভুয়া তথ্য রোধে ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ গঠন করা হচ্ছে। সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ চলছে। এছাড়া প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। এর আগে সোমবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। এ সময় তারা যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, কাউন্টার টেরোরিজম (সন্ত্রাস), ইলেকশনের প্রস্তুতি এবং ঐকমত্য কমিশনের সংলাপ নিয়ে কথা বলেন। এ সময় ড. ইউনূস তাকে জানান, সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্সে তার সরকার।

প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আগস্টের শুরুতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আর এই নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের দ্বিতীয় সভা এটি। এর আগে গত ৯ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিসংক্রান্ত প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

শফিকুল আলম বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কাজ শুরু করেছে। আগামী সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনবিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে অক্টোবর ও নভেম্বর পর্যন্ত।

তিনি বলেন, সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। তারা আইনশৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নির্বাচনের সময় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে। সেনাসদস্যরা গত ৫ আগস্ট থেকে মাঠে সক্রিয় আছেন। তাদের বিচারিক ক্ষমতাও রয়েছে। সেভাবে কাজ করছেন তারা।

শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় সরকার ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ গঠনের চিন্তাভাবনা করছে। ‘এই সেন্টারটি খুব দ্রুত গুজব শনাক্ত ও প্রতিরোধ করবে। পাশাপাশি সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে।’

তিনি বলেন, ‘এই কেন্দ্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিবাচক ও তাৎক্ষণিক কর্মকাণ্ড প্রচারে সাহায্য করবে। যেগুলো বর্তমানে প্রচার না পাওয়ায় অনেক সময় অজ্ঞাতই থেকে যায়।’ বৈঠকে নতুন করে গঠিত জাতীয় নিরাপত্তা কমান্ড কাঠামোর অধীনে মিডিয়া উইং প্রতিষ্ঠার প্রস্তাবও আলোচনায় এসেছে। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত প্রেস ব্রিফিং এবং তাৎক্ষণিক তথ্য প্রকাশে সহায়ক হবে।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন গোপালগঞ্জ ইস্যুতে সরকার ইতোমধ্যে একটি তদন্ত কমিশন গঠন করেছে। সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি কমিটির নেতৃত্ব দিচ্ছেন। কমিটির রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, ভবিষ্যতে এমন ব্যর্থতা এড়াতে গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সমন্বিতভাবে এবং আগেভাগেই তথ্য সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস সচিব আশা করেন, সেনাবাহিনী, পুলিশ এবং সিভিল প্রশাসনের মধ্যে শক্তিশালী সমন্বয়ের মাধ্যমে দেশ একটি নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচন-পূর্ব প্রশাসনিক রদবদল নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তবে সার্বিকভাবে রদবদল নয়। যেসব জায়গায় প্রয়োজন, সেখানে রদবদল হবে। তিনি বলেন, বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্ভাব্য নির্বাচনের আগে ‘হটস্পট’, যেখানে সহিংসতা বা অস্থিরতা সৃষ্টি হতে পারে সেসব এলাকা দ্রুত চিহ্নিত করতে বলা হয়েছে। এসব এলাকার পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন কেন্দ্রে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

শফিকুল আলম আরও বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। খুবই সৌহার্দপূর্ণ একটি পরিবেশে বৈঠক হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের শুল্ক, কাউন্টার টেরোরিজম (সন্ত্রাস), ইলেকশনের প্রস্তুতি, ঐকমত্য কমিশনের যে সংলাপগুলো হচ্ছে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। ‘এ সময় প্রধান উপদেষ্টা চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে কাউন্টার টেরোরিজম।

তিনি আরও বলেছেন, সন্ত্রাসীদের ব্যাপারে এই সরকারের জিরো টলারেন্স (শূন্য সহনশীল)। এটা তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে তাদের জানিয়েছেন।’

প্রেস সচিব আরও বলেন, ‘সোমবার রাতে বাংলাদেশের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র যাচ্ছে। ট্যারিফ নিয়ে বৈঠক শুরু হওয়ার কথা আছে। আমরা আশা করছি এই আলোচনা ভালোভাবে সমাপ্ত হবে। প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়ীদের একটি দলও যাচ্ছেন, তবে তারা আলোচনায় থাকবেন না।’

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজনের তাগিদ দিয়ে আসছে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল। ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে।

এরপর গত ২৬ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে। তারপর থেকেই দেশের রাজনীতির মাঠে কিছুটা নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। সর্বশেষ শনিবার ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা জানান ৪-৫ দিনের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন তিনি।

The post নির্বাচনের জোর প্রস্তুতি শুরু appeared first on Newsflash24bd.com.

ঐহিত্যবাহী রথযাত্রা উৎসব শুরু
শুক্রবার সকাল থেকে রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির, মন্দিরের আশপাশ ও সড়কে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন। বিকাল ৩টার মধ্যে ওইসব এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। উদ্দেশ্য ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে অংশগ্রহণ।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন হয় বেলা তিনটার দিকে রাজধানীর স্বামীবাগ আশ্রমস্থ সড়কে। সড়কের দুপাশে বড় বড় তিনটি রথ এবং ছোট্ট ছোট্ট প্রায় ১৫টি রথ রাখা হয়। ট্রাকে ট্রাকে চলছিল ধর্মীয় সঙ্গীত, কীর্তন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকায় এই রথযাত্রার আয়োজন করে।

এর আগে সকাল ৮টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা। বেলা দেড়টায় আলোচনা সভা শেষে তিনটায় রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে উপস্থিত ছিলেন। এ সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। এছাড়া ইসকন নেতা সত্য রঞ্জন বাড়ই, বিমুলা প্রসাদ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

গোকুল ভি কে বলেন, বাংলাদেশে এ রথযাত্রা খুব সুন্দর এবং অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্ক অসাধারণ। দুদেশের মধ্যে সংস্কৃতি এবং মানুষে মানুষে চমৎকার মিল রয়েছে। ভারত বাংলাদেশকে সবচেয়ে কাছের বন্ধুরাষ্ট্র মনে করে। দুদেশের মধ্যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। রথযাত্রার শুভ উদ্বোধন করেন গোকুল ভি কে।

রথযাত্রা উপলক্ষে ঢাকা শহরে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তার অংশ হিসেবে রথযাত্রায় টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট প্যাট্রল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল টিম, গোয়েন্দা বিভাগ (ডিবি), সাদাপোশাকে গোয়েন্দা, সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ট্রাফিক পুলিশ তৎপর ছিল।

রথযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে বিকাল ৩টা ৫ মিনিটে শুরু হয়ে রাজধানীর জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, পলাশী মোড় হয়ে সন্ধ্যা ছয়টা ২৩ মিনিটে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছায়। ওই সময় বিনা রাণী সাহার নেতৃত্বে রথযাত্রাটি গ্রহণ করা হয়। রথযাত্রা গ্রহণের সময় মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতা বাসু দেব ধর, সন্তোষ শর্মা, সিনিয়র সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ উপস্থিত ছিলেন।

৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন।

এ বছর ঢাকাসহ সারা দেশে ইসকনের ১২৮টি মন্দির ও আশ্রমে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে বলে ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে।

The post ঐহিত্যবাহী রথযাত্রা উৎসব শুরু appeared first on Newsflash24bd.com.

ব্রাজিলের রাজকীয় শুরু
বিশ্বকাপে ব্রাজিল রাজকীয়ভাবে খেলা শুরু করলো। সবকটি বিশ্বকাপ আসরে খেলা একমাত্র দল ব্রাজিল শিরোপা জিতেছে পাঁচবার। আজ সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করেছে সেলেসাওরা। দোহার লুসাইল স্টেডিয়ামে ব্রাজিলের শুরুটাও হলো রাজকীয়।

ফরোয়ার্ড রিচার্লসনের জোড়া গোলে সেলেসাওরা জিতেছে ২-০ গোলে। ম্যাচের শুরুটা অবশ্য হতাশাজনক ছিল ব্রাজিলের। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে ৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি তারা। ব্রাজিল স্বরূপে ফিরে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬২তম মিনিটে নেইমার কাটিয়ে ডি বক্সে ভিনিসিয়ুস জুনিয়রকে পাস দেন। এরপর বাঁ দিক থেকে কোনাকুনি শট নেন ভিনি। সেই শট সার্বিয়ার গোলরক্ষকের গায়ে লেগে আসে রিচার্লিসনের সামনে। গোলের সেই সহজ সুযোগ মিস করেনটি এই ‘নাম্বার নাইন’।

৭৩তম মিনিটে এই রিচার্লিসনের পা থেকে আসে এবারের আসরের অন্যতম সেরা গোলটি। ভিনিসিয়ুসের ভাসিয়ে দেওয়া বলে বাইসাইকেল কিকে গোল করেন রিচার্লিসন। ব্রাজিল এগিয়ে যায় ২-০ গোলে। এরপর আর কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি ব্রাজিল। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

The post ব্রাজিলের রাজকীয় শুরু appeared first on Newsflash24bd.com.