শুদ্ধাচার | Newsflash24bd.com

কিশোরগঞ্জে শুদ্ধাচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার
কিশোরগঞ্জের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) কিশোরগঞ্জের স্বপ্ন কানন কমিউনিটি এন্ড কনভেনশন সেন্টারে এই মুক্ত আলোচনা সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জ।

এতে সনাক ও সনাক এর তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউিনিটি ভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর শতাধিক সদস্য অংশ নেয়।

সনাক সভাপতি স্বপন কুমার বর্মন-এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন-টিআইবির ঢাকা ক্লাস্টারের ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. মাহান উল হক। সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম, সনাক সদস্য প্রফেসর আবদুল গণি, সাইফুল হক মোল্লা দুলু, আতিয়া রহমান, ফিরোজ উদ্দিন ভূঁইয়া, ইশরাত জাহান মিমি, মানস কর, শেখ মোহাম্মদ প্রমুখ। মুক্ত আলোচনা সভায় বক্তাগণ কিশোরগঞ্জের সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

মুক্ত আলোচনা সভায় অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন সনাক সদস্যগণের পাশাপাশি একটিভ সিটিজেন গ্রুপের সদস্যবৃন্দ এবং ইয়েস সদস্য শুভ সরকার, এনামুল হক, বৃষ্টি রানী বর্মন, মাহফুজা জাহান মুন্নী প্রমুখ।

মুক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন সনাক সদস্য মো. আবু সেলিম এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করেন রৌশন আরা লুৎফুন্নাহার। মুক্ত আলোচনা সভার শেষ পর্যায়ে সনাক সদস্য হুমায়ুন কবীর সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। আলোচনা সভা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।

The post কিশোরগঞ্জে শুদ্ধাচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার appeared first on Newsflash24bd.com.

জীবনের সর্বক্ষেত্রে শুদ্ধাচার চর্চা করতে হবে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি- সংগৃহীত
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জীবনের সর্বক্ষেত্রে শুদ্ধাচার চর্চা করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে পুলিশ সদস্যদের শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন ডিআইজি (হেডকোয়ার্টার্স) এস এম মোস্তাক আহমেদ খান। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি এজাজ আহমেদ।

এ সময় অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খাঁন, অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে দায়িত্ব পালনে পেশাদার এবং জনগণের সঙ্গে আচরণে শুদ্ধ ও মানবিক হতে হবে। তিনি বলেন, আপনাদেরকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে অন্যদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন।

পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশ্যে আইজিপি বলেন, এ পুরস্কারপ্রাপ্তি আপনাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, আজকের এ স্বীকৃতি জনগণের সেবায় আরও সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে ব্রতী হতে আপনাদেরকে উজ্জীবিত করবে।

আইজিপি শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

উল্লেখ্য, ২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশ পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার ১২০ জন সদস্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একজন ডিআইজি, নয়জন এসপি, ১৮ জন অতিরিক্ত এসপি, ছয়জন এএসপি, সাতজন ইন্সপেক্টর, ২৪ জন এসআই, ২৯ জন এএসআই/এটিএসআই, তিনজন নায়েক, ২০ জন কনস্টেবল এবং আর্মড ফোর্সেসের তিনজন অফিসার রয়েছেন। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের মধ্যে নারী পুলিশ সদস্য রয়েছেন ৮ জন।

The post জীবনের সর্বক্ষেত্রে শুদ্ধাচার চর্চা করতে হবে: আইজিপি appeared first on Newsflash24bd.com.