শামীম ওসমান | Newsflash24bd.com

মুন্সীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৩৬) নামে একজন নিহত হয়েছে। একই সময় ইমরান (৩০) নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ৭টায় চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আরিফ চরডুমুরিয়া গ্রামের খবির মীরের পুত্র।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রহিম মোল্লা ও আওলাদ মোল্লার গ্রুপের বহুদিন ধরে বিরোধ চলছিল। ইউনিয়নটিতে প্রতিটি গ্রামে এই দুই গ্রুপের মধ্যে ইতোমধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। এক গ্রুপে সংঘর্ষের নেতৃত্বে রহিম মোল্লা, অহিদ মোল্লা, আতিক মল্লিক। অপর গ্রুপে আওলাদ মোল্লা, উজির আলী।

এদিকে, সোমবার সকাল থেকে ইউনিয়নের ৯টি গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ চলছে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে গ্রামগুলো প্রকম্পিত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পরিমাণ পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলার কারণে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।

নিহতের স্ত্রী পারুল বলেন, আমরা বিএনপি নেতা আওলাদ মোল্লার সমর্থক। ভোরে আমাদের গ্রামে হামলা চালায় আতিক মল্লিকের সমর্থকরা। তার স্বামী একজন দিনমজুর, সকালে রাস্তায় গেলে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। আরিফ মীর তাদের পক্ষে দল না করায় তাকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।

নিহতের বোন ফাতেমা বেগম বলেন, আমার ভাই একজন দিনমজুর নিরীহ লোক। তাকে আমার আপন চাচাতো ভাই শাহ কামাল খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। খুনি শাহ কামাল হচ্ছে আতিক মল্লিক ও রহিম মোল্লার ভাড়াটে সন্ত্রাসী। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি আরও বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘুমন্ত অবস্থায় পরিকল্পিতভাবে ইউনিয়নটির ১৬টি গ্রামে হামলা চালানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার মো. রুহুল আমীন জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে আরিফ মীরকে আমরা মৃত ঘোষণা করি। আশঙ্কাজনক অবস্থায় ইমরান খান নামের একজনকে ঢাকায় পাঠাই। তাদের দুজনের শরীরেই গুলির চিহ্ন রয়েছে।

মুন্সীগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল থেকে ইউনিয়নটির বিভিন্ন গ্রামে সংঘর্ষ চলছে। আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। দুইজন গুলিবিদ্ধ হয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। একজন মারা গেছে এখন আমরা দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে আছি, বিস্তারিত আরও পরে জনাতে পারব।

The post মুন্সীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১ appeared first on Newsflash24bd.com.

ক্ষমা চাইলেন শামীম ওসমান
স্ব-পরিবারে পবিত্র হজ¦ পালনে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান। আজ পবিত্র মক্কানগরীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। হজে¦ যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় সবার কাছে দোয়া চেয়েছেন প্রভাবশালী এই সাংসদ।

ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আগেও হজ¦ করেছি। আগামীকাল (আজ) স্ব-পরিবারে হজে¦ যাচ্ছি। আমি  একজন মানুষ, মানুষ মাত্রই ভুল করে। যারা আমাকে পছন্দ করেন এবং অপছন্দ করেন আমি সকলের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে এবং আামার পরিবারকে ক্ষমা করে দিবেন।

আমার জন্য বেশি বেশি দোয় করবেন যেন, সহীহ ভাবে হজ¦ করে আল্লাহকে খুশি করতে পারি। পুরো পৃথিবীর মুমিনদের জন্য দোয় করতে পারি, বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীর জন্য মন প্রাণ ভরে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে নেয়। হজ¦ থেকে ফিরে যেন আল্লাহর সৃষ্টির জন্য কাজ করতে পারি। আমি শয়তানও না, ফেরেশতাও না। আমি মানুষ, স্বাভাবিক ভাবেই আমার ভুল হতে পারে। তাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাই।

আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বলেন, আমি কোন রাজনৈতিক কারণে এই কথা বলছিনা। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত আল্লাহওয়ালা মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। উনি আমাদের আগামী প্রজন্মদের জন্য সম্পদ। আমি যদি বেঁচে নাও থাকি আপনারা উনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে ও তার পরিবারকে হায়াতে তৈয়বা দান করেন। উনি যেই স্বপ্ন দেখেছেন, তার পিতার অসম্পূর্ণ স্বপ্ন, বাংলাদেশের মানুষ যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, এই দেশে যেন কোন গরীব মানুষ গরীব না থাকে, সবার পেটে যেন ভাত থাকে, মাথার উপর যেন ছাদ থাকে। আল্লাহ যেন তার এই স্বপ্ন পূরণ করেন। এই দেশের মানুষের জন্য সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন। যদি হজ¦ শেষে বেঁচে ফিরি তবে আবারও দেখা হবে ইনশাল্লাহ।

The post ক্ষমা চাইলেন শামীম ওসমান appeared first on Newsflash24bd.com.