শহীদ মিনারে | Newsflash24bd.com

শহীদ মিনারে গিয়ে জামায়াত নিজেদের রিব্র্যান্ডিং করেছে: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ মিনারে যাওয়ায় বিশ্বাস না করলেও এখন সেখানে যাওয়া শুরু করেছে এবং এর মাধ্যমে তারা নিজেদের ‘রিব্র্যান্ডিং’ বা নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান যে রূপকল্প নিয়ে কাজ করছেন, সেখানে আমরা পরিবর্তনের চিত্র দেখতে পাচ্ছি। গতকাল একটি সুন্দর দৃশ্য দেখলাম, জামায়াত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছে। এটি একটি কমপ্লিট রিব্র্যান্ডিং। তারা আসলে নিজেদের নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছে।’ তিনি আরও উল্লেখ করেন, জামায়াত শহীদ মিনারে যাওয়ার প্রথায় বিশ্বাসী না হলেও বর্তমান প্রেক্ষাপটে তারা এই যাত্রা শুরু করেছে।

শিক্ষকদের উদ্দেশে এহছানুল হক মিলন বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকদের চিরাচরিত প্রথার বাইরে এসে ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করতে হবে। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার শপথ নিতে হবে শিক্ষকদেরই। তিনি গুরুত্বারোপ করেন যে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো করে শিক্ষা দেন, তবে একজন শিশুও ঝরে পড়বে না। বর্তমান শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আমূল পরিবর্তন করা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

The post শহীদ মিনারে গিয়ে জামায়াত নিজেদের রিব্র্যান্ডিং করেছে: শিক্ষামন্ত্রী appeared first on Newsflash24bd.com.

শহীদ মিনারে ফুল ‍দিলেন জামায়াত আমির, বেদিতে দাঁড়িয়ে দোয়া
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন জামায়াত আমিরসহ ১১ দলের সংসদ সদস্যরা।

রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায় জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এরপর ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদ বেদিতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া করেন।

জানা গেছে, অতীতে জামায়াতের পক্ষ থেকে এভাবে শহীদ মিনারে ফুল দেওয়া হয়নি; এবারই প্রথমবারের মতো দলীয়ভাবে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করা হলো।

এর আগে শুক্রবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

একুশের প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ভাষা শহীদদের স্মরণে দিবসটি রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে।

The post শহীদ মিনারে ফুল ‍দিলেন জামায়াত আমির, বেদিতে দাঁড়িয়ে দোয়া appeared first on Newsflash24bd.com.

শহীদ মিনারে এনসিপির সমাবেশ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশের মঞ্চ তৈরি হয়ে গেছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববার বিকেল চারটায় দলটির সমাবেশের আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা।

তবে বেলা তিনটা নাগাদ সমাবেশস্থলে তেমন জনসমাগম দেখা যায়নি। যদিও দলটির সদস্য রফিকুল ইসলাম কনক গণমাধ্যমকে বলেছেন, তারা গত বছরের ৩ আগস্টের মতোই আজকের সমাবেশেও গণজোয়ার আশা করছেন।

এই সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে এনসিপি। বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের কেন্দ্রীয় নেতারা।

শহীদ মিনারের সামনে নেতা–কর্মীদের বসার জন্য বিছানো হয়েছে লাল কার্পেট। শহীদ মিনারের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সেখানে প্রদর্শন করা হচ্ছে।

এদিকে সমাবেশস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা দুইটার দিকে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।

এনসিপির বংশাল থানার সংগঠক শাকিল বলেন, সমাবেশের নিরাপত্তায় তাদের তিন শতাধিক নেতা–কর্মী কাজ করছেন। প্রশাসনের কাছ থেকে যথেষ্ট নিরাপত্তা তারা পাচ্ছেন।

The post শহীদ মিনারে এনসিপির সমাবেশ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি appeared first on Newsflash24bd.com.