লন্ডনে তথ্যমন্ত্রী | Newsflash24bd.com

ব্রিটিশ পাথে’র ১৫৬ ফুটেজ স্বাধীনতাসংগ্রামের ইতিহাস সংরক্ষণে সহায়ক হবে : লন্ডনে তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ আর্কাইভ থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাসহ দীর্ঘ স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের দুর্লভ ফুটেজ সংগ্রহ আমাদের স্বাধীনতার ইতিহাস সংরক্ষণে অত্যন্ত সহায়ক হবে।

শনিবার দুপুরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মাল্টিমিডিয়া আর্কাইভের বিশ্বখ্যাত সংস্থা ব্রিটিশ পাথে’র দপ্তরে তাদের সাথে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী তার বক্তব্যে এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ‘দেশী ও বিদেশী উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পে’র আওতায় এ স্মারক অনুসারে বাঙালির দীর্ঘ ২৩ বছরের স্বাধীনতাসংগ্রাম, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধের ১৫৬টি গুরুত্বপূর্ণ ফুটেজ পাবে ফিল্ম আর্কাইভ।

ড. হাছান মাহমুদ বলেন, ‘১৯৭৫ সালের পর দেশের স্বাধীনতাসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের যে সব ফুটেজ ধ্বংস করা হয়েছিল সেগুলোসহ আরো অনেক ঐতিহাসিক ফুটেজ এ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পাওয়া যাবে। ব্রিটিশ পাথে থেকে সংগৃহীত ফুটেজ আমাদের ঐতিহ্য সংরক্ষণ প্রক্রিয়াকে আরো সমৃদ্ধ করবে।’

ব্রিটিশ পাথে’র প্রধান নির্বাহী আলস্টেয়ার হোয়াইট এই ফুটেজ সংগ্রহকে বাংলাদেশের মানুষ ও তাদের মুক্তিসংগ্রামের জন্য সম্মানের বলে বর্ণনা করেন।

তথ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রকল্প পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল ও ব্রিটিশ পাথে’র প্রধান নির্বাহী আলস্টেয়ার হোয়াইট এ স্মারকে স্বাক্ষর করেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আশেক উন-নবী চৌধুরী, মিনিস্টার (রাজনৈতিক) নাসরিন মুক্তি, কাউন্সেলর মাহফুজা সুলতানা, ফিল্ম আর্কাইভের সহকারী পরিচালক মো: মনিরুজ্জামান, ব্রিটিশ পাথে’র কন্টেন্ট ব্যবস্থাপক জেমস হয়েল এ সময় উপস্থিত ছিলেন।

The post ব্রিটিশ পাথে’র ১৫৬ ফুটেজ স্বাধীনতাসংগ্রামের ইতিহাস সংরক্ষণে সহায়ক হবে : লন্ডনে তথ্যমন্ত্রী appeared first on Newsflash24bd.com.