র‌্যাবের | Newsflash24bd.com

র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছুসংখ্যক কর্মকর্তার আইনবহির্ভূত ও বিপথগামী ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, কোনো ব্যক্তি বা সুনির্দিষ্ট কিছু কর্মকর্তার অপরাধের দায়-দায়িত্ব পুরো প্রতিষ্ঠান নিতে পারে না।

সোমবার দুপুরে রাজধানীতে র‌্যাব ফোর্সেস সদরদপ্তরে আয়োজিত বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, র‌্যাব মূলত বাংলাদেশ পুলিশ (৪৪ শতাংশ), সশস্ত্র বাহিনী বিভাগ (৪৪ শতাংশ) এবং আনসার, বিজিবি ও সিভিল স্টাফদের সমন্বয়ে গঠিত একটি সম্মিলিত এলিট ফোর্স। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে আগামী দিনে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। বর্তমান গণতান্ত্রিক সরকার র‌্যাব ফোর্সেসের আইনি কাঠামোতে সংস্কার এনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট এবং সুসংহত নতুন আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে।

র‌্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শাসনামলে শেখ হাসিনা তার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বাসনা ও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এই বাহিনীকে পুতুলের মতো ব্যবহার করেছে।’

তিনি আরো বলেন, র‌্যাবকে যারা বেআইনিভাবে ব্যবহার করেছে এ ধরনের দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ইতোমধ্যে স্ব-স্ব বাহিনীর নিজস্ব আইনি কাঠামো অনুযায়ী কঠোর তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের অনুশাসন দেওয়া হয়েছে। একই সাথে মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন আইনের অধীনে যখন এই বাহিনীকে সংস্কার, পুনর্গঠন কিংবা নতুনভাবে নামকরণ করা হবে, তখন যুক্তরাষ্ট্র সরকার নিষেধাজ্ঞার বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করবে।

মন্ত্রী আরো বলেন, ‘বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে পুলিশ, র‌্যাব কিংবা অন্য কোনো বাহিনীকে কোনো প্রকার রাজনৈতিক উদ্দেশ্যে বা কোনো দলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়নি। জনগণের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠাই এই বাহিনীর একমাত্র লক্ষ্য।’

বিগত সরকারের আমলের গুম ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত এবং বিচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, পূর্ববর্তী গুম কমিশনের কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুনির্দিষ্ট আইনগত এখতিয়ার ছিল না। ফলে আইনি জটিলতা তৈরি হয়েছিল। সরকার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও শক্তিশালীকরণের কাজ করছে। এই আইনের সংস্কার সম্পন্ন হলে গুমের শিকার, গুমের হুমকিপ্রাপ্ত কিংবা নিখোঁজ ব্যক্তিদের সকল প্রকার অপরাধের বিচার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় এই বিশেষ আদালতেই নিশ্চিত করা সম্ভব হবে এবং ভিকটিম বা তাদের পরিবার সরাসরি ন্যায়বিচার পাবেন।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য, পলিসি ও স্ট্র্যাটেজি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, আইজিপি মো. আলী হোসেন ফকির, র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশসহ বিভিন্ন সামরিক-অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

বগুড়ায় ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোলসহ ২জন র‌্যাবের অভিযানে আটক
বগুড়ায় শহরের পালশা এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ১৭ কোটি টাকা মুল্যের নকল ব্যান্ডরোল ও বিভিন্ন বিড়ি এবং সিগারেট কোম্পানীর নকল মোড়ক ও ফিল্টার আটক করেছে। এছাড়া রাজস্ব ব্যান্ডরোল ও মোড়ক ছাপানোর সরঞ্জাম সেখানে পাওয়া যায়। এঘটনায় মাহমুদুল হাসান মিলন(৪২) এবং রাশেদুল ইসলাম রঞ্জু(৪২) ২ জনকে আটক করে র‌্যাব। তাদের বাড়ি বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায়।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায় গোপন সুত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যার পর পালশা চৌকির পাড়া গ্রামে ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের নেতৃত্বে রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালান হয়। অভিযান চলে রাত ৯টা পর্যন্ত। এসময় ১৮ লাখ ৩৮ হাজার সিগারেটের এবং ১০ লাখ ৪৯ হাজার বিড়ির নকল ব্যান্ডরোলসহ বিভিন্ন বিড়ি ও সিগারেটের মোড়কসহ এসব তৈরীর সরঞ্জাম আটক করা হয়। র‌্যাব বগুড়া কোম্পানী কমান্ডার জানান ইতোপুর্বে আরো একবার একই প্রেসে অভিযান চালান হয়েছিলো। তবে সে সময় এর মালিককে পাওয়া যায়নি। এই প্রেসে দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ছাপিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। প্রেস ও সেখানকার একটি গুদামে এই অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল আটক করা হয়। গ্রেফতারকৃতদের থানায় সোর্পদ ও এঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

The post বগুড়ায় ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোলসহ ২জন র‌্যাবের অভিযানে আটক appeared first on Newsflash24bd.com.

বগুড়ার শেরপুরে র‌্যাবের অভিযানে ২ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ২
বগুড়ার শেরপুর উপজেলা থেকে র‌্যাব প্রায় ২ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মুর্ত্তি উদ্ধার ও মুর্তি পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। এরা হলো- মোঃ আবুল বাশার রুবেল(৫৫) ও আল আমিন সরকার(৪৮)। এদের বাড়ি শেরপুর ও সিরাজগঞ্জে।

র‌্যাব-১২ বগুড়া সিপিএস জানায়, রবিবার বিকালে র‌্যাবের একটি টিম শেরপুর উপজেলার দক্ষিণ আমুইন গ্রামে অভিযান চালায়। সেখানে সোনালিয়া পুকুর পাড়ের মটর ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় মুর্তি উদ্ধার ও ২ জন পাচারকারীকে গ্রেফতার করে। এর ওজন প্রায় ১৯০ কেজি এবং ৫৭ ইঞ্চি।

র‌্যাব জানায় গ্রেফতারকৃতরা কষ্টি পাথরের মুর্তিটি হেফাজতে রেখে উচ্চ মুল্যে বিক্রি ও পাচারের চেস্টা করছিলো। কষ্টি পাথরের উদ্ধারের পর র‌্যাব রাতে প্রেস ব্রিফিং করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বগুড়া র‌্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়ড্রন লিডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশিচত করেছেন।

The post বগুড়ার শেরপুরে র‌্যাবের অভিযানে ২ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ২ appeared first on Newsflash24bd.com.

ভৈরবে র‌্যাবের অভিযানে ১০২ কেজি গাঁজা উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্যরা।

রোববার (২১ সেপ্টেম্বর) র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে ভৈরব পৌরসভার নাটাল মোড় সংলগ্ন সিরাজ নগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে ভৈরব পৌরসভার নাটাল মোড় সংলগ্ন সিরাজ নগর এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল। এই সময় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি রেখে চালক ও মাদক ব্যবসায়ী পরশ খান দ্রুত পালিয়ে যান। পলাতক প্রাইভেটকার চালক পরশ খান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের রবিন মিয়ার ছেলে। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে কয়েকটি বন্তায় একান্নটি প্যাকেটে রাখা ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এইসব উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার বাজারমূল্য প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা। এই ঘটনায় ব্যবহৃত সাদা রঙের টয়োটা অ্যাক্সিও প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-গ-২৯-৪৬৪৮) জব্দ করা হয়। পরবর্তীতে এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা গাঁজা ও প্রাইভেটকার আলামত হিসেবে থানায় জমা দেওয়া হয়েছে।

র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকার থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

The post ভৈরবে র‌্যাবের অভিযানে ১০২ কেজি গাঁজা উদ্ধার appeared first on Newsflash24bd.com.