রুহুল আমিন হাওলাদার | Newsflash24bd.com

সংকট নিরসনে রাজনীতির দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে : রুহুল আমিন হাওলাদার
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশে বর্তমানে নানা ধরনের সংকট চলছে। এ সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ মিলিতভাবে দেশের গণতন্ত্র রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখবে।

শনিবার জাতীয় পার্টি ও জেপির নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের লিয়াজোঁ কমিটির বৈঠকে কি নিয়ে মন্তব্য করেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত নাসরিন টাওয়ারের ১১ তলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং ফ্রন্টের প্রধান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বৈঠকের সূচনা বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবং ফ্রন্টের মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক সমন্বয় এবং জোটগত রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাথে সাথে গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক অধিকার রক্ষা এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণের বিষয়গুলোও বৈঠকে গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, জহিরুল ইসলাম জহির এবং আরও অন্যান্য দলের শীর্ষ নেতারা।

জাতীয় পার্টি জেপির মহাসচিব শহিদুল ইসলাম, জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন, মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের ওয়াহেদ ফারুক এবং মুক্তিজোটের চেয়ারম্যান আবু লাসেয় মুন্না বৈঠকে অংশ নেন।

এছাড়া, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা—নাসরিন জাহান রত্না, মাসরুর মাওলা, নাজমা আক্তার, মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ আরিফুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ফখরুল আহসাদ শাহজাদা, মোহাম্মদ বেলাল হোসেন, জাহাঙ্গীর হোসেন মানিক, নুরুল ইসলাম ওমর, নাজনীন সুলতানা এবং শাহ জামাল রানা—ও উপস্থিত ছিলেন।

The post সংকট নিরসনে রাজনীতির দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে : রুহুল আমিন হাওলাদার appeared first on Newsflash24bd.com.

রাজনৈতিক অনৈক্যের কারণে নির্বাচন নিয়ে রয়েছে সংশয় : রুহুল আমিন হাওলাদার
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন গভীর সংশয় দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনৈক্য সৃষ্টির কারণেই এ সংশয় তৈরি হয়েছে।

তিনি বলেন, “দেশের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না, আগামী ফেব্রুয়ারিতে আদৌ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। সরকারকে দায়িত্ব নিয়ে এই সংশয় ও অনিশ্চয়তা দূর করতে হবে।”

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, “নির্বাচন অবশ্যই হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। কোনো কারণে যদি নির্বাচন অংশগ্রহণমূলক না হয়, তাহলে নির্বাচনের পর দেশ আরও গভীর সংকটে নিমজ্জিত হবে।”

রুহুল আমিন হাওলাদার বলেন, অতীতের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের কারণে দেশে আজ সর্বক্ষেত্রে অনৈক্য বিরাজমান। “আমাদের ওই ধরনের আচরণ থেকে বেরিয়ে আসতে হবে; না হলে বিশ্ব দরবারে জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব না।”
সোমবার সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক ফকরুল আহসান শাহজাদা, ভাইস চেয়ারম্যান আনোয়ার হাওলাদার, নাসির উদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা সিরাজুল আরেফিন মাসুম, আব্দুস সাত্তার, আলমগীর হোসেন, জিয়াউর রহমান বিপুল, অ্যাডভোকেট আল মামুন প্রমুখ।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, “রাজনীতিতে মতের পার্থক্য থাকতে পারে, অবস্থানগত দূরত্ব থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক চর্চায় ও নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায়।”

The post রাজনৈতিক অনৈক্যের কারণে নির্বাচন নিয়ে রয়েছে সংশয় : রুহুল আমিন হাওলাদার appeared first on Newsflash24bd.com.

সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন চাইলেন রুহুল আমিন হাওলাদার
জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন,কোনো আইনে নয়, ছাত্র জনতার, বিশেষ করে তরুণ প্রজন্মের রক্তের মধ্য দিয়ে ড. ইউনুস রাষ্ট্রক্ষমতা এসেছে। তাই কোনো বিশেষ দল বা ব্যক্তির উপর নয়, ড.ইউনুসকে দায়বদ্ধ থাকতে হবে দায়িত্ববোধের উপর। আর সে দায়িত্ববোধ হল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। তবে নির্বাচন আয়োজনের আগে, অবশ্যই সরকারের মধ্যে থাকা দলীয় উপদেষ্টা ও প্রশাসনের ব্যক্তিদেরও বদলাতে হবে। কারণ দল নিরপেক্ষ প্রশাসন ছাড়া কোনভাবেই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ কথা শুধু আমার নয়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এ কথা বলেছেন। এর আগে সরকারের তথ্য উপদেষ্টা বলেছেন, প্রশাসন বিএনপি এবং জামায়াত ভাগাভাগি করে নিয়ে গেছে।

তিনি বলেন, আজ (বুধবার) সকালে আইআরআই প্রতিনিধিরা আমার কাছে জানতে চেয়েছে, জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ করবে কিনা। উত্তরে আমি বলেছি, আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই। কিন্তু আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হাত-পা বেঁধে রেখেছে। আমাদেরকে প্রকাশ্যে সভা সমাবেশ করার অনুমতি দেয়া হয় না। নির্বাচনী এলাকায় গিয়ে প্রচারণা করতে পারছি না। সরকার বলেছে, মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। কিন্তু এখনো সে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। এ অবস্থায় আমরা কিভাবে নির্বাচন অংশগ্রহণ করবো?

উপজেলা দিবস উপলক্ষে বুধবার রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ার জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতির এর বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার আনিস বলেন, প্রধান উপদেষ্টা বারবার বলছেন, আগামী নির্বাচন সবচেয়ে সুন্দর গ্রহণযোগ্য হবে। আমরা প্রধান উপদেষ্টার উপর বিশ্বাস এবং আস্থা রাখতে চেয়েছিলাম। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তা দেখলে কোনভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছে না আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণমূলক হবে।

আলোচনা সভায় ব্যারিস্টার আনিস আরো বলেন, বর্তমান সরকার সংস্কারের কথা বলছে। তারা উপজেলাকে শক্তিশালী করতে চায়। সাধারণ মানুষের কাছে ক্ষমতা পৌঁছে দেয়ার জন্য আমাদের নেতা প্রয়াত এরশাদ উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। কিন্তু আমরা ক্ষমতায় দেওয়ার পর বিএনপি সে পদ্ধতি বাতিল করে। তবে অল্প কিছুদিনের মধ্যেই রাজনৈতিক দলগুলো উপলব্ধি করেছে সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেয়ার জন্য উপজেলার বিকল্প নেই। তাই তারা আবার উপজেলা পদ্ধতি চালু করেছিল। কিন্তু ৩৫ বছরেও উপজেলাকে শক্তিশালী করা হয়নি। বর্তমান সরকার উপজেলাকে শক্তিশালী করার জন্য যে উদ্যোগ নিয়েছে সেজন্য আমি ধন্যবাদ জানাই।

আলোচনা সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন,আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হয়, তাহলে নির্বাচনের পর গঠিত পার্লামেন্ট ক্ষণস্থায়ী হবে। তাই আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, যাতে করে নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণে হয় সে ব্যবস্থা করার জন্য।

হাওলাদার বলেন, আমাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।সে মামলা এখনও প্রত্যাহার করা হয়নি। তাহলে আমরা কিভাবে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করবো। সরকার যদি মনে করে, জাতীয় পার্টিসহ সকল দলের নির্বাচনে অংশগ্রহণ জরুরী, তাহলে দ্রুত আমাদের মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে। নির্বিঘ্নে সভা সমাবেশের সুযোগ দিতে হবে।

হাওলাদার আরো বলেন, জাতিসংঘে গিয়ে প্রফেসর ইউনুস বলেছিলেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। কিভাবে তিনি এ কথা বলেছিলেন, আমার বোধগম্য হচ্ছে না। জুলাই আগস্ট এর বিপ্লবে ছাত্র জনতা সকলেই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমার অনেক আত্মীয়-স্বজন এ বিপ্লবে সরাসরি অংশ নিয়েছে। সকল শ্রেণীর মানুষের জীবন ও রক্তের মধ্য দিয়ে এসেছে প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকার।

কিন্তু দুর্ভাগ্য প্রফেসর ইউনুস যে ছাত্রদের কথা জাতিসংঘে বলেছিলেন তাদের কথাও তিনি আর শুনছেন না। সে ছাত্ররাও প্রফেসর ইউনুস সরকারের সমালোচনা করছে। এতে প্রমাণ হয় রাজনীতিতে চিরশত্রু বা চির বন্ধু কেউ নয়। তাই আমি ডক্টর ইউনুসকে অনুরোধ করবো, আপনি কোনো বিশেষ পক্ষ অবলম্বন না করে, দেশ এবং দেশে মানুষের স্বার্থে এমন একটি নির্বাচন উপহার জাতিকে দেন, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। এবং সারা দুনিয়াতে আপনার সুনাম অক্ষুন্ন থাকবে।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ড.ইউনুস স্মরণ করিয়ে বলেন, এরশাদ সাহেব আপনাকে গ্রামীণ ব্যাংক দিয়েছিলেন। সে ব্যাংকের মাধ্যমে আপনি নোবেল প্রাইজ পেয়ে নিজে যেমন সম্মানিত হয়েছেন। তেমনি দেশও সম্মানিত হয়েছে। সেই কৃতজ্ঞতাবোধ থেকে অন্তত জাতীয় পার্টির ব্যাপার আপনি নিরপেক্ষ হবেন এটি প্রত্যাশা করি।

জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখানে- পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো- চেয়ারম্যান এডভোকেট কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান এডভোকেট মোঃ মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য- বীরমুক্তি যোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম মিলন,মোবারক হোসেন আজাদ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল আহসান শাহজাদা ও মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন রাজধানীর গুলশান এভিনিউ আজাদ মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা আহসান উল্লাহ,
বক্তব্য করেন- কেন্দ্রীয় নেতা, শরফুদ্দিন আহমেদ শিপু সিরাজুল আরেফিন মাসুম, কাজী নাজমুল আহসান লিটু।

উপস্থিত ছিলেন – কো- চেয়ারম্যান লিয়াকত হোসেন খোকা,প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা, শাসরুর মওলা, জসিম উদ্দিন ভুইয়া,এডভোকেট জিয়াউল হক মৃধা,আমানত হোসেন আমানত, উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আলমগীর হোসেন, এডভোকেট সেরনিয়াবাত সেকান্দার আলী,ডাঃ সেলিমা খান, নাসির উদ্দিন সরকার, মিজানুর রহমান দুলাল, আনোয়ার হাওলাদার, সম্পাদক মন্ডলীর সদস্য গোলাম মোস্তফা, নাজমুল খান,মিজানুর রহমান, আব্দুস সাত্তার, এস এম হাসেন, আলমগীর হোসেন, হারুন আর রশিদ,সাইফুল ইসলাম শোভন, কেন্দ্রীয় নেতা- এডভোকেট আল মামুন, জাকির মাহমুদ,বজলুর রহমান মৃধা, খন্দকার মাহফুজুর রহমান, ইদি আমিন এপোল,আনিসুর রহমান,নাসির উদ্দিন সালমান, মাহবুবুর রহমান কামাল,আব্দুর রহিম প্রমূখ।

The post সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন চাইলেন রুহুল আমিন হাওলাদার appeared first on Newsflash24bd.com.

রাজনীতিতে ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দৃশ্যমান: রুহুল আমিন হাওলাদার
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে আরো সুসংহত ঐক্য প্রতিষ্টা দরকার ছিল। কিন্তু দেশের রাজনীতিতে এখন ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দৃশ্যমান। একদিকে নানামুখী অস্থিরতা,সংশয়,নিরাপত্তাহীনতা
অপরদিকে রাজনৈতিক অনৈক্য , এর মধ্যে আদৌ সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর ) সকালে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক , জাতীয় পার্টির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান, আমানত হোসেন, আব্দুল আজিজ, কাজী নাসির উদ্দিন সরকার, আব্দুস সাত্তার, মাসুম ও এম এ হাশেম প্রমুখ।

এ সময় রুহুল আমিন হাওলাদার বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বারবার জোর দিয়ে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দরকার সেটা এখনো দৃশ্যমান দেশে নয়। দেশের সার্বিক পরিস্থিতি সংকটজনক, উদবেগ জনক। চারদিকে হতাশা, অস্থিরতা, নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে মানুষ। সম্প্রতি রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড আমাদের শঙ্কিত এবং ব্যতীত করেছে। এই ধরনের অগ্নিকাণ্ড আমাদের গার্মেন্ট শিল্পের উপর বড় আঘাত। সরকারকে গার্মেন্ট শিল্প সহ সামগ্রিক শিল্প সেক্টরের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের সরকারকে মনে রাখতে হবে, গার্মেন্টস শিল্পের মাধ্যমে আমাদের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয় হয়।

হাওলাদার আরো বলেন, জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। কারণ জাতীয় পার্টি বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাছাড়া গণতান্ত্রিক চর্চা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। তাছাড়া জাতীয় পার্টি দেশ এবং দেশের জনগণের পাশাপাশি পবিত্র সংবিধান রক্ষা এবং গণতন্ত্র সমুন্নত রাখার জন্য নির্বাচনের পক্ষে থাকে। আগামীতেও জাতীয় পার্টি সে ধারা অব্যাহত রাখবে।

The post রাজনীতিতে ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দৃশ্যমান: রুহুল আমিন হাওলাদার appeared first on Newsflash24bd.com.

গণতন্ত্র ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ জাতীয় পার্টি: রুহুল আমিন হাওলাদার
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। আমরা সবাইকে নিয়ে একটি নতুন জাতীয় পার্টি গড়ে তুলবে। যেখানে নতুন প্রজন্মের প্রত্যাশা ও স্বপ্নের বাস্তবায়ন থাকবে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকব। একই সঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনতেও আমরা দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ।

রোববার রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, জাতীয় পার্টিকে আমরা নিয়ে যাব সাধারণ মানুষের কাছে। ফিরিয়ে দেব তৃণমূলের মর্যাদা। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি কারো একক সম্পত্তি নয়, এই পার্টি জনগণের আশা ও অধিকার রক্ষার আন্দোলনে রাজপথে থাকবে।

‘আমরা দেশের মানুষকে নতুন পথ দেখাতে চাই। জাতীয় পার্টি এখন শুধু বিরোধী শক্তি নয়। আমরা হয়ে উঠতে চাই জাতির বিকল্প নেতৃত্ব। যে নেতৃত্ব, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে।’

সভায় আরও বক্তব্য রাখেন- সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সারফুদ্দিন আহমেদ শিপু, মাসুক আহমেদ, শাহনাজ পারভিন, মোতালেব হোসেন, জাহিদ হোসেন প্রমুখ।

The post গণতন্ত্র ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ জাতীয় পার্টি: রুহুল আমিন হাওলাদার appeared first on Newsflash24bd.com.