রুশ পররাষ্ট্রমন্ত্রীর | Newsflash24bd.com

ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর ফোন, জানালেন হামলার নিন্দা
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আব্বাস আরাঘচির সঙ্গে আলাপা এ হামলার নিন্দা জানিয়েছেন ল্যাভরভ।

তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উল্লেখ করে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের ‘বিনা উসকানিতে সশস্ত্র হামলার’ নিন্দা জানান এবং অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান।

এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতিকে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে নিতে হবে। এই সামরিক আগ্রাসন পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত এসব ‘দায়িত্বহীন কর্মকাণ্ডের’ নিরপেক্ষ মূল্যায়ন করা। রাশিয়া জানিয়েছে, তারা আগের মতোই আন্তর্জাতিক আইন, পারস্পরিক সম্মান এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে সহযোগিতা করতে প্রস্তুত।

এদিকে ইরানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।

টেলিগ্রামে দেয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, সামরিক অভিযান চালানোর আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা ছিল কেবল বিষয়টিকে আড়াল করার জন্য। মেদভেদেভ বলেন, ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে সব আলোচনা ছিল একটি আড়াল মাত্র। এ নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না। বাস্তবে কেউ কোনো সমঝোতায় পৌঁছাতে চায়নি।’

পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলা শুরু করেছে ইসরাইল। মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় তেহরানে ইরানি প্রেসিডেন্টের বাসভবনসহ ৩০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা এখনও অব্যাহত রয়েছে। হামলায় এখন পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন।

জবাবে কয়েক ঘণ্টা পরই ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হলো- কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি।

ইরানের সেনাবাহিনী জানায়, ইসরাইলের দিকে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা চালানো। আইআরজিসি (বিপ্লবী গার্ড বাহিনী) নিশ্চিত করে, তারা মার্কিন-ইসরাইলি হামলার পর ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে, ইসরাইলের দিকে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরাইলের রাজধানী তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত জানানো হয়নি। এদিকে ইসরাইলের উত্তরাঞ্চলের হাইফায় ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ সময় একটি নয়-তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি চ্যানেল ১২–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন আহত হয়েছেন। তবে তার অবস্থা তেমন গুরুতর নয়। সরকারি উদ্ধারকারী দল মাজেন ডেভিড আদম জানিয়েছে, তাদের প্যারামেডিক ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক চিকিৎসা দিচ্ছে।

The post ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর ফোন, জানালেন হামলার নিন্দা appeared first on Newsflash24bd.com.