রুমিন ফারহানা | Newsflash24bd.com

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা
বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেছেন পুষ্পস্তবক। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রুমিন ফারহানার কর্মী সমর্থকরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছান রুমিন ফারহানা। এ সময় পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদীর সামনে দাঁড়িয়ে ছিলেন রুমিন ফারহানা ও তার কর্মী-সমর্থকরা।

এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন বিএনপি নেতাকর্মীরা। তবে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুষ্পস্তবক অর্পণ করতে না পেরে কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।

এদিকে এ ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকা প্রায় এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে রুমিন ফারহানার কর্মী সমর্থকরা। এ সময় তারা সড়কের উপর আগুন জ্বালিয়ে এ ঘটনার বিচার দাবি করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করে বলেন, নিয়ম অনুযায়ী আমি প্রথমে শহীদ মিনারে ফুল দিতে যাই। সে সময় বিএনপি’র কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। তাই যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায়ে থেকে ব্যবস্থা নেওয়া উচিত না হলে দলের জন্য যেমন ক্ষতিকর হবে তেমনি সরকারেরও ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

The post শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা appeared first on Newsflash24bd.com.

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করার দায়ের অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার তোপের মুখে পড়েন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান।

শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ কান্ড ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণ বিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুদ্ধ হয়ে উঠেন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘আমি শেষ বারের মত আপনাকে সর্তক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি পরবর্তীতে সেটা করব না।’

এ সময় তিনি বলেন, ‘অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন। আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাইখেন। যাদের কথায় এখন আপনারা চলছেন শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকত। আমি রুমিন ফারহানা আমার কোন দল লাগে না।’

হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, ‘নির্বাচন বিধি মালা ১৮ লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে। বিষয়টি নিয়ম বহির্ভূত হওয়ায় আমরা সেখানে গিয়ে তাদেরকে সমাবেশ না করার জন্য বলি। এ সময় ওই প্রার্থী আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।’

The post নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা appeared first on Newsflash24bd.com.

রুমিন ফারহানা ও সমসাময়িক রাজনীতি
রুমিন ফারহানার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ—এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং বিএনপির রাজনীতির ধারাবাহিকতায় তিনি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে ব্যক্তিগত প্রাপ্তি বা মনোনয়নের প্রশ্নের চেয়েও দলের বৃহত্তর স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রুমিন ফারহানা বিএনপির কোনো সাধারণ মুখ নন; তিনি দলের একজন বড় মাপের নেত্রী, যিনি সংসদে, রাজপথের বাইরে থেকেও, যুক্তিনির্ভর বক্তব্য ও সাংবিধানিক প্রশ্নে দৃঢ় অবস্থানের মাধ্যমে দলকে প্রতিনিধিত্ব করেছেন।
বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যার রাজনীতি কেবল ব্যক্তি নয়—কৌশল, জোট এবং দীর্ঘমেয়াদি লক্ষ্যকে কেন্দ্র করেই আবর্তিত হয়। সেই বাস্তবতায় কোনো একটি আসনে রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়া যদি জোটগত বা কৌশলগত সিদ্ধান্ত হয়ে থাকে, তবে সেটিকে ব্যক্তিগত অবমূল্যায়ন হিসেবে দেখার সুযোগ নেই। বরং দলের স্বার্থে একজন পরীক্ষিত নেত্রীকে ছাড় দেওয়া কখনো কখনো বিএনপির জন্য কর্তব্য হয়ে দাঁড়ায়। ইতিহাস বলছে, বড় রাজনৈতিক দলগুলোতে অনেক সময় সবচেয়ে সক্ষম নেতাদেরই সাময়িকভাবে পেছনে থাকতে হয় বৃহত্তর সমীকরণের জন্য।
এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী হওয়ার আলোচনা এলেও বিষয়টি একরৈখিক নয়। স্বতন্ত্র প্রার্থিতা রাজনৈতিক অবস্থান জানান দেওয়ার একটি সম্ভাব্য পথ হতে পারে, কিন্তু সেটিই একমাত্র পথ নয়। নির্বাচনে অংশ না নিয়েও যে রাজনীতিতে প্রভাব রাখা যায়, রুমিন ফারহানা তার উদাহরণ। সংসদে থাকাকালে যেমন তিনি আলোচিত ছিলেন, সংসদের বাইরে থেকেও তিনি বিএনপির পক্ষে যুক্তি, বক্তব্য ও রাজনৈতিক বয়ানকে শক্তিশালী করেছেন। গণমাধ্যম ও জনপরিসরে তার গ্রহণযোগ্যতা তাকে একটি “তারকা রাজনীতিক” হিসেবেই প্রতিষ্ঠিত করেছে, যা কেবল নির্বাচনের মাধ্যমে অর্জিত হয়নি।
এই প্রেক্ষাপটে রুমিন ফারহানার কাছ থেকে হতাশা বা অভিমানী সুর প্রত্যাশা করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির সঙ্গেও যায় না। বরং দলের প্রতি আনুগত্য, সিদ্ধান্তকে সম্মান করা এবং সময়ের জন্য অপেক্ষা করাই একজন পরিণত রাজনীতিকের আচরণ। বিএনপির স্বার্থেই আজ হয়তো তাকে একধাপ পেছনে থাকতে হচ্ছে, কিন্তু তাতেই তার রাজনৈতিক গুরুত্ব কমে যায় না।
রুমিন ফারহানাকে আমরা দেখতে চাই একজন পরিচ্ছন্ন, আদর্শভিত্তিক ও আধুনিক রাজনৈতিক চর্চার প্রতিনিধি হিসেবে—যিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেন। অনাগত সময়ে বিএনপির রাজনীতিতে তার ভূমিকা আরও বিস্তৃত ও তাৎপর্যপূর্ণ হবে—এই প্রত্যাশাই বাস্তবসম্মত।

লেখক : মো: হাফিজ আল আসাদ , রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক।

The post রুমিন ফারহানা ও সমসাময়িক রাজনীতি appeared first on Newsflash24bd.com.

১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়: রুমিন ফারহানা
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয় ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নির্ধারণ নিয়ে দাবি-আপত্তি আবেদনের শুনানিতে এ ঘটনা ঘটে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুমিন ফারহানা।

এনসিপির কর্মীদের সঙ্গে হাতাহাতি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, উনি যেহেতু পরিচিত মুখ নয় সুতরাং উনি জামায়াত না এনসিপি আমার জানা নেই। তবে উনার লোকজন প্রথম আমাকে ধাক্কা দিয়েছেন। আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে মারধর করেছে, তখন আমার লোকজন জবাব দিয়েছে।

তিনি বলেন, আমরা সবসময় বলেছি ২০০৮ সালের আগের সীমানায় আমরা ফিরতে চাই। আমিও মনে করি ২০০৮ এর আগে যে সীমানা ছিল সেখানেই আমাদেরকে এখন ফিরে যাওয়া উচিত। মাঝখানে ১৫ বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল যারা তাদের নিজস্ব ভোট কারচুপির জন্য নিজস্ব সুবিধা অনুযায়ী সীমানা নির্ধারণ করেছে। সেই সীমানা আমরা মানি না। সেজন্য আমরা বলেছি ২০০৮ এর আগে যে সীমানা ছিল, খালেদা জিয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া হোক।

বিএনপির এ নেতা আরও বলেন, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব।

তিনি বলেন, আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ এ যারা আছেন তারা গুণ্ডাপাণ্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। কিন্তু দুঃখজনক হলো আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া- ৩ এ যিনি প্রার্থী, তিনি তার দলবল মানে ২০ থেকে ২৫ জন গুণ্ডাপাণ্ডার মতন, তারা সেখানে আচার আচরণ করলেন। অত্যন্ত দুঃখজনক বিষয় এটি, অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না।

এখনও নির্বাচন আসে নাই, একটা সীমানা নির্ধারণ নিয়ে এলাকার মানুষজনকে পিটিয়ে পিটিয়ে স্বীকারোক্তি নিয়েছেন বলেও এ সময় অভিযোগ করেন তিনি।

এ নিওয়ে নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি। ভৌগোলিক দিক বিবেচনায়, জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তই নির্বাচন কমিশন বহাল রাখবে বলেও জানান তিনি।

এক সাংবাদিদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন। পাঞ্জাবে পরা একজন ধাক্কা দিয়েছেন। তারপরে আমার লোক তো বসে থাকবে না, আমি তো একজন নারী এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল যেটা ১৫ বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতাকর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয়।

The post ১৫ বছর যে বিএনপির জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয়: রুমিন ফারহানা appeared first on Newsflash24bd.com.