রিজার্ভের টাকা | Newsflash24bd.com

দেশে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। এ রিজার্ভ জনসাধারণের কল্যাণে ব্যবহার করা হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

রিজার্ভ সম্পর্কে জনগণকে বিভ্রান্তকারী লোকদের নিন্দা করে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কল্যাণে সম্ভাব্য সবকিছু করছে, আর কাউকে ভোগান্তি পোহাতে হবে না।

প্রধানমন্ত্রী বলেন, “এটা ঠিক, আমাদের রিজার্ভ থেকে দেশবাসীর কল্যাণে খরচ করতে হবে। আমাদের কাছে এতো পরিমাণ রিজার্ভ মানি আছে, সেটা দিয়ে আমরা পাঁচ মাসের জন্য খাদ্য আমদানি করতে পারি। যদিও যেকোনো দুর্যোগ কাটিয়ে উঠতে তিন মাসের জন্য খাদ্য আমদানির জন্য রিজার্ভ থাকতে হয়।’

চাল, গম, ভোজ্যতেল, জ্বালানি তেল এবং ভ্যাকসিন আমদানিসহ জনগণের কল্যাণে এই রিজার্ভ ব্যবহার করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ রিজার্ভের বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠছে এবং তারা চা-স্টলে ছাড়াও বিভিন্ন জায়গায় রিজার্ভ নিয়ে আলোচনা করছে। কোভিড-১৯, ভর্তুকি দেওয়া, কিছু প্রকল্পে বিনিয়োগ এবং বিদেশী ঋণ পরিশোধ করায় এই টাকা ব্যয় হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়া যে রিজার্ভ রেখে গিয়েছিল তা থেকে আওয়ামী লীগ ২০০৮ এ নির্বাচিত হয়ে ২০০৯ সালে যখন সরকার গঠন করে তখন সেই রিজার্ভ ছিল ৫ বিলিয়নের কিছু ওপরে। করোনাকালে যেহেতু আমদানী বন্ধ ছিল, রেমিট্যান্স সরকারীভাবে এসেছে, কোন হুন্ডি ব্যবসা ছিলনা, কোনরকম খরচ ছিলনা তাই আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। তবে, বাংলাদেশ তাদের সকল ঋণ সবসময় সঠিকভাবে পরিশোধ করে এসেছে। এক বারের জন্যও ঋণ খেলাপি হয়নি। সরকারের যত সমস্যা হোক এই অবস্থাটা তাঁর সরকার ধরে রাখতে পেরেছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড কমে আসার সঙ্গে সঙ্গে আমাদের আমদানী-রপ্তানী বেড়েছে। দেশের কাজ বেড়েছে তাছাড়া ভ্যাকসিন ক্রয় এবং করোনা মোকাবিলার আনুষঙ্গিক ব্যয় মেটাতে হয়েছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতে হয়েছে- এগুলোর জন্য টাকা খরচ হয়েছে। পানির মত টাকা খরচ করতে হয়েছে। তারপরে এখন আমাদের খাদ্য আমদানী করতে হচ্ছে তার জন্য অধিক দামে আমদানীতে অর্থ ব্যয় হচ্ছে।

সরকার প্রধান বলেন, যতই দাম বাড়ুক সরকার ইউক্রেন-রাশিয়া, কানাডা থেকে এই যুদ্ধকালিন সময়ে গম কিনে আনছে। এজন্য ২শ ডলারের গম ৬শ’ ডলারে কিনতে হচ্ছে। ভোজ্য তেল সেই ব্রাজিল থেকে শুরু করে পৃথিবীর যে দেশে পাওয়া যায় আমরা নিয়ে আসছি। মানুষের ভোগ্য পণ্য প্রাপ্তিতে যাতে কোন সমস্যা না হয় সেজন্য কার্যকর পদক্ষেপ নিয়েছি। মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার।

‘রিজার্ভ শুধু আমাদের দেশে নয় পৃথিবীর অনেক দেশের রিজার্ভ কমে গেছে,’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শ্রীলংকাকে কিছু সহযোগিতা করেছে এবং আরো অনেক দেশ বাংলাদেশের কাছে সহযোগিতা চেয়েছে উল্লেখ করে তিনি সেসব দেশের নাম উল্লেখ করেননি।
তিনি বলেন, ‘এখন যেটুকু রিজার্ভ সেটা আমাদের দেশের জন্য প্রয়োজন, সেটা আমাদের রাখতে হবে’।

পরিস্থিতি ব্যাখ্যা করে সরকার প্রধান বলেন, রিজার্ভ রাখা লাগে কেননা যদি কোন দৈব দুর্বিপাক হয় সে সময় ৩ সাসের খাবার যেন আমদানী করা যায়। আর সেজন্য আমাদের খাদ্য পণ্য যাতে মোটেই আমদানী করতে না হয় তারজন্য তিনি দেশবাসী প্রত্যেককে যার যেখানে এতটুকু জমি আছে তাতে ফসল ফলিয়ে খাদ্য উৎপাদন বাড়ানোর আহবান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এক ইঞ্জি জমি ফেলে রাখবেন না। যে যা পারেন উৎপাদন করেন। নিজেরা সাশ্রয় করেন। নিজের খাদ্য নিজে জোগান দিন এবং আমরা তা করতে পারি, বাংলাদেশের মানুষ তা করতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, এ সরকার এই বিশ্ব মন্দার মাঝেও উন্নয়নের ধারাটা অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে কিছু অগ্রগতিও রয়েছে তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বক্তৃতা করেন। মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি স্বাচিপের স্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করেন।

পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া এবং জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা অন্তত তারা ভোট দিয়ে নির্বাচিত করেছিল বলেই জাতির পিতা হত্যার বিচার করতে পেরেছি। কিন্তু এখনো কিছু খুনি রয়ে গেছে। আমেরিকায় এক খুনি রয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য আমরা বারবার চেষ্টা করছি, যেহেতু তার ফাঁসির আদেশ হয়েছে। আমেরিকা সেই খুনিকে লালন পালন করছে, অবশ্য আমেরিকার কারবারই এরকম।

প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীর যেখানেই থাক যেভাবেই হোক এদেরকে ধরে এনে এদের সাজা অবশ্যই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমি চাই।’

তিনি বলেন, খুনিদের একজন কানাডায়, একজন আছে আমেরিকায়, আর দুইজন পাকিস্তানে। আরেকজনের খবর পাওয়া যাচ্ছে না কখনো ইন্ডিয়াতে কখনো জার্মানিতে বিভিন্ন জায়গায় মোসলেহ উদ্দিন অবস্থান করেছে। তারপরও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এদের ধরে আনার।

স্বাস্থ্য খাতের উন্নয়নে তাঁর সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের ৩২টি স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ও বিশেষায়িত হাসপাতালের মধ্যে আওয়ামী লীগ ২২টি প্রতিষ্ঠান স্থাপন করেছে।

তিনি বলেন, দুর্যোগ, দুর্ঘটনা, সংক্রামক-অসংক্রামক ব্যাধি সংক্রান্ত তথ্য সংগ্রহ, সরবরাহ এবং সংরক্ষণ করার জন্য ডিজিটাল ‘হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম’ স্থাপন করেছি, যেন দুর্যোগপ্রবণ এলাকায় প্রয়োজনীয় ঔষধসহ প্রয়োজনীয় সামগ্রী দুর্যোগের আগেই প্রেরণ করা যায়।

তিনি বলেন, সরকার ‘মাতৃস্বাস্থ্য ভাউচার স্কীম’ চালু করেছে- এর আওতায় দরিদ্র-হতদরিদ্র মায়েদের প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী যাবতীয় সেবা, যাতায়াত খরচ এবং পুষ্টিকর খাবারের অর্থ দেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার কমিউনিটি স্কীলড বার্থ এটেন্ডেন্ট (সি.এস.বি.এ) প্রশিক্ষণ দিচ্ছে। মিডওয়াইফারী প্রশিক্ষণ কোর্স চালু করেছে এবং সিনিয়র স্টাফ নার্সদের ৬ মাসের মিডওয়াইফারী প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্স চালু করার পাশাপাশি ৩,০০০ মিডওয়াইফ পদ সৃষ্টি করে মিডওয়াইফদের পদায়ন করেছে।

বাংলাদেশে মাতৃমৃত্যুর অন্যতম কারণ প্রসবজনিত রক্তক্ষরণ উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিটসিন ইনজেকশন এবং বিনা পয়সায় মিজোপ্রস্টল ট্যাবলেট সরবরাহ করছে।

শেখ হাসিনা বলেন, বিশ্বখ্যাত ল্যানসেট চিকিৎসা সাময়িকী বাংলাদেশের স্বাস্থ্য খাতে অর্জনকে (ডিসেম্বর ২০১৩) ৬টি সিরিজ প্রকাশনার মাধ্যমে এশিয়ার বিস্ময় হিসেবে তুলে ধরেছে। নানাবিধ প্রতিকূলতা এবং অপ্রতুলতা সত্ত্বেও বাংলাদেশের অসাধারণ সাফল্য বিশ্বে এখন রোল মডেল।

তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় হাসপাতালে শয্যা সংখ্যা ছিল সরকারী-৫৮৯টি এবং বেসরকারী ২ হাজার ২৭১টি যা ২০২২ সালে সরকারী ৬৮ হাজার ৩৪৫টি এবং বেসরকারী ১ লাখ ৫ হাজার ১৬৮টি তে উন্নীত করা হয়েছে। সরকারী ডাক্তার ছিল ১২ হাজার ৩৮২ জন যা ৩০ হাজার ১৫২ জনে উন্নীত করা হয়েছে। নার্সের সংখ্যা ছিল ১৪ হাজার ৩৭৭ জন যা ৪৩ হাজার ১৫ জনে উন্নীত করা হয়েছে।

তিনি আরও বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমে বাংলাদেশ বিশ্বের জন্য রোল মডেল, গতকাল পর্যন্ত ১৪ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৪৯ জনকে প্রথম ডোজ, ১২ কোটি ৫১ লাখ ০৯ হাজার ৬২৯ জনকে ২য় ডোজ, এবং ৫ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ২৭৫ জনকে বুস্টার ডোজ প্রদান করা হয়েছে। তিনি সবাইকে বিশেষ করে চিকিৎসকদেরকেও বুষ্টার ডোজ গ্রহন করার আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে, ‘কোভিড-১৯ রিকোভারি সূচকে’ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবার উপরে এবং বিশ্বের যে দেশগুলো সবচেয়ে ভালো করছে সেই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে।

এ সরকার ‘রাজনৈতিক স্থিতিশীলতা’ এবং ‘গণতন্ত্রের ধারাবাহিকতা চায়’ উল্লেখ করে তিনি বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ সরকারে থেকে যেবার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছে সেবারই প্রথম দেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছে।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করে এবং এই তৃতীয় বারের মতন এখন সরকারে অন্তত এইটুক দাবি করতে পারে যে, এই ১৪ বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আর আমাদের দেশের মানুষেরও অর্থনৈতিক উন্নতি হয়েছে।

সরকার প্রধান বলেন, ভোগ্যপণ্যের ক্ষেত্রে কোন অসুবিধা হবেনা, কেননা ইউক্রেন এবং রাশিয়া থেকেও আমরা আমদানী শুরু করেছি। যদিও স্যাংশনের কারণে ডলারে পেমেন্টে অসুবিধা হচ্ছে তারপরেও বিকল্প কি ব্যবস্থা করা যায় আমরা সে পদক্ষেপও নিচ্ছি।

প্রধানমন্ত্রী এ সময় জাতির পিতার সেই অমোঘ মন্ত্র ‘বাংলাদেশের মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবানা’ উচ্চারণ করে বলেন, বাংলাদেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা কারণ বাংলাদেশের মানুষ ‘অত্যন্ত উৎসাহী তাদেরকে একটু সুযোগ দিলে তারা অসাধ্য সাধন করতে পারে।

তিনি অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের যাদের নিজের জমি-জমা আছে তাদের তরিতরকারি, শাক-সবজী তথা ফসল ফলানোর আহবান জানান যাতে আমরা নিজেদের চাহিদা মিটিয়ে অন্য দেশকেও সহযোগিতা করতে পারি।

বাংলাদেশ বিশ্বের অন্য অনেক দেশকে যাতে খাদ্য সহায়তা করতে পারে সেজন্য তাঁর সরকার সারাদেশে যে ১শ’ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে তাতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিয়েছে। পাশাপাশি গবেষণার মাধ্যমে ডিম, দুধ, ফল-মূল তরিতরকারির উৎপাদন বাড়িয়ে সীমিত জায়গাতেই মানুষের চাহিদা পূরণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

The post দেশে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে : প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

দেশের স্বার্থে সরকার রিজার্ভের টাকা ব্যবহার করে :প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনো রিজার্ভ থেকে এক পয়সাও নষ্ট করে না, বরং দেশ ও জনগণের স্বার্থে এই টাকা ব্যবহার করে।

শনিবার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধনকালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বিএনপি নেতাদের অপপ্রচারের জবাবে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এ দেশের এক পয়সাও অপচয় করে না। প্রতিটি অর্থ ব্যয় করে বাংলাদেশের মানুষের স্বার্থেও কল্যাণে বল
গণভবন থেকে সাভারের আশুলিয়া বাজার সংলগ্ন কনস্ট্রাকশন ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা। ১৭ হাজার ৫৫৩ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেতারা সব সময় রিজার্ভের টাকা খরচ নিয়ে প্রশ্ন তোলেন এবং মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, ‘রিজার্ভের টাকা থেকে কোন অর্থ অপব্যবহার হয় না। বিএনপি নেতারা সব সময় বিষয়টি নিয়ে কথা বলে, কারণ তাদের নেতা তারেক রহমানকে মানি লন্ডারিং মামলায় সাত বছরের কারাদন্ড এবং ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে এবং তিনি এখন পলাতক আসামী।’
তাদেরকে আমি বলতে চাই বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন রিজার্ভ ছিল মাত্র ২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। আর ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত সময়ে এটি বৃদ্ধি পেয়ে প্রায় ৫ বিলিয়ন ডলার হয়। সেই জায়গা থেকে আমরা এই রিজার্ভ প্রায় ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হই।

সরকার প্রধান বলেন, করোনাভাইরাসের কারণে যোগাযোগ, যাতায়াত, আমদানী থেকে শুরু করে সবকিছুই প্রায় বন্ধ ছিল। আর যখনই যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত হয়, তখন আমাদের আমদানী করা, পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ^ব্যাপী সৃষ্ট অর্থনৈতিক মন্দার জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ায় অর্থের বাড়তি জোগান ও রিজার্ভ থেকেই দিতে হচ্ছে। তারপরও বাংলাদেশের মত বিনা পয়সায় ভ্যাকসিন প্রদান এবং করোনা টেষ্টের ব্যবস্থা যেটা পৃথিবীর অনেক উন্নত দেশও করতে পারেনি।

প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে খাদ্য পণ্যের দাম,পরিবহন খরচ, জ্বালানি তেল, ভোজ্য তেল, গম, ভুট্টাসহ যে সমস্ত পণ্য আমদানি করতে হয়, তার দাম বেড়ে গিয়েছে। বাংলাদেশ চাল উৎপাদন করলেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু কিছু আমদানি করতে হচ্ছে।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যেটুকু খরচ করেছি তা জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে। জনগণের খাদ্য কেনা, ওষুধ কেনা জনগণের মঙ্গলের জন্যই করতে হয়েছে। সার, জ¦ালানি তেল, বিদ্যুৎ আমাদের ক্রয় করতে হচ্ছে, নগদ টাকা দিয়ে আমরা কিনছি। তাছাড়া আমাদের রিজার্ভের টাকা দিয়ে আমরা কিন্তু বিমান ক্রয় করেছি। নদী ড্রেজিং যেমন নিজেদের অর্থে করছি তেমনি কিছু কিছু বিনিয়োগও আমরা করছি ।’

তিনি বলেন এই টাকা যদি তাঁর সরকার অন্যদেশের ব্যাংক থেকে ঋণ হিসেবে নিতো তাহলে সুদ সমেত টাকা পরিশোধ করতে হতো। আর আমাদের ব্যাংক থেকে দিলে যেটা সোনালী ব্যাংক থেকে আমরা দিচ্ছি তাহলে ঐ সুদ সমেত টাকা দেশের টাকা দেশেই থেকে যাচ্ছে এবং সেদিকে লক্ষ্য রেখেই প্রায় ৮ বিলিয়নের মত আমরা খরচ করছি। এখান থেকে কিছু ডলার শ্রীলংকার অর্থনৈতিক দুরাবস্থায় ধার হিসেবে দেয়া হয়েছে।

শেখ হাসিনা এ প্রসঙ্গে আরও বলেন, ‘কাজেই এখানকার টাকা কেউ তুলে নিয়ে চলে যায়নি, যেটা তাদের মনে সবসময় ভয় থাকে তারা ঐরকম বলে।
‘কাজেই মানিলন্ডারিং যাদের অভ্যাস তারা খালি এটাই জানে যে, টাকা বোধহয় সব নিয়েই যেতে হয়,’ উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বক্তব্য রাখেন।
সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন এক্সপ্রেসওয়ে সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
আশুলিয়া প্রান্তে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সর্বস্তরের মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরকার প্রধান বলেন, আজকে আমরা একযোগে একশ’ সেতু উদ্বোধন করেছি। পদ্মা সেতু নির্মাণ করেছি, যমুনার ওপর সেতু করাসহ সারা বাংলাদেশে যোগাযোগের যে নেটওয়ার্কটা করতে পেরেছি তার ফলাফলটা দেশের মানুষ পাচ্ছে। কাজেই আমরা রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খাইনি, গিলেও খাইনি বা কেউ নিয়েও যায়নি।
প্রধানমন্ত্রী বলেন, তবে হ্যাঁ, বিএনপিতো এসব বলবেই, এটা তাদের অভ্যাসে পরিনত হয়েছে। কারণ, তারেক রহমান নিজেই যে মানিলন্ডারিং করেছে এটা আমরা নয়, আমেরিকার তদন্তেই বেরিয়েছে। এফবিআই থেকে অফিসার এসে এখানে তারেকের বিরুদ্ধে সাক্ষি দিয়ে গেছে। এটা জনগণের জানা উচিত।
প্রধানমন্ত্রী পুনরায় উল্লেখ করেন, ‘সকলের জানা উচিত যে, সে একটা সাজাপ্রাপ্ত আসামি। গ্রেনেড হামলা মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে। ১০ ট্রাক অস্ত্র চোরাচালানি মামলাতেও সে সাজাপ্রাপ্ত।’

তিনি বলেন, তারা (জিয়া পরিবার) নিজেরা চুরি করে অর্থ সম্পদ বানিয়েছে। কারণ, তাদের তো কিছুই ছিল না। জিয়াউর রহমান যখন মারা যায় তখন আমরা ৪০ দিন টেলিভিশন দেখেছি। ভাঙা স্যুটকেস, আর ছেড়া গেঞ্জি ছাড়া কিচ্ছু রেখে যায়নি। কিন্তু পরবর্তীতে গিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক তারা। জনগণের অর্থ আতœসাৎ করেই এটা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশ স্বাধীন করেছেন। আমরা আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। কারণ, জাতির পিতা যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন করেছেন আমরা সেটাই পূর্ণ করতে চাই। সেই লক্ষ্য নিয়ে রাষ্ট্র চালাচ্ছি বলেই গত ১৩ বছরের মধ্যে এই বাংলাদেশ বদলে গেছে।

বেশিরভাগ উন্নয়ন কাজ নিজেদের অর্থায়নে হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাতে কারও কাছে হাত পেতে চলতে না হয়। নিজেদের সম্মান নিয়ে আমরা নিজেরা চলবো। মাথা উঁচু করে বাংলাদেশ সম্মানের সঙ্গে চলবে।

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। বিজয়ী জাতি হিসেবেই আমাদের মাথা উঁচু করেই চলতে হবে। একথা সকলকেই মনে রাখতে হবে।
করোনার সময়ও আমাদের অর্থনীতি যাতে শক্তিশালী থাকে, তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার উল্লেখ করে সরকার প্রধান বলেন, সেইসঙ্গে সকলের কাছে আহ্বান করেছি, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। যেহেতু সারা বিশ্বব্যাপী, করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ স্যাংশন-কাউন্টার স্যাংশনের ফলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে।

দুর্ভিক্ষের ধাক্কা এড়াতে সবাইকে সাবধান থাকার বিষয়ে আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে আমাদের নিজেদেরকে ফসল উৎপাদন করেতে হবে এবং পুষ্টি নিশ্চয়তার ব্যবস্থা নিতে হবে। আমাদের সাবধানতা আমাদেরই নিতে হবে।

তার সরকারের সময়ে সড়কপথ, নৌপথ, আকাশপথের ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা মেট্টোরেল, বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়ে তৈরি করছি। এসবের জন্য টাকা খরচ হচ্ছে। রিজার্ভের টাকা তো লাগবেই, এটাই হলো বাস্তবতা।

প্রধানমন্ত্রী নির্মাণাধীন এলিভেটেড একাসপ্রেসওয়ে প্রসঙ্গে বলেন, ঢাকা শহরের উত্তরাঞ্চল তথা সাভার, আশুলিয়া নবীনগর, ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসনে এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে তাঁর সরকার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ’৯৬ সালেই তিনি উদ্যোগ নিয়েছিলেন ঢাকা-আশুলিয়া রাস্তা করে দেওয়ার। এখন সেখানে তাঁর সরকার এক্সপ্রেসওয়ে নির্মাণ করে দিচ্ছে। এতে রাস্তাটি যেমন যানজট মুক্ত থাকবে তেমনি যোগাযোগ আরো সহজ হবে। বিশেষকরে শিল্প নগরী হিসেবে গড়ে ওঠা আশুলিয়ার সঙ্গে সমগ্র বাংলাদেশের যোগাযোগও সহজ হবে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইপিজেড হয়ে নির্মাণাধীন ২৪ কি.মি. প্রকল্পটিকে ১৭ হাজার ৫৫৩ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে সংশোধিত আকারে ডিপিপি অনুমোদন করে। কাজেই ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মিত হলে আমাদের শিল্পাঞ্চলের সঙ্গে যোগাযোগ ও পণ্য পরিবহন দ্রুততর হবে।

তিনি বলেন, আর এই প্রকল্পটি ঢাকা ইপিজেড থেকে আশুলিয়া, আব্দুল্লাহপুর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকট ঢাকা কাওলা হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাথে সংযুক্ত হবার মাধ্যমে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি হয়ে কুতুবখালী পর্যন্ত দীর্ঘ ৪৪ কি.মি. নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি করবে। পাশাপাশি এটা নির্মিত হলে জিডিপি প্রবৃদ্ধির হার শূন্য দশমিক ২১৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা যায় বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, এটি এশিয়ান হাইওয়ে অ্যালাইনমেন্টের মধ্যে অবস্থিত একটি প্রকল্প এবং ঢাকা এলিভেডেট এক্সপ্রেসওয়ে প্রকল্পের সঙ্গে সংযুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে ৩০টি জেলার সংযোগ স্থাপনকারি আব্দুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল,চন্দ্রা, কুড়িল রোডে যানজট অনেকাংশে কমে যাবে এবং এক্সপ্রেসওয়েটির সঙ্গে সকল জাতীয় মহাসড়কের যোগাযোগ স্থাপিত হবে। কাজেই তিনি এটি সুষ্ঠুভাবে নির্মাণে নির্মাণ সংশ্লিষ্ট দেশি-বিদেশি সংস্থার সকলের সহযোগিতাও কামনা করেন।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সবসময় বিশেষ অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী এ সময় চীনের রাষ্ট্রপতিকেও আন্তরিক ধন্যবাদ জানান।

The post দেশের স্বার্থে সরকার রিজার্ভের টাকা ব্যবহার করে :প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.