রাষ্ট্রদূত | Newsflash24bd.com

তৃতীয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না : রাষ্ট্রদূত
বাইরের কোনো চাপ বা তৃতীয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন।

নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছি।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন কি না -এমন প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, আগে যেরকম চীনে হাই লেভেল ভিজিট হয়েছে। আমরা আশা করি, এবারো চীনে হাই লেভেল ভিজিট হবে।

বাংলাদেশকে চীনের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বেইজিং আরও উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করছে।

তিনি সংহতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বাইরের কোনো চাপ বা তৃতীয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ চায় না চীন।

নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছি।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন কি না -এমন প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, আগে যেরকম চীনে হাই লেভেল ভিজিট হয়েছে। আমরা আশা করি, এবারো চীনে হাই লেভেল ভিজিট হবে।

বাংলাদেশকে চীনের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বেইজিং আরও উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করছে।

তিনি সংহতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

The post তৃতীয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না : রাষ্ট্রদূত appeared first on Newsflash24bd.com.

বিমান দুর্ঘটনার তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত চীন : রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায়।

তিনি বলেন, ‘গত এক দশকে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের সম্পর্ক কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল। তবে এখন সে সম্পর্ক জোরদার করার কাজ চলছে।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন-ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’-এ এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এসব কথা বলেন। বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের সাম্প্রতিক চীন সফর নিয়ে প্রশ্নটি করা হয়।

রাষ্ট্রদূত জানান, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামাীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল চীন সফর করেছে এবং সেখানে শাসনব্যবস্থা সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছে।

ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশে অভ্যন্তরীণ পরিবর্তন যাই হোক না কেন, চীন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমরা টেকসই উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করে যাব।’

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে চীনের অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচনের সময় নির্ধারণ বাংলাদেশের সরকার ও জনগণের নিজস্ব বিষয়। একজন বিদেশি কূটনীতিক হিসেবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘জাতীয় সরকার গঠন করা হবে কি না, সেটিও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বেইজিংয়ের হস্তক্ষেপ না করার বিষয়টি পুনর্ব্যক্ত করে ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শাসনকার্যকে চীন সমর্থন করে এবং বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সফল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টাকে সমর্থন জানায়। একইসঙ্গে বাংলাদেশের জাতীয় পরিস্থিতির উপযোগী একটি উন্নয়ন পথ অনুসরণের প্রচেষ্টায়ও চীন সমর্থন অব্যাহত রাখবে।’

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই ঘটনায় চীন গভীরভাবে মর্মাহত।’

বিমান দুর্ঘটনার তদন্তে চীন সহায়তা দিবে কি না, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ সরকার চাইলে চীন সহযোগিতা করতে প্রস্তুত।’

বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে ইয়াও ওয়েন জানান, সম্প্রতি চীনের কুনমিং শহরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ১২টি নির্দিষ্ট খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে তিন দেশ।

তিনি বলেন, ‘এটা খুবই স্বাভাবিক। চীন বহু দেশের সঙ্গে সম্পর্ক রাখে। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে মিলে চীন ত্রিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করতে এবং বাস্তবসম্মত ফলাফল অর্জন করতে চায়।’

রাষ্ট্রদূত জানান, চীন বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ দেশের উন্নয়ন, সার্বভৌমত্ব ও বহুপাক্ষিক সহযোগিতায় আগের মতোই চীনের সমর্থন অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘গত এক বছরে চীন ও বাংলাদেশ উভয় দেশই একদিকে ঐতিহাসিক সুযোগ, অন্যদিকে বৈশ্বিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হয়েছে। তারপরও আমাদের সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা ও সমতার বিষয় এখনো অটুট রয়েছে।’

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস, যা আরও শক্তিশালী হচ্ছে। এর উদাহরণ হিসেবে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘দুই নেতা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে একমত হয়েছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কের দীর্ঘমেয়াদি উন্নয়নে কৌশলগত নির্দেশনা হিসেবে কাজ করবে।’

তিনি জানান, সিপিসি পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে বৈঠকেও পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গড়ে তোলার ব্যাপারে বাংলাদেশের জনগণের মধ্যে ঐকমত্য রয়েছে।’

অর্থনৈতিক সম্পর্ক প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে সব শুল্কযোগ্য পণ্যের ওপর ২০২৮ সাল পর্যন্ত শূন্য শুল্ক সুবিধা দেওয়া হচ্ছে এবং দুই দেশের উন্নয়ন কৌশল সমন্বয়ের কাজ গভীরতর হয়েছে।

তিনি বলেন, ‘২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩ দশমিক ৭ গুণ বেড়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে চীন বাংলাদেশের সবচেয়ে বড় সরাসরি বৈদেশিক বিনিয়োগকারী হয়ে উঠেছে।’

বাংলাদেশি পণ্য আমদানিতে চীনের আগ্রহের কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের আম চীনা বাজারে প্রবেশ করেছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন মাইলফলক।’

দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে বলেও জানান ইয়াও ওয়েন। এর মধ্যে রয়েছে- ঢাকায় ঐতিহাসিক ড্রোন শো, চিকিৎসা সহায়তা, গণমাধ্যম কর্মীদের সফর ও শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ বাড়ানো।

বর্তমানে প্রতি সপ্তাহে ৬৮টি ফ্লাইটে ১৩ হাজারের বেশি যাত্রী যাতায়াত করছেন এবং প্রায় ১৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষা নিচ্ছেন বলেও জানান তিনি।

জাতিসংঘসহ বৈশ্বিক মঞ্চে বাংলাদেশ ও চীনের ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন ইয়াও ওয়েন। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে অগ্রগতির প্রশংসা করেন তিনি।

তিনি একচেটিয়া বাণিজ্যনীতি ও সুরক্ষাবাদী মনোভাবের সমালোচনা করে বলেন, ‘বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এমন নীতি গ্রহণ করেছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘চীন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)’র নিয়ম এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করার ক্ষেত্রে বাংলাদেশের পাশে আছে। একতরফা চাপে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে চীন বাংলাদেশের সঙ্গে সংহতি ও সমন্বয় জোরদার করতে প্রস্তুত এবং বৈশ্বিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষায় একযোগে কাজ করতে চায়।’

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন স্বাগত বক্তব্য দেন।

The post বিমান দুর্ঘটনার তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত চীন : রাষ্ট্রদূত appeared first on Newsflash24bd.com.

বড় দিনে সান্তাকে নিয়ে রিকশায় মার্কিন রাষ্ট্রদূত
‘এ বছর সান্তা রিকশায় চড়ে যুক্তরাষ্ট্র দূতাবাসে এসেছে। বড় দিন উদযাপনকারী সবাইকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে শুভ বড় দিন। ‘

রোববার (২৫ ডিসেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এভাবেই বড় দিনের শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সঙ্গে প্রকাশ করেছে বড় দিন উদযাপনের বশে কয়েকটি ছবি।

একটিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস রিকশা চালাচ্ছেন। আর রিকশায় যাত্রীর আসনে লাল টুপি, পোশাক ও সাদা দাড়িতে কিংবদন্তী চরিত্র সান্তাক্লজ।

প্রকাশিত একাধিক ছবিতে সান্তাক্লজকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকাসহ দূতাবাসের সদস্যদের দেখা গেছে।

The post বড় দিনে সান্তাকে নিয়ে রিকশায় মার্কিন রাষ্ট্রদূত appeared first on Newsflash24bd.com.

যুক্তরাষ্ট্র কোনো দেশকে পক্ষ বেছে নিতে বাধ্য করে না : রাষ্ট্রদূত
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ওয়াশিংটন কোন দেশকে বেইজিংয়ের সাথে সম্পর্কের বিষয়ে পক্ষ বেছে নিতে বাধ্য করে না। “প্রতিটি দেশ আমাদের মতো চীনের একই সঠিক মূল্যায়ন করবে এমনটি আমরা আশা করি না। ”

আজ সোমবার একটি হোটেলে “বে অফ বেঙ্গল সংলাপ ২০২২” অনুষ্ঠানে প্যানেল আলোচনায় বক্তৃতাকালে তিনি বলেছেন, “আমাকে সুস্পষ্ট করে বলতে দিন। এটি কোন দেশকে বেছে নিতে বাধ্য করার বিষয় নয়। এটি হচ্ছে তাদেরকে বেছে নেয়ার সুযোগ দেয়া।”

হাস বলেন, এমনকি অন্যান্য অনেক দেশের মতো মার্কিন যুক্তরাষ্ট্রেরও “চীনের সাথে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বা জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক রয়েছে যা তারা বজায় রাখতে চায়। “মার্কিন কূটনীতির ভিত্তি হচ্ছে পরস্পরের স্বার্থের জন্য অংশীদারিত্ব এবং সম্মান।

রাষ্ট্রদূত আরো বলেন, “চীন জলবায়ু থেকে কোভিড-১৯ পর্যন্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলাসহ বৈশ্বিক অর্থনীতির অবিচ্ছেদ্য অঙ্গ। সহজ কথায়, যুক্তরাষ্ট্র ও চীনকে অবশ্যই অদূর ভবিষ্যতে পরস্পরের সাথে কাজ করতে হবে।

রাষ্ট্রদূত চীন সম্পর্কে মার্কিন অবস্থান ব্যাখ্যা করার জন্য জাতিসংঘে সাম্প্রতিককালে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ উদ্ধৃত করেছেন। জো বাইডেন চীনের প্রসঙ্গে বলেছেন “আমরা শীতল যুদ্ধ চাই না”।

বাইডেন গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন এবং যোগাযোগ বজায় রাখতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলঙ্কেনকে বেইজিং সফর করার পরামর্শ দিয়েছেন।
হাস মনে করেন, রাশিয়ার পদক্ষেপ “উন্মুক্ত, আন্তঃসংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ এবং সহিষ্ণু ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে অত্যন্ত চাপের সম্মুখীন কৌশলগত চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে।

হাস বলেন, “পুতিন যুদ্ধ বন্ধ করলে অশান্তি শেষ হবে। (কিন্তু) যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করে, ইউক্রেন শেষ হয়ে যাবে।

রাষ্ট্রদূত বলেন, “অন্যদিকে চীনই একমাত্র দেশ যার অভিপ্রায় আন্তর্জাতিক শৃঙ্খলার এবং ক্রমবর্ধমানভাবে অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগত শক্তির পুনর্গঠন করতে পারে”।

তিনি বলেন, “প্রেসিডেন্ট বাইডেন গত সপ্তাহে প্রেসিডেন্ট শি জিনপিংকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র সংঘাত খুঁজছে না বরং দােিত্বর সাথে প্রতিযোগিতা পরিচালনা করতে চাইছে।”

হাস, যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তাহীনতা, সংক্রামক রোগ, বা মূল্যস্ফীতি ছাড়াও আন্ত:সীমান্ত সমস্যার প্রভাব মোকাবেলা করার জন্য সারা বিশ্বের জনগণের দুর্ভোগের বিষয় তুলে ধরেছেন।

তিনি আরো বলেন, “এসব অভিন্ন চ্যালেঞ্জ ভূ-রাজনীতির জন্য গৌণ নয়। এগুলো জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার একেবারে মূলে রয়েছে এবং অবশ্যই সেভাবে বিবেচনা করা উচিত।”
হাস বলেন, তার দেশ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে বাংলাদেশের সাথে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। যুক্তরাষ্ট্র একটি অবাধ ও উন্মুক্ত, আন্তঃসংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ এবং সহিষ্ণু ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে ঢাকা ও অন্যান্য অংশীদারদের সাথে কাজ করতে চায়।

রাষ্ট্রদূত এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন- “এ অঞ্চলের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি একটি মুক্ত, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক অঞ্চল”।

তিনি বলেন, বাংলাদেশ তার স্থল ও সামুদ্রিক সীমান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রতিশ্রুতি দিয়ে একটি স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং “বাংলাদেশ বঙ্গোপসাগরকে বিশ্বের কাছে অনুসরণ করার জন্য একটি উদাহরণ তৈরি করেছে”।

তিনি বলেন, “আমাদের (মার্কিন) নিজস্ব জাতীয় স্বার্থ রয়েছে। তবে আমি বিশ্বাস করি আমাদের সকলের ভবিষ্যতের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে এবং দৃঢ় বিশ্বাস হচ্ছে যে, সেই দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য আমাদের অবশ্যই একসাথে ও অন্যান্য দেশের সাথে কাজ করতে হবে।”
হাস বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি ইন্দো-প্যাসিফিক অঞ্চল চায় যা স্বচ্ছ শাসনের পক্ষে রয়েছে যা জনগণের জন্য সংবেদনশীল।

হাস বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) চালু করেছে। এর লক্ষ্য হচ্ছে এ অঞ্চলের অর্থনৈতিক বৈচিত্র্যের পাশাপাশি অংশীদার দেশগুলির মধ্যে আন্তঃসংযোগ প্রতিফলিত করা যা অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনকে উৎসাহিত করছে।

তিনি বলেন, “আমরা এ বিষয়গুলো (আইপিইএফ) নিয়ে কাজ চালিয়ে যাব এবং বাংলাদেশসহ সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে আমাদের অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি করবো।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র একটি নিরাপদ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে সহিংস চরমপন্থা থেকে অবৈধ মাছ ধরা থেকে মানব পাচার পর্যন্ত সকল চ্যালেঞ্জ মোকাবেলায় অংশীদারদের সাথে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা চাইবে।

হাস “বার্মায় নৃশংস সামরিক অভ্যুত্থান এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা”কে এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন।
তিনি অবিলম্বে অস্ত্র, সামরিক সরঞ্জাম, দ্বৈত-ব্যবহারের সরঞ্জাম বিক্রি বা হস্তান্তর এবং মিয়ানমারকে কারিগরি সহায়তা প্রদান বন্ধ করার জন্য সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
হাস বলেছেন, যুক্তরাষ্ট্র এ অঞ্চলকে স্থিতিশীল করতে জলবায়ু এবং জীবাণু অস্ত্রের হুমকিসহ আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে ইন্দো-প্যাসিফিক দেশগুলির স্থিতিশীলতা জোরদার করার জন্য কাজ করছে।

তিনি বলেন, নিম্ন আয়ের দেশগুলিকে তাদের জলবায়ু লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করার জন্য এবং ন্যায্য জ্বালানি ব্যবস্থায় উত্তরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে তহবিল সরবরাহ করার জন্য কাজ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার বৈশ্বিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

The post যুক্তরাষ্ট্র কোনো দেশকে পক্ষ বেছে নিতে বাধ্য করে না : রাষ্ট্রদূত appeared first on Newsflash24bd.com.